Strength Training vs Cardio, শরীরের জন্য কোনটা ভালো হবে? এই প্রশ্নটা বর্তমানে প্রত্যেকের মনে রয়েছে। কোনও ট্রেনার স্ট্রেংথ ট্রেনিংয়ে জোর দেন, আবার অনেকে কার্ডিওতে। এই Strength Training vs Cardio-র লড়াইয়ের মধ্যে না ঢুকে আপনার শরীরের জন্য কোনটা ভালো সেটা আপনি নিজেই জেনে নিন। কারণ প্রত্যেকের শরীরের গঠন আলাদা হয়, পাশাপাশি খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল প্রত্যেকের আলাদা আলাদা হয়। চলুন এই প্রতিবেদনে Strength training vs cardio নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক-
Table of Contents
পুষ্টি বিশেষজ্ঞরা জানান, ভারতীয়দের মধ্যে একটা সমস্যা কম দেখা যায়, তা হলো ভুঁড়ি। এটা ভারতীয়দের জেনেটিক। এটা আমাদের কার্ডিওভাসকুলার এবং ডায়াবেটিসের ঝুঁকির মুখে ফেলে। স্বাস্থ্য নিয়ে এটিই ভারতীয়দের প্রধান উদ্বেগ।
ভারতীয়দের চ্যালেঞ্জ: রোগা কিন্তু মেদবহুল দেহ
ভারতীয়দের শারীরিক গঠনের মূল সমস্যা হলো কারও BMI বা বসি মাস ইনডেক্স ঠিক থাকে না। এটা হলো একটা মাপক, যা বলে দেয় আপনার ওজন, বয়স, লিঙ্গ ও উচ্চতা পারফেক্ট আছে কি না। রিপোর্টে দেখা গিয়েছে, অধিকাংশ ভারতীয়র BMI ঠিক না। এর ফলে প্রত্যেকের পেটে চর্বি থাকে, যাকে ভুঁড়ি বলা হয়। একে Thin Fat Indian ফেনোটাইপও বলা হয়। এই মেদ শুধু পেটে নয়, সরাসরি হৃদপিণ্ড, যকৃৎ এবং অন্যান্য অঙ্গের চারপাশে জমে, যা গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্ম দেয়। (Strength Training vs Cardio)
বর্তমানে লাইফস্টাইল যেখানে গিয়েছে তাতে এই ধরনের সমস্যা আরও বাড়ছে। তাই চিরাচরিতভাবে, ভারতীয়রা দ্রুত ওজন কমাতে বা ফিট থাকার জন্য দৌড়ানো, হাঁটা বা সাইক্লিংয়ের উপর নির্ভর করে। কিন্তু ভিসারাল ফ্যাট কমাতে শুধু কার্ডিও যথেষ্ট নয়। কার্ডিও ক্যালরি কমালেও এটা মাসল বা পেশী তৈরি করে না। আর ফ্য়াট কমাতে গেলে নতুন করে পেশী তৈরি হতে হবে। ফলে শরীরের কাছে এটা চ্যালেঞ্জের।
ওজন কমানো আর চাপের নয়, এই তিন উপায়ে ঝরিয়ে ফেলুন মেদ
স্ট্রেংথ ট্রেনিং: ভিসারাল ফ্যাট হ্রাস এবং মেটাবলিক ইঞ্জিন বুস্ট
ভারতীয়দের জন্য স্ট্রেংথ ট্রেনিংয়ের গুরুত্ব অপরিসীম। এটি কেবল পেশী গঠন করে না, এটি আমাদের শরীরের হজম ক্ষমতা বা Metabolic Rate এবং ইনসুলিনের মাত্রার উন্নতি করে।
আপনি স্ট্রেংথ ট্রেনিং করলে আপনার কোষগুলো আরও বেশি করে গ্লুকোজ় ব্যবহার করতে পারবে। প্রতিদিন ওজন তুললে বা রেজিস্ট্যান্স ট্রেনিং করলে আপনার পেশীর কোষগুলিতে ইনসুলিনের পরিমাণ বাড়ে। এতে রক্তে শর্তকার মাত্রা নিয়ন্ত্রণে আসে এবং বডি ফ্যাট স্টোর করে না। এতে ফ্যাট কমে। (Strength Training vs Cardio)
পোস্ট-ওয়ার্কআউট ফ্যাট বার্ন
স্ট্রেংথ ট্রেনিং বা ওজন নিয়ে ট্রেনিং করার আরও একটা সুবিধা হলো আপনি এক্সসারসাইজ়ের পরেও তার সুবিধা পান। এক্ষেত্রে আপনি ওয়ার্কআউটের পর বিশ্রাম করলেও আপনার ক্যালোরি পোড়ে। এটা কার্ডিওতে হয় না। কার্ডিওতে তাৎক্ষণিক ক্যালোরি বার্ন হলেও এক্সসারসাইজের পর তা আর বার্ন হয় না। ফলে শরীরকে বেশি পরিশ্রম করতে হয়।

পেশী তৈরি এবং BMR: স্থায়িত্বের চাবিকাঠি
ভারতীয়দের মধ্যে একটি সাধারণ সমস্যা হলো, বয়সের সঙ্গে সঙ্গে দ্রুত মাসল মাস বা পেশী হারিয়ে ফেলা, যাকে সারকোপেনিয়া (Sarcopenia) বলা হয়। এতে হয়, বয়স বাড়লে আপনার শরীরে পেশী নরম হতে থাকে। এতে আমাদের মেটাবলিজমের গতি কমিয়ে দেয়, ফলে ওজন কমানো আরও কঠিন হয়ে পড়ে।
এক্ষেত্রেও রাস্তা সেই স্ট্রেংথ ট্রেনিং। যেমন স্কোয়্যাট, ডেডলিফ্ট, বা পুশ-আপ সরাসরি পেশী গঠনে সাহায্য করে। যখন পেশীর পরিমাণ বাড়ে, তখন স্বয়ংক্রিয়ভাবে BMR বৃদ্ধি পায়। এর অর্থ হলো, আপনি যখন কাজ করছেন না, তখনও আপনার শরীর ক্যালোরি পোড়াচ্ছে। ভারতীয়দের মেটাবলিজমকে সক্রিয় রাখার জন্য পেশী তৈরি করা অপরিহার্য। কার্ডিওতে ওজন কমায় আর স্ট্রেংথ ট্রেনিং পেশী তৈরি করে। (Strength Training vs Cardio)
হাড়ের স্বাস্থ্য এবং কার্ডিওর অপরিহার্য ভূমিকা
যদিও স্ট্রেংথ ট্রেনিং মেটাবলিজমের জন্য ভালো, তেমনই কার্ডিওর গুরুত্ব কোনও অংশেই কম নয়। কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের ক্ষেত্রে এটি অতুলনীয়, পাশাপাশি এটি হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কার্ডিওভাসকুলার স্বাস্থ্য
হৃদপিণ্ড এবং ফুসফুসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কার্ডিওভাসকুলার ব্যায়াম (যেমন দ্রুত হাঁটা, সাঁতার কাটা) অপরিহার্য। এটি সরাসরি আপনার হৃদপিণ্ডকে শক্তিশালী করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। হৃদরোগের ঝুঁকি থাকা ভারতীয়দের জন্য, নিয়মিত কার্ডিও এক্সারসাইজ হলো একটি জীবনদায়ী অভ্যাস।
হাড়ের ঘনত্ব বৃদ্ধি
ভারতীয়দের মধ্যে আরও একটা বড় সমস্যা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে হাড় দুর্বল হয়ে যাওয়া। এতে অস্টিওপোরোসিসের (Osteoporosis) ঝুঁকি দেখা যায়। এখানে স্ট্রেংথ ট্রেনিং এবং কার্ডিও একসঙ্গে সাহায্য করে। যেমন স্ট্রেংথ ট্রেনিং আপনার হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করেন, তেমনই কার্ডিও আপনার হাড়কে শক্তিশালী করে।
সুতরাং, হার্টের সুরক্ষা এবং হাড়ের স্বাস্থ্যের জন্য কার্ডিওকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না।
3 গুণ, যাতে ডিম হয়ে উঠেছে ওজন কমানোর সুপার ফুড
Strength Training vs Cardio: কোনটা দরকার?
ভারতীয়দের শারীরিক গঠনের জন্য স্ট্রেংথ ট্রেনিং বা কার্ডিওর মধ্যে কোনও একটিকে বেছে নেওয়া ভুল। এরবদলে হাইব্রিড মডেল অনুসরণ করতে হবে। অর্থাৎ, আপনার এক সপ্তাহের রুটিনে যেমন স্ট্রেংথ ট্রেনিং থাকবে তেমনই কার্ডিও থাকবে। তাই দুটোকেই ব্য়ালেন্স করে চলুন এবং আপনার ট্রেনারকে সেইমতো রুটিন সাজাতে বলুন।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.


















