Site icon Unknown Story

Budget Travel to Rajasthan: খরচ 20 হাজার টাকারও কম, সস্তায় ঘুরে আসুন রাজস্থান

Budget Travel to Rajasthan

Budget Travel to Rajasthan: ভারত এমন একটা দেশ যেখানে পাহাড়, সমুদ্র থেকে মরুভূমি সবই রয়েছে। একদিকে যেমন রয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া এলাকা, তেমনই রুক্ষ-শুষ্ক মরুভূমি। তাই বিদেশিদের কাছে ভারত সবসময় আকর্ষণের। ঘোরার জায়গার অভাব নেই। আর এই ঘোরার জায়গার মধ্যে অন্যতম রাজস্থান। ভারতের পশ্চিমপ্রান্তে অবস্থিত এই রাজ্যে ইতিহাস, সংস্কৃতি আর রাজাদের গল্প বাতাসে মিশে আছে। দুর্গ, প্রাসাদ মিলিয়ে এটি এক স্বপ্নের গন্তব্য। অনেকে মনে করেন, রাজস্থান ভ্রমণ মানে মোটা খরচ। কিন্তু তা একেবারেই ভুল! সঠিক পরিকল্পনা করলে, দু’জন মানুষও খুব কম খরচে ৫-৬ দিনে রাজস্থানের সেরা অভিজ্ঞতা নিতে পারে। রইল Budget Travel to Rajasthan-এর সম্পূর্ণ পরিকল্পনা-

Budget Travel to Rajasthan: ৫-৬ দিন (জয়পুর-আজমের-পুষ্কর)

বাজেটে ঘোরার জন্য সবার আগে সঠিক জায়গা বেছে নেওয়া জরুরি। আমরা তাই এই তিন জায়গাকে বেছেছি। এতে আপনি রাজস্থানের পুরো সংষ্কৃতি জানতে পারবেন। জয়পুর (পিঙ্ক সিটি) → আজমের (আধ্যাত্মিক কেন্দ্র) → পুষ্কর (মরুভূমি)। এই তিনটি শহর একে অপরের কাছাকাছি এবং এদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো।

কলকাতা থেকে রাজস্থান যাওয়ার খরচ কত?

কলকাতা থেকে রাজস্থানে পৌঁছানোর জন্য ট্রেন ও বিমান দুটোই পাবেন। তবে বাজেট টাইট হবে ট্রেন সবচেয়ে ভালো।
ট্রেন: হাওড়া-আজমের এক্সপ্রেস (Hwh Ajmer Ex), শিয়ালদহ-আজমের সুপারফাস্ট (SDAH AII SF Express) বা হাওড়া-জয়পুর এক্সপ্রেস (Hwh Jaipur Ex)।
সময়: প্রায় ৩০ থেকে ৩৩ ঘণ্টা।
খরচ:
স্লিপার ক্লাস: ₹৮০০ – ₹১,২০০ (প্রতিজন)
থার্ড এসি (3AC): ₹২,১০০ – ₹৩,০০০ (প্রতিজন)
মোট যাতায়াত খরচ (২ জন, 3AC-র ক্ষেত্রে): প্রায় ₹৮,৪০০ – ₹১২,০০০।
তবে সময় কম থাকলে আপনি বিমানে যেতে পারেন। যেহেতু বিমানে ডায়নামির প্রাইসিং থাকে তাই সময় অনুযায়ী বিমানের ভাড়া কম বেশি হয়। সাধারণত কলকাতা থেকে জয়পুর যেতে বিমানে ১০ হাজার টাকা মতো লাগে।

কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা

থাকার ব্যবস্থা: রাজস্থানে কোথায় থাকবেন?

বাজেট ভ্রমণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে থাকার জায়গা। কম খরচে ভালো জায়গা খোঁজাটা চ্যালেঞ্জিং। আবার এমন জায়গা বাছতে হবে যেটা শহর যেন খুব একটা বেশি দূরে না হয়। (Budget Travel to Rajasthan)

জয়পুর

পুষ্কর

মোট থাকার খরচ (৫ রাত, ২ জন): প্রায় ₹৫,০০০ – ₹৮,৫০০।

কী দেখবেন: রাজস্থানের প্রধান আকর্ষণ

জয়পুর (Jaipur: The Pink City): জয়পুর তার স্থাপত্য এবং রাজকীয় ইতিহাসের জন্য বিখ্যাত। এখানে কী কী দেখবেন?
হাওয়া মহল, সিটি প্যালেস, যন্তর মন্তর, আম্বের ফোর্ট, লাইট অ্যান্ড সাউন্ড শো, জল মহল, নাহরগড় ফোর্ট (সূর্যাস্তের জন্য আদর্শ)।

আজমের ও পুষ্কর

আজমের শরিফ দরগা

পূরণ হোক বিদেশ ঘোরার স্বপ্ন, কম খরচে ঘুরে আসুন এই 10 দেশ থেকে

পরিবহন: রাজস্থানে কীভাবে ঘুরবেন?

রাজস্থানে সস্তায় ঘোরার জন্য পাবলিক ট্রান্সপোর্ট সবচেয়ে ভালো। এক্ষেত্রে আপনি হোটেল বা প্রাইভেট গাড়ি পাবেন, কিন্তু সেগুলোতে খরচ বেশি। তাই সরকারি বাসের উপর ভরসা রাখুন।
জয়পুর থেকে আজমের: রাজস্থান স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (RSRTC) বাসে যান। ভাড়া জনপ্রতি ₹১২০ – ₹২০০।
আজমের থেকে পুষ্কর: নিয়মিত বাস বা স্থানীয় শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। ভাড়া জনপ্রতি ₹৩০ – ₹৫০।
শহরের ভেতরে যাতায়াতের জন্য অটো বা রিক্সা ব্যবসার করুন। এছাড়াও শহরের মধ্যে সিটি বাস চলে। এটি সরকারি তাই ভাড়াও অনেকটাই কম।

মোট স্থানীয় পরিবহন খরচ (২ জন, ৫ দিন): প্রায় ₹২,৫০০ – ₹৪,০০০।

কী খাবেন: রাজস্থানি স্বাদে বাজেট মেনু

রাজস্থানি খাবার শুধু সুস্বাদু হয় না, এটি বেশ সস্তা। এসব ক্ষেত্রে সবসময় স্থানীয় রেস্তোরাঁগুলো এড়িয়ে চলুন। এতে খরচ অনেক বেশি। স্ট্রিট ফুডের উপর ভরসা রাখুন। (Budget Travel to Rajasthan)

জয়পুর:

ডাল বাটি চুরমা

আজমের/পুষ্কর:

বাজেট কম? চিন্তা নেই, জেনে নিন সস্তায় ছুটি কাটানোর 10 জায়গা

৫-৬ দিনের মোট আনুমানিক বাজেট (২ জনের জন্য)

বিভাগখরচ
কলকাতা থেকে যাতায়াত (ট্রেন 3AC)₹৮,৪০০ – ₹১২,০০০
থাকার খরচ (৫ রাত)₹৫,০০০ – ₹৮,৫০০
খাবার খরচ (৬ দিন)₹৪,৮০০ – ₹৭,২০০
স্থানীয় পরিবহন ও সাইটসিইং₹৩,৫০০ – ₹৬,০০০
বিবিধ/কেনাকাটা₹৩,০০০ – ₹৫,০০০
মোট আনুমানিক খরচ₹২৪,৭০০ – ₹৩৮,৭০০

এই বাজেটটি দুইজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে, যেখানে যাতায়াতের জন্য থার্ড এসি (3AC) ট্রেন ভাড়া এবং স্থানীয় বাজেট থাকার ব্যবস্থা ধরা হয়েছে। (Budget Travel to Rajasthan)


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version