রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

মাত্র 1 ঘণ্টায় তৈরি করুন Bengali Mutton Curry, বাড়িতেই পান রেস্টুরেন্টের স্বাদ, দেখে নিন Step-By-Step গাইড

By Raja
Published on: October 1, 2025
mutton curry making
---Advertisement---

ভোজন রসিক বাঙালির কাছে খাসির মাংস বা Bengali Mutton Curry মানে বাড়তি ভালোবাসা। পরিস্থিতি যেটাই হোক না কেন, বাঙালিরা খাসি পেলে আর যেন কিছুই চায় না। তবে খাসির প্রতি ভালোবাসা থাকলেও বানানোটা ঝক্কির। কারণ চিকেন যেমন সহজে সেদ্ধ হয়, খাসি হয় না। তাই অনেকেই রেস্টুরেন্ট থেকে খাসির মাংস অর্ডার করে খান। তাতে অনেকটাই খরচ হয়। এই প্রতিবেদনে জেনে নিন কম সময়ে বাড়িতে Bengali Mutton Curry Recipe-

খাসি অথবা পাঁঠার মাংস বাঙালির কাছে একটা ঐতিহ্য। কবে থেকে পাঁঠা বা খাসি খাওয়া শুরু হয়েছিল সেটা বলা মুশকিল। বছরের পর বছর ধরে খাবারে একাধিক ফিউশন এলেও এই খাসির মাংসের গায়ে হাত লাগেনি। তাই সেই ঐতিহ্যবাহী স্বাদ এখনও অক্ষুণ্ণ। তবে সেখানে নতুন কিছু যোগ হয়েছে। যেমন প্রেসার কুকার। এর মাধ্যমে দ্রুত ও সহজে মাটন কারি তৈরি করা যায়। এই রেসিপিটি পুজো বা বিশেষ অনুষ্ঠানের জন্য যেমন উপযুক্ত, তেমনই গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্যও দারুণ।

প্রতিবেদনে ২ কেজি মাটন রান্নার স্টেপ দেখানো হয়েছে। আপনি কতটা রান্না করবেন সেটা হিসেব করে মশলা বা তেল নেবেন। যেহেতু এটা প্রেশার কুকারে তৈরি করা হবে তাই মাটনের পিসগুলো মাঝারি আকারের হবে। প্রেসার কুকারে রান্না করার পর মাংস ছোটো হয়ে যায়। হাড় সহ মাংস ব্যবহার করাই শ্রেয়, কারণ হাড়ের ফ্যাট ও স্বাদ খাসির মাংসকে আরও জমিয়ে দেবে।

আরও পড়ুন: বাড়িতে বানিয়ে ফেলুন Chicken Shorshen Posto, 25 মিনিটেই করুন বাজিমাত

Bengali Mutton Curry বানানোর প্রথম ধাপ: প্রেশার কুকারে ম্যারিনেশন

এক রাত আগে থেকে ম্যারিনেশন করে রাখার দরকার নেই। প্রেশার কুকারেই দুই মিনিটে ম্যারিনেট করে নিন মাটনকে।

মাংস ম্যারিনেট করতে কী কী উপকরণ লাগবে?

  1. প্রথমে ২ কেজি মাটন সরাসরি প্রেশার কুকারে দিয়ে দিন।
  2. এর মধ্যে দিন স্বাদমতো নুন, ১ চা চামচ হলুদ গুঁড়ো, এবং ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো (এটি শুধু রঙের জন্য নয়, এটি মাংসে একটি Smoky flavour যোগ করে)।
  3. এর পর মাংসে দিন ৩০ মিলি সর্ষের তেল। সর্ষের তেলে মাংস নরম হবে এবং তেলের ঝাঁঝে মাংস আরও ফাটাফাটি হবে।
  4. এরপর দিন ৫ চা চামচ টক দই। টক দই মাংস সেদ্ধ হওয়ার প্রক্রিয়াকে দ্রুত করে।
  5. ৪টি ছোটো টম্যাটো মাঝারি আকারে কেটে দিয়ে দিন। ২৫০ গ্রাম টম্যাটো দিতে পারেন। আপনি যদি দই না দেন, তা হলে টম্যাটোর পরিমাণ বাড়িয়ে দিন।
  6. সব উপকরণ হাত দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিন। এর পর কোনও জল না দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসে চাপিয়ে দিন। মাঝারি আঁচে পাঁচ থেকে ছয়টি সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন। পাঁচটা সিটি হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকার সেভাবেই রেখে দিন।
Bengali Mutton Curry
ছবিটি প্রতীকী

মাটনের গ্রেভি তৈরি (Detailed Gravy Preparation Technique)

মাটন কারির আসল জাদু লুকিয়ে থাকে তার গ্রেভিতে। প্রেশার কুকার মাটনে মাংশ সেদ্ধর পর তৈরি হবে গ্রেভি। এতে ভালো করে গ্রেভি তৈরি করা যাবে এবং মশলার কাঁচা গন্ধ থাকবে না।

খাসির মাংসের গ্রেভি তৈরি

  • গ্রেভি তৈরির জন্য একটি কড়াইতে ২৫০ মিলি সরষের তেল নিন।
  • তেল গরম হলে সেখানে মাঝারি আকারে কাটা আলুগুলো দিয়ে দিন। এর পর আলুগুলোকে ভালো করে ভাজুন। আলু ৮০ শতাংশ ভেজে ফেলবেন।
  • ভালোভাবে ভাজা ও সেদ্ধ হয়ে গেলে আলুগুলো তুলে আলাদা করে রেখে দিন।
  • সেই তেলেই এ বার কিছুটা খাসির চর্বি দিয়ে দিন। চর্বিগুলো ছোট আকারে কেটে দেবেন, এতে সহজে গলবে।
  • চর্বি গরম তেলে গলে গেলে তাতে দিন দারচিনি, লবঙ্গ ও এলাচ। ও নাড়াচাড়া করতে থাকুন। এগুলি হালকা ভাজা হলে সুন্দর গন্ধ বের হবে।
  • এবার ৫০০ গ্রাম পেঁয়াজকে লম্বা করে কেটে দিয়ে দিন কড়াইতে। এর পর পেঁয়াজগুলো ভাজতে থাকুন এবং একদম লাল করে ভাজবেন। এতে গ্রেভি মাখোমাখো হবে। পেঁয়াজ নরম হয়ে সোনালী হতে প্রায় ১৫-২০ মিনিট সময় নেবে। এই পুরো প্রক্রিয়ায় গ্যাসের আঁচ বাড়াবেন না। মাঝারি ও কম আঁচের মধ্যে রাখবেন।
  • পেঁয়াজ পুরোপুরি ব্রাউন হয়ে গেলে, তাতে দিন ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা, এবং দেড় চা চামচ কাঁচা লঙ্কা বাটা।
  • এর পর খুন্তি দিয়ে মিশ্রণটি এক থেকে দেড় মিনিট ভালোভাবে নাড়ুন। এতে রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যাবে। (Bengali Mutton Curry)
  • গন্ধ চলে গেলে এখানে মেশান গুঁড়ো মশলা। দিয়ে দিন- ১ চা চামচ হলুদ গুঁড়ো, দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো
  • গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে নাড়ানোর পর তাতে জল দিন। অল্প পরিমাণে জল দিয়ে ২-৩ মিনিট জন্য কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই বুঝবেন গ্রেভি তৈরি।

আরও পড়ুন: বানিয়ে ফেলুন Masala Egg Curry, 20 মিনিটে হেলদি ডিমকে বানান টেস্টি

মাটন ও আলু মিশিয়ে চূড়ান্ত রান্না (Final Cooking and Finishing)

  1. গ্রেভি পুরোপুরি তৈরি হয়ে গেলে এবার প্রেশার কুকার খুলুন ও তাতে থাকা মাটন কড়াইতে দিয়ে দিন। এর পর ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিন। মনে রাখবেন, প্রেশার কুকারে মাটন যেই সেদ্ধটা করেছিলেন, তাতেই মাটন ৮০% রান্না হয়ে গিয়েছে। (Bengali Mutton Curry)
  2. গ্রেভির মধ্যে মাটন ও আলু মেশানোর পর মাঝারি থেকে কম আঁচে ১০-১২ মিনিটের জন্য রান্না করুন।
  3. এর আগে অল্প পরিমাণে জল দিন। বেশি জল দেবেন না কারণ মাটন ও চর্বি থেকে তেল ছেড়েছে। আর তাতেই গ্রেভি তৈরি হয়ে গেছে।
Bengali Mutton Curry recipe
ছবিটি প্রতীকী

ফাইনাল স্টেজ

১০-১২ মিনিট পর একবার খেয়ে দেখে নিন সব ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তা হলে মাটনের উপর কয়েকটা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো ও ধনে পাতা দিয়ে দিন। ব্যস এ বার মাটন তৈরি। গরম ভাত বা রুটির সঙ্গে জমিয়ে উপভোগ করুন Bengali Mutton Curry।

এই পদ্ধতিতে তৈরি Bengali Mutton Curry তুলতুলে নরম, ফ্লেভারযুক্ত এবং খুবই কম সময়ে তৈরি হয়। মাটন সেদ্ধ করতে ও পেঁয়াজ ভাজতেই বেশি সময় লাগে। সব মিলিয়ে আপনি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পুরো মাটন কারি তৈরি করতে পারবেন। তাই আর দেরি না করে রেস্টুরেন্টের মাটন কারি ভুলে নিজেই বাড়িতে বানিয়ে নিন এটি।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Bengali Mutton Curry তৈরিতে কী কী লাগবে?

খাসির মাংস, আলু, পেঁয়াজ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, দই, টম্যাটো, কাঁচা লঙ্কা।



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply