সর্ষে আর পোস্তকে বঙ্গজীবনের অঙ্গ বলাই যায়। বাঙালির রান্নাঘরে সর্ষে ও পোস্ত একটি অতি পরিচিত এবং প্রিয় উপকরণ। বাঙালির যে কোনও পদে সর্ষে ও পোস্ত থাকবেই, সে যতই দাম হোক না কেন। পোস্তর বড়া দিয়ে অনেকেই একথালা ভাত খেতে পারেন। সর্ষে ও পোস্তর মেলবন্ধনে তৈরি হয় অসাধারণ সব পদ। সর্ষে ও পোস্ত দিয়ে মাছের অনেকে রেসিপি থাকলেও Chicken Shorshen Posto খেয়েছেন কোনওদিন? এই প্রতিবেদনে জেনে নিন চিকেন সর্ষে পোস্তর রেসিপি।
Table of Contents
Chicken Shorshen Posto বানাতে কী কী লাগবে?
- বোনলেস বা হাড় ছাড়া মাংস: ৫০০ গ্রাম
- লেবুর রস: ২ টেবল চামচ
- নুন: ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
- সর্ষে পোস্ত পাউডার: ৩ টেবল চামচ
- গরম জল: ৬ টেবল চামচ
- সর্ষের তেল: ৩ টেবল চামচ
- রসুন বাটা: ১ চা চামচ
- পেঁয়াজ বাটা: ২ টেবল চামচ
- সবুজ লঙ্কা বাটা: ১ চা চামচ
- হলুদ: ১ চা চামচ
- চিনি: ১ চা চামচ
- ধনে পাতা: ২ টেবল চামচ (কুচানো)
চিকেন সর্ষে পোস্তর রেসিপি
এই রেসিপিটি অনুসরণ করে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই জিভে জল আনা পদটি। আমরা এখানে প্রতিটি ধাপের সময় এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে বিস্তারিত লিখেছি, যাতে আপনার রান্না সহজ হয়।
বানিয়ে ফেলুন Masala Egg Curry, 20 মিনিটে হেলদি ডিমকে বানান টেস্টি
ধাপ ১: চিকেন ম্যারিনেট করার পদ্ধতি
সময়: ৫ মিনিট
একটি বড় কাচের পাত্রে চিকেনের টুকরোগুলি নিন। এর সঙ্গে লেবুর রস এবং ১ চামচ নুন মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন যাতে প্রতিটি টুকরোয় সমানভাবে মশলা লাগে। এটিকে ১০ মিনিটের জন্য একপাশে রেখে দিন, যাতে চিকেনে মশলা পুরোপুরি ঢুকে যেতে পারে। এরফলে মাংসগুলো নরম হবে এবং তৈরির পর মশলার স্বাদ পাওয়া যাবে।
ধাপ ২: সর্ষে পোস্ত পেস্ট তৈরি
সময়: ২ মিনিট
একটি ছোট বাটিতে সর্ষে পোস্ত পাউডারের সঙ্গে সামান্য গরম জল মিশিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে এটি ঘন পেস্টের আকার নেবে। ঘন হয়ে গেলে এই পেস্টটিকে একপাশে রেখে দিন।
ধাপ ৩: মশলা কষানোর প্রক্রিয়া
সময়: ৪ মিনিট
একটি সসপ্যান বা কড়াইতে সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করুন। তেল গরম হলে এতে আদা-রসুন বাটা দিয়ে দিন এবং ৩০ সেকেন্ডের জন্য ভাজুন। টানা খুন্তি দিয়ে নাড়তে থাকুন। এরপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা যোগ করুন। পেঁয়াজ হালকা সোনালি রং করুন। এতে খাওয়ার সময়ে পেঁয়াজ দাঁতে লাগবে না। যেকোনও খাবারের ক্ষেত্রে মশলা কষানোর সময়েই রান্নার অর্ধেক স্বাদ তৈরি হয়ে যায়।
ধাপ ৪: চিকেন রান্নার প্রক্রিয়া
সময়: ৮ মিনিট
মশলা তৈরি হয়ে সেটার সঙ্গে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলি কড়াইতে দিন। পেঁয়াজ এবং অন্য মশলার সঙ্গে চিকেনটি ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। ৫ মিনিটের জন্য কড়াই ঢেকে রাখুন। এতে চিকেন কিছুটা নরম হয়ে আসবে।
ধাপ ৫: সর্ষে পোস্ত পেস্ট এবং অন্যান্য মশলা যোগ
সময়: ৬ মিনিট
কড়াইয়ের ঢাকনা তুলে সেখানে নুন দিন। এবার আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্ত মিশ্রণটি যোগ করুন। ভালো করে পেস্টটা বাকি মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে চিনি দিয়ে নাড়ুন ও সবার শেষে কুচানো ধনে পাতা যোগ করুন। এর পর ঢাকনা দিয়ে ফের ৫ মিনিটের জন্য রেখে দিন। এর পর দেখবেন ঝোল ঘন হয়ে গিয়েছে।
কড়াইয়ের ঢাকনা খুলুন এবং চিকেন সর্ষে পোস্তকে আরও একবার নেড়ে নিন। এর পর গ্যাস থেকে নামান এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Anarosh Ilish: ঝাল মিষ্টি স্বাদ, মাত্র 35 মিনিটেই বানিয়ে ফেলুন আনারস ইলিশ
চিকেন সর্ষে পোস্ত কীসের সঙ্গে খেতে সবচেয়ে ভালো লাগে?
বেগুন ভাজা: সর্ষে পোস্ত চিকেনের সঙ্গে বেগুন ভাজা দারুণ লাগে। বেগুনের নরম, ভাজার স্বাদ চিকেনের ঝালের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।
আলু পোস্ত: এটি একটি ক্লাসিক বাঙালি পদ, যা প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয়। চিকেন সর্ষে পোস্তর সঙ্গে আলু পোস্ত পরিবেশন করলে আপনার খাবার পূর্ণতা পাবে।
চিকেন সর্ষে পোস্ত শুধুমাত্র একটি পদ নয়, এটি একটি আবেগ। এর স্বাদ যেমন আপনার স্বাদকোরককে জাগিয়ে তুলবে, তেমনই তা মনে করিয়ে দেবে বাংলার ঐতিহ্যকে। এটি তৈরি করাও অনেক সহজ। খুব কম সময়েই আপনি এটি তৈরি করতে পারবেন। ফলে আর রেস্তোরাঁতে গিয়ে বিপুল টাকা খরচ করতে হবে না। বাড়িতেই কম খরচে ও কম টাকায় বানিয়ে ফেলুন এবং এঞ্জয় করুন ও সময় বাঁচান।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
FAQ
সর্ষে পোস্ত দিয়ে চিকেন বানাতে কী কী লাগবে?
বোনলেস বা হাড় ছাড়া মাংস: ৫০০ গ্রাম
লেবুর রস: ২ টেবল চামচ
নুন: ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী
সর্ষে পোস্ত পাউচার: ৩ টেবল চামচ
গরম জল: ৬ টেবল চামচ
সর্ষের তেল: ৩ টেবল চামচ
রসুন বাটা: ১ চা চামচ
পেঁয়াজ বাটা: ২ টেবল চামচ
সবুজ লঙ্কা বাটা: ১ চা চামচ
হলুদ: ১ চা চামচ
চিনি: ১ চা চামচ
ধনে পাতা: ২ টেবল চামচ (কুচানো)
সর্ষে পোস্ত দিয়ে চিকেন বানাতে কত সময় লাগবে?
25-30 মিনিট

