শীতকালটা আসলেই মনটা ছুটি ছুটি করে। প্যাচপেচে গরম, বিরক্তিকর বৃষ্টির পর শীতটা যেন স্বস্তির, তাই সকলেই ঘুরতে যেতে চান। বর্ষবরণটা ঘোরার জায়গায় গিয়ে করতে পারলে তার থেকে ভালো আর কিছু হয় না। এই প্রতিবেদনে দেখে নিন ডিসেম্বর ও জানুয়ারি মাসে ঘোরার ১০ জায়গার ঠিকানা (10 Places to Visit in January in India)। আমরা জানাব কেন এই সময়ে এই জায়গাগুলি সেরা, এখানকার প্রধান আকর্ষণগুলি কী এবং কলকাতা থেকে যেতে আপনার কেমন খরচ হতে পারে।
Table of Contents
গরম বা বর্ষা, আপনি যেই ঋতুই ভালোবাসেন না কেন, ভারতে ঘোরার জন্য যে শীতকাল আদর্শ তা খন্ডন করতে পারবেন না। সারা দেশে তখন আবহাওয়া থাকে শান্ত, মনোরম এবং আরামদায়ক। উত্তরে যখন বরফের শুভ্র চাদর ঢাকা পড়ে, দক্ষিণে তখন সমুদ্র সৈকতগুলোর ঠান্ডা হাওয়ায় মন জুড়িয়ে দেয়। কলকাতা থেকে যারা শীতকালীন ছুটি কাটাতে চান, তাদের জন্য এই শীতকাল নিয়ে আসে নানা ধরনের অভিজ্ঞতা। পাহাড় থেকে সমুদ্র, মরুভূমি থেকে ঐতিহাসিক স্থান—ভারতের প্রতিটি কোণে জানুয়ারিতে ভ্রমণের জন্য এক নতুন আকর্ষণ থাকে।
10 Places to Visit in January in India
জয়সলমের, রাজস্থান
জানুয়ারি মাসে সোনার কেল্লা দেখার অভিজ্ঞতা অসাধারণ। মরুভূমির রাজ্য দেখার জন্য শীতকালই আদর্শ।
কেন জানুয়ারিতে জয়সলমে ঘোরার আদর্শ সময়?
জানুয়ারিতে জয়সলমেরে তাপমাত্রা ২০°C থেকে ৫°C এর মধ্যে থাকে। দিনে ঘোরাঘুরি করতে পারবেন। মরুভূমিতে উটে চড়ে সান্ধ্যকালীন সাফারি বা ক্যাম্পিংও করতে পারবেন। এছাড়াও, মরুভূমির সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকনৃত্য উপভোগ করা যায়। এরসঙ্গে রয়েছে রাজস্থানের স্ট্রিটফুড।

প্রধান আকর্ষণ:
জয়সলমের ফোর্ট, যা সোনালী বালিপাথরের তৈরি, কুলধারা ভূতের গ্রাম, পাটোয়ান কী হাভেলি এবং স্যাম স্যান্ড ডিউনসে মরুভূমি সাফারি। (10 Places to Visit in January in India)
কলকাতা থেকে আনুমানিক খরচ (৪ দিন):
হাওড়া থেকে জয়সলমের পর্যন্ত সরাসরি ট্রেনে গেলে থার্ড এসি-র ভাড়া জনপ্রতি প্রায় ₹৩,৫০০ – ₹৪,৫০০।
থাকা ও স্থানীয় খরচ: চারদিনের জন্য থাকা ও খাওয়া মিলিয়ে খরচ প্রায় ₹৮,০০০ – ₹১০,০০০।
মোট খরচ: প্রায় ₹১১,৫০০ – ₹১৪,৫০০ জনপ্রতি।
কচ্ছের রান, গুজরাট
রাজস্থানের মতো এখানেও সারা বছর প্রচন্ড গরম থাকে। তাই শীতকালটা আদর্শ হয়। আর জানুয়ারি মাসে কচ্ছে ঘোররা অন্যতম কারণ হচ্ছে ঐতিহ্যবাহী ‘রান উৎসব’ (Rann Utsav)।
কেন জানুয়ারিতে কচ্ছের রান স্পেশাল?
কচ্ছের সাদা লবণাক্ত মরুভূমি গ্রীষ্মকালে অত্যন্ত গরম থাকে। কিন্তু জানুয়ারিতে আবহাওয়া শীতল এবং মনোরম থাকে (১০°C থেকে ২৫°C)। ফলে ঘোরা যায়। এই সময়ে রান উৎসব চলে, যেখানে স্থানীয় সংস্কৃতি, শিল্প এবং হস্তশিল্প প্রদর্শিত হয়। পূর্ণিমার রাতে সাদা রণের সৌন্দর্য জানুয়ারিতেই সেরা রূপে ধরা দেয়।

প্রধান আকর্ষণ:
সাদা মরুভূমি (Great Rann of Kutch), কচ্ছ মিউজিয়াম, কালা ডুঙ্গার (Kala Dungar) থেকে সূর্যাস্ত দেখা এবং ভুজ শহরের ঐতিহ্যবাহী স্থানগুলি।
কলকাতা থেকে আনুমানিক খরচ (৫ দিন):
যাতায়াত: কলকাতা থেকে ভুজ পর্যন্ত সরাসরি ট্রেন নেই। কলকাতা থেকে আমেদাবাদ পর্যন্ত ট্রেনের 3AC-তে ভাড়া প্রায় ₹৩,০০০ – ₹৪,০০০। এরপর আমেদাবাদ থেকে ভুজে যাওয়ার বাসের খরচ প্রায় ₹১,০০০।
থাকা ও স্থানীয় খরচ: রান উৎসবে থাকার জন্য আপনি হোটেল পাবেন না। আপনাকে টেন্টে থাকতে হবে। সেখানে খাওয়া ও থাকার ব্যবস্থা সহ প্রায় ₹১২,০০০ – ₹১৫,০০০।
মোট খরচ: প্রায় ₹১৬,০০০ – ₹২০,০০০ জনপ্রতি।
আউলি, উত্তরাখণ্ড
যারা পাহাড়, বরফ এগুলো পছন্দ করেন, এটা তাদের জন্য।
আউলি মূলত স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের জন্য বিখ্যাত। জানুয়ারি মাসেই এখানে সবচেয়ে বেশি তুষারপাত হয়, যা স্কিইং-এর জন্য আদর্শ পরিস্থিতি তৈরি করে। পুরো আউলি তখন বরফের পুরু স্তরে ঢেকে থাকে, যা এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে। এখানে প্রচুর বিদেশি পর্যটকও আসেন। (10 Places to Visit in January in India)
প্রধান আকর্ষণ:
ভারতের দীর্ঘতম কেবল কার রাইড, নন্দা দেবী পর্বতশৃঙ্গের দর্শন, এবং কৃত্রিম হ্রদ। এখানে স্কিইং শেখার এবং উপভোগ করার সুযোগ রয়েছে।

কলকাতা থেকে আনুমানিক খরচ (৬ দিন):
যাতায়াত: কলকাতা থেকে হরিদ্বার/দেরাদুন পর্যন্ত ট্রেনে 3AC কোচে ভাড়া প্রায় ₹২,৮০০ – ₹৩,৮০০। সেখান থেকে জোশিমঠ (Joshimath) এবং আউলি পর্যন্ত ট্যাক্সির ভাড়া প্রায় ₹৪,০০০ – ₹৬,০০০। সরকারি বা বেসরকারি বাসও পেতে পারেন।
থাকা ও স্থানীয় খরচ: বরফের কারণে থাকা-খাওয়ার খরচ সামান্য বেশি, প্রায় ₹১৩,০০০ – ₹১৭,০০০।
মোট খরচ: প্রায় ₹২০,০০০ – ₹২৫,০০০ জনপ্রতি।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
যদি আপনি উত্তর ভারতের ঠান্ডা এড়িয়ে চলতে চান, তবে আন্দামান দ্বীপপুঞ্জ (Andaman Islands) আপনার জন্য অপেক্ষা করছে। জানুয়ারিতে এখানে আবহাওয়া থাকে আরামদায়ক।
বর্ষা শেষ হয়ে যাওয়ায় এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকি না থাকায়, জানুয়ারি মাস আন্দামানের সমুদ্র সৈকত এবং ওয়াটারস্পোর্টস অ্যাক্টিভিটির জন্য সেরা সময়। তাপমাত্রা ২৫°C থেকে ৩০°C এর মধ্যে থাকে, যা আদর্শ। এটি সমুদ্রপ্রেমীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা। (10 Places to Visit in January in India)
প্রধান আকর্ষণ:
হ্যাভলক আইল্যান্ডের রাধানগর বিচ (এশিয়ার সেরা সৈকতগুলির মধ্যে একটি), এলিফ্যান্ট বিচে স্নরকেলিং, কালাপাথর বিচ এবং ঐতিহাসিক সেলুলার জেল।
কলকাতা থেকে আনুমানিক খরচ (৭ দিন):
যাতায়াত: যেহেতু আন্দামান একটা দ্বীপ তাই এখানে ট্রেনপথে যাওয়া যায় না। বিমান বা জাহাজ একমাত্র রাস্তা। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত সরাসরি বিমানের ভাড়া জানুয়ারিতে বেশ চড়া থাকে, প্রায় ₹৮,০০০ – ₹১১,০০০।
থাকা ও স্থানীয় খরচ: এক আইল্য়ান্ড থেকে অন্য আইল্যান্ডে আপনাকে যেতে হবে ফেরিতে করে। যাওয়া ও থাকার খরচ সহ প্রায় ₹১৮,০০০ – ₹২৫,০০০।
মোট খরচ: প্রায় ₹৩৫,০০০ – ₹৪৭,০০০ জন প্রতি।
সুন্দরবন, পশ্চিমবঙ্গ
কলকাতা থেকে খুব কাছে এবং জানুয়ারি মাসে ভ্রমণের জন্য আদর্শ হলো সুন্দরবন। কম খরচে ঘোরার আদর্শ জায়গা।
জানুয়ারিতে এখানকার তাপমাত্রা থাকে ১৬°C থেকে ২২°C, যা ম্যানগ্রোভ অরণ্যে বোট সাফারি করার জন্য খুবই আরামদায়ক। এই সময়ে জলস্তরও অনুকূলে থাকায় রয়্যাল বেঙ্গল টাইগার এবং অন্য বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকে। ঘন কুয়াশা এবং শীতল পরিবেশ অ্যাডভেঞ্চারের অনুভূতি যোগ করে।
প্রধান আকর্ষণ:
সজনেখালী ওয়াচটাওয়ার, সুধন্যখালী ওয়াচটাওয়ার, বোট সাফারি এবং ম্যানগ্রোভের ভেতরে দিয়ে নৌকায় ভ্রমণ। (10 Places to Visit in January in India)
কলকাতা থেকে আনুমানিক খরচ (২ দিন):
যাতায়াত: শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে করে চলে যান ক্যানিং। ১৫-২০ টাকা ভাড়া হবে। প্রতি ঘণ্টায় একটা করে ক্যানিং লোকাল থাকে। সেখান থেকে আপনি বাস বা টেম্পো পাবেন। এছাড়াও প্যাকেজ ট্যুর হয়।
থাকা ও স্থানীয় খরচ: ২ দিন/১ রাতের জন্য স্ট্যান্ডার্ড প্যাকেজ ট্যুরের খরচ সমস্ত কিছু সহ প্রায় ₹৪,০০০ – ₹৭,০০০ জন প্রতি।
আরও পড়ুন: খাদ্যরসিকদের স্বর্গ, শুধু খাবারের জন্য ঘুরে আসুন এই পাঁচ জায়গায়
মুন্নার, কেরালা
কেরালার অন্যতম সেরা হিল স্টেশন মুন্নার জানুয়ারি মাসে তার অপরূপ সৌন্দর্য নিয়ে সেজে ওঠে।
কেন জানুয়ারিতে মুন্নার বিশেষ?
যদিও কেরালায় সারা বছরই মনোরম আবহাওয়া থাকে, তবে জানুয়ারিতে মুন্নারের তাপমাত্রা বেশ নিচে নামে। পাহাড়ের উপর চায়ের বাগানগুলো কুয়াশার চাদরে মোড়া থাকে এবং আবহাওয়া ট্রেকিং ও সাইটসিইয়ের জন্য একদম সঠিক। পাহাড়ের এই শীতল পরিবেশ দক্ষিণ ভারতে সচরাচর পাওয়া যায় না।
প্রধান আকর্ষণ:
আনাইরাঙ্গাল ড্যাম, মাট্টুপেট্টি ড্যাম, ইকো পয়েন্ট এবং অবশ্যই বিস্তীর্ণ চায়ের বাগান। এখানকার সুগন্ধি চা এবং মশলার বাগান ঘুরে দেখা এক অনন্য অভিজ্ঞতা।

কলকাতা থেকে আনুমানিক খরচ (৬ দিন):
যাতায়াত: কলকাতা থেকে কোচি পর্যন্ত ট্রেনের 3AC-তে ভাড়া প্রায় ₹৪,০০০ – ₹৫,০০০। কোচি থেকে মুন্নার পর্যন্ত ট্যাক্সি বা বাসের ভাড়া প্রায় ₹১,০০০ – ₹১,৫০০। ট্রেনে গেলে সময় অনেক বেশি লাগবে, তাই বিমানে যাওয়া ভালো। সেক্ষেত্রে খরচটা অনেক বাড়বে। (10 Places to Visit in January in India)
থাকা ও স্থানীয় খরচ: ৬ দিনের থাকা ও খাবার সহ প্রায় ₹১১,০০০ – ₹১৫,০০০।
মোট খরচ: প্রায় ₹১৬,০০০ – ₹২১,৫০০ জন প্রতি।
মাদুরাই, তামিলনাড়ু
দক্ষিণের এই রাজ্যে বরাবরই গরম থাকে। তাই জানুয়ারির মাঝামাঝি সময়ে মাদুরাইয়ের আবহাওয়া বেশ মনোরম থাকে। এই সময়ে অনুষ্ঠিত হয় পোঙ্গল উৎসব। যারা দক্ষিণ ভারতের সংস্কৃতি ও উৎসবে অংশ নিতে চান, তাদের জন্য এটি আদর্শ।
এই সময়েই তামিলনাড়ুর সবচেয়ে বড় ফসল তোলার উৎসব পোঙ্গল উদযাপিত হয়। ঐতিহাসিক মন্দির এবং উৎসবের পরিবেশ মাদুরাইকে এক অন্য রূপ দেয়। (10 Places to Visit in January in India)
প্রধান আকর্ষণ:
মীনাাক্ষী আম্মান মন্দির, থিরুমালাই নায়েক প্যালেস এবং গাঢ় পোঙ্গল উৎসবের শোভাযাত্রা।
কলকাতা থেকে আনুমানিক খরচ (৫ দিন):
যাতায়াত: হাওড়ার শালিমার স্টেশন থেকে মাদুরাই পর্যন্ত সরাসরি ট্রেনের 3AC-তে ভাড়া প্রায় ₹৩,২০০ – ₹৪,২০০।
থাকা ও স্থানীয় খরচ: ৫ দিনের থাকা ও খাবার সহ প্রায় ₹৮,০০০ – ₹১০,০০০।
মোট খরচ: প্রায় ₹১১,২০০ – ₹১৪,২০০ জন প্রতি।
গুলমার্গ, জম্মু ও কাশ্মীর
আউলি যদি বরফের রাজ্যে প্রবেশদ্বার হয়, তবে গুলমার্গ হলো বরফের স্বর্গ। যারা শীতকালকে তার পূর্ণ রূপে উপভোগ করতে চান, তাদের জন্য এটি সেরা। (10 Places to Visit in January in India)
কেন জানুয়ারিতে গুলমার্গ ঘোরার জন্য আদর্শ?
গুলমার্গে জানুয়ারিতে প্রায়শই ভারী তুষারপাত হয়। এটি পৃথিবীর অন্যতম সেরা স্কিইং রিসর্ট। পুরো শহর বরফের স্তরে ঢেকে যায় এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। এটি ‘পাউডার স্নো’-র জন্য বিখ্যাত, যা স্কিইংয়ের জন্য সেরা।
প্রধান আকর্ষণ:
গুলমার্গে গন্ডোলা পৃথিবীর উচ্চতম কেবল কারগুলোর মধ্যে একটি, যা আপনাকে অপরূপ পর্বতশৃঙ্গ দেখাবে। স্কিইং এবং স্নোবোর্ডিংয়ের সুবিধা।
কলকাতা থেকে আনুমানিক খরচ (৬ দিন):
যাতায়াত: কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত বিমানের ভাড়া (যাওয়া-আসা) প্রায় ₹৮,০০০ – ₹১২,০০০। শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত ট্যাক্সির ভাড়া প্রায় ₹২,৫০০ – ₹৩,৫০০। আপনি দিল্লি থেকে যেতে পারবেন। (10 Places to Visit in January in India)
থাকা ও খরচ: গুলমার্গে থাকার খরচ তুলনামূলকভাবে বেশি, প্রায় ₹১৪,০০০ – ₹১৮,০০০।
মোট খরচ: প্রায় ₹২৪,৫০০ – ₹৩৩,৫০০ জন প্রতি।

খাগোস অফ ভিলন, গোয়া
বর্ষশেষে গোয়ায় সবচেয়ে বেশি ভিড় থাকে। গোয়ায় ক্রিসমাস বা নিউ ইয়ার সেলিব্রেশন সবসময় বাড়তি মাত্রা যোগ করে। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু পর্যন্ত গোয়ায় ভিড় থাকে। কিন্তু জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে গোয়া শান্ত হতে শুরু করে।
জানুয়ারির এই সময়ে ভিড় সামান্য কমে, কিন্তু আবহাওয়া উষ্ণ এবং মনোরম থাকে। এই সময় সাঁতার, ওয়াটার স্পোর্টস এবং সৈকতে বিশ্রাম নেওয়ার জন্য সেরা। নাইটলাইফ এবং সৈকতের খাবার এই মাসেই সবচেয়ে বেশি উপভোগ করা যায়।
প্রধান আকর্ষণ:
বাগা বিচ, পালোলেম বিচ, ডাবল ট্র্যাক ক্রুজ এবং পুরাতন গোয়ার চার্চ। জানুয়ারির শান্ত সৈকতগুলিতে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। (10 Places to Visit in January in India)
কলকাতা থেকে আনুমানিক খরচ (৫ দিন):
যাতায়াত: কলকাতা থেকে গোয়া পর্যন্ত সরাসরি ট্রেনের 3AC-তে ভাড়া প্রায় ₹৩,২০০ – ₹৪,৫০০। বিমানের ভাড়া ₹৪,৫০০ – ₹৭,০০০।
থাকা ও স্থানীয় খরচ: থাকার ব্যবস্থা ও খাবার সহ প্রায় ₹৯,০০০ – ₹১৪,০০০।
মোট খরচ (ট্রেনে): প্রায় ₹১২,২০০ – ₹১৮,৫০০ জন প্রতি।
খাজুরাহো, মধ্যপ্রদেশ
যারা ইতিহাস এবং স্থাপত্য ভালোবাসেন, তাদের জন্য খাজুরাহো হলো জানুয়ারিতে ভ্রমণের এক দারুণ গন্তব্য।
গ্রীষ্মের প্রচণ্ড তাপমাত্রা এড়িয়ে জানুয়ারিতে এখানে দিনের তাপমাত্রা থাকে ২০°C এর আশপাশে, যা মন্দিরগুলো ঘুরে দেখার জন্য আদর্শ। এই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়কার ঠান্ডা আবহাওয়া মন্দিরের স্থাপত্যের সৌন্দর্য বাড়িয়ে তোলে।
প্রধান আকর্ষণ:
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস, যা তার প্রাচীন শিল্পকলা এবং ভাস্কর্যগুলির জন্য বিখ্যাত। (10 Places to Visit in January in India)
কলকাতা থেকে আনুমানিক খরচ (৪ দিন):
যাতায়াত: কলকাতা থেকে খাজুরাহো পর্যন্ত সরাসরি ট্রেন রয়েছে। ট্রেনের 3AC-তে ভাড়া প্রায় ₹২,৫০০ – ₹৩,২০০।
থাকা ও স্থানীয় খরচ: ৪ দিনের থাকা ও খাবার সহ প্রায় ₹৬,০০০ – ₹৮,০০০।
মোট খরচ: প্রায় ₹৮,৫০০ – ₹১১,২০০ জন প্রতি।

আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে, সবসময় আগে থেকে বুকিং করুন। বিশেষ করে জানুয়ারি যেহেতু ছুটির মরসুম, তাই হোটেল এবং ট্রেনের টিকিট আগাম বুক করে রাখুন। উপরে যেই খরচের ব্য়াপারে দেওয়া আছে সেটা কম বেশি হতে পারে, সেই হিসেবে বাজেট সেট করুন। (10 Places to Visit in January in India)
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.



















