Site icon Unknown Story

Chingri Paturi Recipe: 30 মিনিটে বাজিমাত, বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিংড়ির পাতুরি

Chingri Paturi Recipe

বাঙালির খাদ্য তালিকায় এমন কিছু পদ আছে যা শুধু খাবার নয়, আবেগ। দশকের পর দশক ধরে সেই খাবারগুলো বিভিন্নভাবে বাঙালির জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে। পুরনো স্মৃতি, পাড়ার গন্ধ, উৎসবের দিন, আর পরিবারের হাসি একসাথে বেঁধে রাখে সেই পদগুলো। তাদের মধ্যে অন্যতম চিংড়ির পাতুরি (Chingri Paturi Recipe)। কেউ মায়ের হাতে খেয়েছে, আবার কেউ ঠাকুমার তৈরি চিংড়ির পাতুরি চেখেছে, অনেকে আবার আত্মীয়র বাড়িতে। আর সেই স্বাদ মুখে লেগে আছে। এ বার আর চিন্তা নেই, এই প্রতিবেদনে রইল Chingri Paturi Recipe.

চিংড়ির পাতুরির রেসিপি লিখতে গেলে সবার আগে বলতে হয়ে, এটা হলো একধরনের বাঙালি বিস্ময়। তেলের গাঢ় স্বাদ, পেস্টের মসৃণতা, নারকেলের মিষ্টি গন্ধ, কাঁচা লঙ্কার টানটান ঝাঁঝ আর কলাপাতার হালকা ধোঁয়াটে ঘ্রাণ—সব মিলিয়ে এটি এমনই এক স্বাদ, যা বাংলার ঐতিহ্যকে আজও জীবিত রাখে। এই রেসিপি শুধু একটি রান্না নয়। এটা আবেগ, এটা ভালবাসা, আর ঘরোয়া রন্ধনশিল্পের অহঙ্কার। 

চিংড়ির পাতুরি বানানোর উপকরণ (Chingri Paturi Recipe)

অনেকেই ভাবেন পাতুরি বানাতে খুব বেশি উপকরণ লাগে। সেটা না, খুব সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি করা যায়। দেখে নিন কী কী লাগবে-

কেন কলাপাতায় পাতুরি?

এই রেসিপির আসল নায়ক হচ্ছে কলাপাতা, সর্ষের তেল আর চিংড়ি। আর ইতিহাস দেখলে বাঙালির রান্নায় কলাপাতার ব্যবহার বহু পুরোনো। কলাপাতায় মোড়া খাবার সেদ্ধ বা ভাপ দিলে পাতার নিজস্ব সুবাস খাবারের মধ্যে মিশে যায়। এতে খাবারের স্বাদ হয়ে ওঠে সম্পূর্ণ আলাদা। তাছাড়া কলাপাতার পাতলা তেলতেল ভাব খাবারকে শুষ্ক হতে দেয় না। তাই চিংড়ি থাকে নরম, রসালো এবং সুগন্ধে ভরপুর। (Chingri Paturi Recipe)

বর্তমানে যেখানে খালি জমির সংখ্যা কমে যাচ্ছে সেখানে কলাপাতা পাওয়াটা চ্যালেঞ্জের। বিশেষ করে যারা শহরে বিভিন্ন আবাসনে থাকেন। তাই জোগাড় করাটা কঠিন। 

পাতুরি বানানোর আগে মনে রাখবেন—পাতাটি গরম তাওয়ায় হালকা করে সেঁকে নিন। এতে পাতাটি নরম হয় এবং ভাঁজ করলে ছিঁড়ে যায় না। (Chingri Paturi Recipe)

Kosha Mangsho Recipe এবার Oh! Calcutta-র স্টাইলে, লাগবে মাত্র 1 ঘণ্টা, বাড়িতে বানান সহজেই

চিংড়ির পাতুরি বানানোর পদ্ধতি

চিংড়ি পরিষ্কার করা

চিংড়ির মাথা, খোলা ও লেজ আলাদা করে ফেলে দিন। খুব ছোট করে চিংড়ি ফালি করবেন না। মাঝারি আকার ঠিক থাকে। প্রতিটি চিংড়ির পিঠে হালকা করে কাট দিয়ে ভিতরের কালো শিরা পরিষ্কার করুন। এরপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিন এবং কিচেন টিস্যু দিয়ে শুকিয়ে নিন।

চিংড়ির ১/৩ অংশ ছোট ছোট টুকরো করে আলাদা রাখুন। এতে পাতুরির ভিতরে টেক্সচার আরও ভালো লাগে।

পোস্ত বাটা তৈরি

পোস্ত ১০ মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিন। তারপর ছেঁকে তুলে মিক্সিতে বা শিলনোড়ায় বাটুন। খুব বেশি জল দেবেন না। মসৃণ পেস্ট হলেই যথেষ্ট। পোস্তর মসৃণতা পাতুরির সসকে ঘন ও মোলায়েম করে।

ছবিটি প্রতীকী

মশলা মেশানো

কলাপাতা প্রস্তুত

এটা প্রস্তুতির শেষ পার্ট হলেও এটা গুরুত্বপূর্ণ। কলাপাতা ছোট করে কাটুন। দু’পাশে হালকা করে সর্ষের তেল মাখিয়ে নিন। যদি মনে হয় পাতা শক্ত, তাহলে খুব হালকা করে আগুনে সেঁকে নিন। এতে পাতা নরম হবে এবং ভাঁজ করার সময় ছিঁড়ে যাবে না। (Chingri Paturi Recipe)

পাতুরি সেদ্ধ করা

এ বার আর অপেক্ষা না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন।

বাড়িতে বানিয়ে ফেলুন Chicken Shorshen Posto, 25 মিনিটেই করুন বাজিমাত

কেন চিংড়ির পাতুরি চিংড়ির বাকি পদগুলোর থেকে আলাদা?

ছবিটি প্রতীকী

চিংড়ির পাতুরি বানানোর জন্য রইল কিছু টিপস

অনেকেই ভাবে পাতুরি কেবল রেস্টুরেন্টে খাওয়ার খাবার। কিন্তু সত্যি হলো, ঘরে খুব কম উপকরণেই পাতুরি তৈরি করা যায়। শুধু একটু ধৈর্য আর সঠিক পদ্ধতি জানলেই আপনার রান্নাঘরেও তৈরি হতে পারে রেস্তরাঁর মানের পদ। (Chingri Paturi Recipe)


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version