রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Low Cost International Travel: পূরণ হোক বিদেশ ঘোরার স্বপ্ন, কম খরচে ঘুরে আসুন এই 10 দেশ থেকে

By Raja
Published on: August 17, 2025
low cost international travel
---Advertisement---

মধ্যবিত্ত বাঙালির একবার হলেও বিদেশ ভ্রমণের শখ থাকে। কারও সেই শখ পূরণ হয়। যাদের শখ পূরণ হয় না, তাদের অন্যতম বাধা হয়ে দাঁড়ায় বাজেট (low cost international travel)। এই প্রতিবেদনে জেনে নিন ১০টি দেশের কথা, যেখানে আপনি সস্তায় যেতে পারবেন। অর্থাৎ, কম খরচে বিদেশ ভ্রমণ।

কোথাও ঘুরতে যাওয়ার আগে যেমন পরিকল্পনা লাগে, বিদেশের ক্ষেত্রে সেই পরিকল্পনা একটু হলেও বেশি লাগে। কারণ একে তো অন্য দেশ। সেখানকার মুদ্রা, মোবাইল সিম, ভাষা সবকিছু নিয়ে আলাদা করে পড়াশোনা করতে হয়। পাশাপাশি পাসপোর্ট, ভিসা নিয়েও চাপ থাকে। তবে পুরো বিষয়টাকে যদি একটা খাঁচার মধ্যে ফেলতে পারেন তা হলে কোনও চাপই নেই।

দক্ষিণ-পূর্ব এশিয়া: কম খরচে বিদেশ ভ্রমণ (low cost international travel)

যদি আপনার বাজেট কম থাকে, তবে ভ্রমণের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো হতে পারে আপনার সেরা পছন্দ। এই অঞ্চলের দেশগুলো শুধু সুন্দরই নয়, এখানে খরচও অনেক কম। বলা ভালো ভারতের অনেক জায়গার থেকে আপনি কম খরচে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘুরে আসতে পারবেন।

থাইল্যান্ড: সৈকত ও মন্দির

কথায় বলে পুরুষদের থাইল্যান্ড ঘুরতে যেতে হয় বিয়ের আগে। কারণ অবশ্য জানা নেই। আর আপনি বিয়ের আগে যাবেন না পরে সেটা আপনার ব্যাপার। তবে থাইল্যান্ড বাজেট ভ্রমণকারীদের জন্য এক স্বর্গ। ব্যাঙ্ককের মন্দির, ফাই ফাই আইল্যান্ডের স্বচ্ছ জল, এবং চিয়াং মাইয়ের শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে।

low cost international travel thailand

দেড় থেকে আড়াই হাজারের মধ্যে আপনি প্রতিদিনের খরচে থাকতে পারবেন। এত কমে হওয়ার অন্যতম কারণ হচ্ছে থাইল্যান্ডের স্ট্রিট ফুড। এগুলি এত সুস্বাদু এবং সস্তা যে ফ্যান্সি রেস্তোরাঁয় খাওয়ার দরকার হবে না। আশপাশে ঘুরতে যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট খুবই সাশ্রয়ী। ব্যাংককের স্কাইট্রেন এবং মেট্রোতে করে শহরের বেশিরভাগ জায়গায় যাওয়া যায় (low cost international travel)।

Best Places for Shopping in Kolkata: পুজোর বাজার করতে যাবেন? চিনে নিন কলকাতায় শপিংয়ের সেরা 6 জায়গা

ভিয়েতনাম: সৌন্দর্য ও মনভোলানো খাবার

ভিয়েতনামের প্রতিটি অংশে রয়েছে আলাদা আলাদা আকর্ষণ। যেমন দেশের উত্তরে হ্যানয়ে রয়েছে পুরনো স্থাপত্য, হা লং বে-র ভাসমান চূড়া। তেমনই দক্ষিণের হো চি মিন সিটিতে রয়েছে ব্যস্ত জীবনযাত্রা। সবই আপনাকে আলাদা আলাদা অনুভূতি দেবে। ভিয়েতনামে প্রতিদিনের খরচ প্রায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা। ভিয়েতনামের বিখ্যাত স্ট্রিট ফুড, যেমন ফোঁ (Pho) এবং বান মি (Banh Mi) সস্তায় পেয়ে যাবেন।

কম্বোডিয়া: ইতিহাসের মাঝে আধুনিক জীবন

কম্বোডিয়া আঙ্কর ওয়াট মন্দিরের জন্য বিখ্যাত। এই সুবিশাল মন্দিরটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনাগুলির মধ্যে অন্যতম। এর পাশাপাশি কম্বোডিয়ায় রয়েছে সমুদ্র সৈকত, শান্ত গ্রাম। এখানে প্রতিদিনের খরচ ২ থেকে ৩ হাজার টাকা।

মালয়েশিয়া: আধুনিকতা ও সংস্কৃতির মিশেল

মালয়েশিয়া বৈচিত্র্যের জন্য পরিচিত। কুয়ালালামপুরে যেমন রয়েছে আধুনিক স্থাপত্য, তেমনই বাকি অংশে রয়েছে প্রাচীন সংষ্কৃতি। এখানে রয়েছে পেট্রোনাস টাওয়ার। এখানে প্রতিদিনের খরচ প্রায় ৪,০০০ থেকে ৫,৫০০ টাকা। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার পাশাপাশি হওয়ায় একটু বাজেট বেশি থাকলে একইসঙ্গে দুটো দেশে ঘোরা সম্ভব।

শ্রীলঙ্কা: প্রকৃতির অপার সৌন্দর্য

ভারতের মানচিত্রে দেখলে নিচের দিকে ছোট্ট দেশটা শ্রীলঙ্কা। ভারতের থেকে অনেক ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে ১০ গোল দেবে। শ্রীলঙ্কাকে বলা হয় ভারত মহাসাগরের মুক্তো। দেশটির চারিদিকে সমুদ্র সৈকত, চা বাগান, দুর্গ সবকিছুই এই ছোট্ট দ্বীপরাষ্ট্রকে আকর্ষণীয় করে তোলে ((low cost international travel))।

রাজনৈতিক পালাবদলের পর শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। পর্যটকরা এখন নিঃসংকোচে যেতে পারছেন না। এখানে প্রতিদিনের খরচ ২,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে হয়ে যাবে। শ্রীলঙ্কায় কম খরচে থাকার জন্য অনেক গেস্টহাউস এবং হোমস্টে আছে। ক্যান্ডি, নুয়ারা এলিয়া এবং গল-এর মতো জায়গাগুলোতে বাস বা ট্রেনে করে ভ্রমণ করলে খরচ অনেক কমে যায়।

Street Food মানেই অস্বাস্থ্যকর নয়, এই 8 খাবারেই শরীর থাকবে ফিট

ভুটান: হিমালয়ের বুকে শান্তি ও প্রকৃতি

হিমালয়ার কোলে অবস্থিত এই দেশে আপনি গাড়ি চালিয়ে যেতে পারেন। এখানে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে ভাষা। ভুটান পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, এবং বিশেষ সংস্কৃতির জন্য। তবে ভুটানের খরচ বাকিগুলোর থেকে একটু হলেও বেশি। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হতে পারে।

এটা তো গেল দক্ষিণ পূর্ব এশিয়ার কথা। কম বাজেটে ট্রাভেলের মধ্যে কিন্তু ইউরোপও আছে। অন্যতম ধনী মহাদেশ হলেও এখানে কিন্তু সস্তায়ও ভ্রমণ করা সম্ভব।

জর্জিয়া: ইউরোপের হিডেন জেম

জর্জিয়া সম্প্রতি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ককেশাস পর্বতমালার কোলে অবস্থিত এই দেশটি তার অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, প্রাচীন স্থাপত্য, এবং ঐতিহ্যবাহী খাবারের জন্য পরিচিত। জর্জিয়ায় প্রতিদিনের খরচ মাত্র ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা। এখানকার খাবার এবং ওয়াইন খুবই সস্তা। এখানে ই-ভিসা দেওয়া হয়।

হাঙ্গেরি: বুদাপেস্টের সৌন্দর্য

হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি সুন্দর দেশ। বুদাপেস্টের ঐতিহাসিক স্থাপত্য, স্পা, এবং নাইটলাইফ এটিকে আকর্ষণীয় করে তোলে। বুদাপেস্টে থাকা-খাওয়ার খরচ বেশ কম। এখানে প্রতিদিনের খরচ ৩,৫০০ থেকে ৫,৫০০ টাকা হতে পারে। ইউরোপের অন্যান্য বড় শহর যেমন প্যারিস বা লন্ডনের তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী।

কম খরচে ট্রাভেল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস (low cost international travel)

  • ফ্লাইট বুকিং: যাওয়ার কয়েক মাস আগে ফ্লাইট বুক করলে অনেক সস্তায় টিকিট পাওয়া যায়। বিশেষ করে অফ-সিজনে বা সপ্তাহের মাঝখানে যাত্রা করলে খরচ কমে। বুকিংয়ের জন্য আপনি একাধিক সাইটে গিয়ে দাম দেখে কম্পেয়ার করে তারপর কাটুন।
  • থাকার জায়গা: বিলাসবহুল হোটেল খুঁজতে গেলে উপরে দেওয়া বাজেট কিন্তু মিলবে না। তাই এর বদলে হস্টেল, হোমস্টে বা AirBnb বেছে নিন। এতে থাকা বাবদ একটা বড় টাকা বাঁচবে।
  • স্থানীয় খাবার: রেস্তোরাঁয় খাওয়ার বদলে স্থানীয় স্ট্রিট ফুডে জোর দিন। একদিন শখ করে ফ্যান্সি খাবার খেতে পারেন, তবে প্রতিদিন করতে যাবেন না।
  • পাবলিক ট্রান্সপোর্ট: ট্যাক্সি বা রাইডশেয়ারিং অ্যাপের পরিবর্তে বাস, ট্রেন বা মেট্রো ব্যবহার করুন। এটি শুধু সস্তা নয়, বরং আপনি স্থানীয় মানুষের মতো যাতায়াতের অভিজ্ঞতা পাবেন। অনেক জায়গায় স্কুটি ভাড়া পাওয়া যায়।
  • কারেন্সি এক্সচেঞ্জ: ভ্রমণের আগে কারেন্সি এক্সচেঞ্জ করে নিন। চেষ্টা করবেন বিমানবন্দর থেকে কারেন্সি এক্সচেঞ্জ না করতে। এতে এক্সচেঞ্জের ফি অনেক বেশি পড়ে। আশপাশে খোঁজ নিন, পেয়ে যাবেন কারেন্সি এক্সচেঞ্জের কাউন্টার। এক্সচেঞ্জ রেট বাঁচালে আপনার খরচ অনেক কম হবে।

বিদেশ ভ্রমণ এখন আর স্বপ্ন নয়। সঠিক পরিকল্পনা এবং কিছু সহজ টিপস অনুসরণ করে আপনিও কম খরচে নিজের পছন্দের দেশ ঘুরে আসতে পারেন। তবে যাওয়ার আগে একবার খোঁজ নিয়ে নেবেন, যেহেতু বিদেশি মুদ্রার দাম দ্রুত ওঠানামা করে তাই উপরে উল্লিখিত টাকার অঙ্ক কম-বেশি হতে পারে।


FAQ

কম খরচে কোন কোন দেশে যাওয়া যায়?

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ। যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া। শ্রীলঙ্কা, ভুটান।

সস্তায় বিদেশ যাওয়ার আগে টিপস

কয়েক মাস আগে ফ্লাইটের টিকিট কাটুন।
সস্তায় থাকার জায়গা খুঁজুন।
স্ট্রিট ফুডে জোর দিন।
পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন।
সস্তায় কারেন্সি এক্সচেঞ্জের জায়গা খুঁজুন।

low cost international travel কি সেফ?

একদম সেফ। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে সমস্যা হয় না।



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply