অফিস বাড়ি করতে করতে মাঝে মাঝেই মনটা ঘুরতে যেতে চায়। ছুটি পাওয়া গেলেও অনেক সময় বাজেটে সমস্যা থাকে। ফলে প্ল্যান করলে সেটা শেষ পর্যন্ত বাস্তবের রূপ পায় না। এই প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি কম বাজেটে ভারতে ঘোরার ১০ জায়গার হদিশ (10 Places to visit in India under 10k)।
Table of Contents
এই বিশাল দেশে এমন কিছু সুন্দর জায়গা আছে, যেখানে আপনি কলকাতা থেকে মাত্র ১০,০০০ টাকার মধ্যে একটি দারুণ ট্রিপ প্ল্যান করতে পারেন। এই বাজেট ট্রিপে সাধারণত যাতায়াত, থাকা এবং খাওয়ার খরচ অন্তর্ভুক্ত থাকে। একটু বুদ্ধি করে প্ল্যান করলেই আপনার ভ্রমণ আনন্দদায়ক এবং সাশ্রয়ী দুটোই হবে।
এই প্রতিবেদনে আমরা এমন ১০টি সেরা জায়গার কথা তুলে ধরব, যেখানে আপনি কলকাতা থেকে কম খরচে ঘুরে আসতে পারবেন। এই স্থানগুলোতে আপনি পাবেন পাহাড়, সমুদ্র, ঐতিহাসিক স্থাপত্য এবং শান্ত প্রকৃতির এক দারুণ মেলবন্ধন।
পুরী, ওডিশা (Places to visit in India under 10k)
কলকাতা থেকে ঘোরার জন্য পুরী সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী জায়গাগুলোর মধ্যে একটি। এখানে আপনি একইসঙ্গে ধর্মীয় স্থান, সমুদ্র পাবেন।
যাতায়াত: কলকাতা (হাওড়া/শালিমার) থেকে পুরী যাওয়ার জন্য একাধিক ট্রেন রয়েছে। পুরী এক্সপ্রেস, শ্রী জগন্নাথ এক্সপ্রেস, বা হাওড়া-পুরী এক্সপ্রেসের স্লিপার ক্লাসের টিকিট খুবই সাশ্রয়ী হয়, যা আপনার বাজেটের মধ্যে থাকবে।

থাকা: পুরীতে কম খরচে থাকার জন্য প্রচুর হোটেল এবং লজ আছে। বিশেষ করে পুরী মন্দিরের আশপাশে বা সমুদ্রের ধারে আপনি সহজেই ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন।
ঘোরাঘুরি: পুরী সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির, কোনারকের সূর্য মন্দির এবং চিল্কা হ্রদ এখানকার প্রধান আকর্ষণ। পুরীতে প্রচুর বাঙালি খাবারের অপশন আছে। ফলে সাধ্যের মধ্যে খাওয়াও হয়ে যাবে। (Places to visit in India under 10k)
গ্যাংটক, সিকিম
পাহাড়প্রেমীদের জন্য গ্যাংটক আদর্শ জায়গা। কম সময়ে টুক করে ঘোরার জন্য একজন পারফেক্ট। কলকাতা থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়াটা তুলনামূলকভাবে সহজ এবং কম খরচে সম্ভব।
যাতায়াত: প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি (নিউ জলপাইগুড়ি বা NJP) পর্যন্ত ট্রেনে করে যান। এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, যার খরচ মোটামুটি ৩০০-৫০০ টাকা। আপনি শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে সরকারি বাসও ধরতে পারেন।
থাকা: গ্যাংটকে প্রচুর গেস্ট হাউস এবং বাজেট হোটেল আছে। এখানকার পর্যটন এলাকা থেকে একটু দূরে থাকলে ৮০০-১০০০ টাকার মধ্যে ভালো থাকার ব্যবস্থা করা যায়। হোম স্টে নিলে আপনার দিনে ১৩০০ টাকা খরচ হবে থাকা ও খাওয়া মিলিয়ে।
ঘোরাঘুরি: এখানকার প্রধান আকর্ষণ এমজি মার্গ, রুমটেক মনেস্ট্রি, হনুমান টক, তাশি ভিউ পয়েন্ট এবং ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক যাওয়ার জন্য গাড়ির ভাড়া একটু বেশি হলেও গ্রুপ করে গেলে খরচ কমে যায়। আপনি একা গেলেও সমস্যা হবে না, সঙ্গী পেয়ে যাবেন।
বাজেট টিপস: স্থানীয় থুপকা, মোমো এবং সি ফুড কম দামে পাওয়া যায়। (Places to visit in India under 10k)
দিঘা, মন্দারমণি, ও তাজপুর
যদি আপনার সমুদ্র ভালো লাগে তা হলে এই তিন জায়গা পারফেক্ট। কলকাতা থেকে ৫ ঘণ্টার দূরত্বে আপনি যেতে পারবেন।
যাতায়াত: কলকাতা থেকে দিঘা, মন্দারমণি এবং তাজপুর যাওয়ার জন্য সরাসরি বাস বা ট্রেন রয়েছে। দীঘা যাওয়ার জন্য কাণ্ডারী এক্সপ্রেস বা দীঘা এক্সপ্রেসের টিকিট খুবই সস্তা।
থাকা: এখানে প্রতিটি রেঞ্জের হোটেল এবং লজ আছে। তবে আপনি যদি বাজেট ট্রিপ প্ল্যান করেন, তাহলে ৭০০-১০০০ টাকার মধ্যে ভালো রুম পেয়ে যাবেন।
ঘোরাঘুরি: দিঘার সমুদ্র সৈকত, মন্দারমণির শান্ত সৈকত এবং তাজপুরের ঝাউবন এখানকার প্রধান আকর্ষণ। দিঘা থেকে টোটো বা রিকশা করে আপনি সহজেই ঘুরে দেখতে পারেন।
বাজেট টিপস: বড় হোটেলে খেতে না গিয়ে মার্কেটের মধ্যে খাবারের দোকানে গিয়ে থালি খান, সস্তায় পেয়ে যাবেন। (Best Places to visit in India)
দার্জিলিং, পশ্চিমবঙ্গ
পাহাড়ের রানির দার্জিলিঙের কথা না লিখলে সেটা অপূর্ণ থেকে যাবে। আদি কাল থেকে দার্জিলিং বাঙালির কাছে খুব জনপ্রিয় একটি গন্তব্য।
যাতায়াত: কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত ট্রেন এবং সেখান থেকে শেয়ার ট্যাক্সি বা বাসে করে দার্জিলিং যাওয়া যায়। দার্জিলিং থেকে আপনি গ্যাংটকও যেতে পারবেন।
থাকা: দার্জিলিংয়ে প্রচুর গেস্ট হাউস ও হোমস্টে আছে, যেখানে ৮০০-১২০০ টাকার মধ্যে থাকা যায়। শহরের মূল বাজার থেকে একটু দূরে থাকলে খরচ আরও কমে যায়।

ঘোরাঘুরি: দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, এবং জাপানিজ় টেম্পল এখানকার প্রধান আকর্ষণ।
বাজেট টিপস: দার্জিলিংয়ে কেনাকাটা এড়িয়ে চললে আপনার বাজেট ঠিক থাকবে। দার্জিলিংয়ে যেগুলো পাওয়া যায়, সে গুলো অধিকাংশই কলকাতা থেকে যায়।
বারাণসী, উত্তর প্রদেশ
গঙ্গার শান্তি সঙ্গে আধ্যাত্মিকতা চাইলে বারাণসী সেরা অপশন হবে। ভারতের অন্যতম পবিত্র ও প্রাচীন শহর এটি। কলকাতা থেকে খুব সহজেই যাওয়া যায়। এখানে আপনি আধ্যাত্মিক পরিবেশ, প্রাচীন ঘাট এবং ধর্মীয় রীতিনীতির অভিজ্ঞতা পাবেন।
যাতায়াত: কলকাতা (হাওড়া/শিয়ালদহ) থেকে বারাণসী যাওয়ার জন্য একাধিক ট্রেন আছে। স্লিপার ক্লাসের টিকিট সস্তায় পাবেন।
থাকা: বারাণসীতে কম খরচে থাকার জন্য অনেক ধর্মশালা ও গেস্ট হাউস আছে। গঙ্গার ঘাটের আশপাশেও ভালো থাকার জায়গা পাওয়া যায়।
ঘোরাঘুরি: দশাশ্বমেধ ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির, সরনাথ এবং সন্ধ্যায় গঙ্গা আরতি এখানকার প্রধান আকর্ষণ।
বাজেট টিপস: এখানকার স্থানীয় খাবার, যেমন কচুরি, জিলিপি, এবং লস্যি খুবই সাশ্রয়ী। (Places to visit in India under 10k)
Low Cost International Travel: পূরণ হোক বিদেশ ঘোরার স্বপ্ন, কম খরচে ঘুরে আসুন এই 10 দেশ থেকে
কাজিরাঙা, অসম
যদি আপনি বন্যপ্রাণী এবং প্রকৃতির মাঝে ছুটি কাটাতে চান, তবে পড়শি রাজ্য অসমের কাজিরাঙা আপনার জন্য উপযুক্ত।
যাতায়াত: কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন রয়েছে। একাধিক ট্রেন চলে। গুয়াহাটি থেকে কাজিরাঙা যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি বা বাস রয়েছে।
থাকা: কাজিরাঙার আশেপাশে কিছু ইকো-ক্যাম্প এবং বাজেট লজ আছে, যেখানে প্রতি রাতে ১০০০-১৫০০ টাকার মধ্যে থাকা যায়।
ঘোরাঘুরি: কাজিরাঙা ন্যাশনাল পার্ক, এখানকার এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার, এলিফ্যান্ট সাফারি এবং জিপ সাফারি প্রধান আকর্ষণ।
বাজেট টিপস: যাতায়াত এবং সাফারির জন্য গ্রুপ করে গেলে খরচ কমে যাবে।
শিলং, মেঘালয়
মেঘের দেশ মেঘালয়ের রাজধানী শিলং ভ্রমণের জন্য একটি অসাধারণ স্থান। এর মনোরম আবহাওয়া এবং সবুজ প্রকৃতি আপনাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করবে।
যাতায়াত: কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেনে করে যান। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য সরাসরি শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। প্রাইভেট সংস্থার বাসও পাবেন। (Best Places to Visit in India)

থাকা: শিলং-এ অনেক বাজেট হোটেল ও হোমস্টে আছে। পুলিশ বাজার থেকে একটু দূরে থাকলে কম খরচে থাকা যায়।
ঘোরাঘুরি: শিলং পিক, এলিফ্যান্ট ফলস, উমিয়াম লেক এবং ডন বস্কো মিউজিয়াম এখানকার প্রধান আকর্ষণ।
বাজেট টিপস: স্থানীয় খাবার, যেমন জাদো, দোহখলিয়ে এবং মোমো চেষ্টা করতে পারেন, যা খুবই সাশ্রয়ী। (Best Places to Visit in India)
গোয়া
গোয়ার নাম উঠলেই প্রথমে আসে অনেক খরচ। কিন্তু কম খরচেও গোয়া ভ্রমণ করা যায়। এর জন্য দরকার বুদ্ধি।
যাতায়াত: কলকাতা থেকে গোয়া যাওয়ার জন্য সরাসরি ট্রেন আছে, যেমন অমরাবতী এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট আপনার বাজেটকে নিয়ন্ত্রণে রাখবে। (Places to visit in India under 10k)
থাকা: গোয়ায় কম খরচে থাকার জন্য প্রচুর হোমস্টে, গেস্ট হাউস এবং হস্টেল আছে। বিশেষ করে উত্তর গোয়ার অঞ্জুনা বা ভাগাটোর এলাকায় আপনি সহজেই ৮০০-১৫০০ টাকার এর মধ্যে থাকতে পারবেন।
ঘোরাঘুরি: বাগা বিচ, অঞ্জুনা বিচ, চাপোরা ফোর্ট এবং ওল্ড গোয়া চার্চ এখানকার প্রধান আকর্ষণ। স্থানীয় বাস বা বাইক ভাড়া করে গোয়া ঘুরে দেখতে পারেন।
বাজেট টিপস: স্থানীয় শ্যাক এবং রেস্টুরেন্টগুলোতে খাবার অনেক কম দামে পাওয়া যায়।
ভুবনেশ্বর, ওড়িশা
পুরীতে গেলে ভুবনেশ্বর সেখান থেকে কাছে। ছোট্ট ট্রিপ করতে ভুবনেশ্বরকে রাখতে পারেন তালিকায়।
যাতায়াত: কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার জন্য একাধিক ট্রেন আছে। চাইলে বিমানও করতে পারেন। সেক্ষেত্রে অনেক আগে থেকে টিকিট কাটতে হবে।
থাকা: ভুবনেশ্বরে বাজেট রেঞ্জের অনেক হোটেল আছে। (Best Places to Visit in India)
ঘোরাঘুরি: লিঙ্গরাজ মন্দির, খণ্ডগিরি-উদয়গিরি গুহা, ধৌলি শান্তি স্তূপ এবং ওড়িশা স্টেট মিউজ়িয়াম।
বাজেট টিপস: স্থানীয় খাবারের দোকান এবং স্ট্রিট ফুড খুব সস্তা।
শিমলা, হিমাচল প্রদেশ
কলকাতা থেকে অনেক দূর। কিন্তু আপনার বাজেটের মধ্যে চলে আসবে শিমলা। এখানে শীতকালে যাওয়ার জন্য পারফেক্ট।
যাতায়াত: কলকাতা থেকে কালকা পর্যন্ত ট্রেনে যান এবং সেখান থেকে টয় ট্রেনে শিমলা পৌঁছন।

থাকা: শিমলায় প্রচুর গেস্ট হাউস এবং বাজেট হোটেল আছে।
ঘোরাঘুরি: মল রোড, দ্য রিজ, ক্রাইস্ট চার্চ, এবং জাক্কু টেম্পল।
বাজেট টিপস: স্থানীয় রেস্টুরেন্টগুলোতে খেলে আপনার খরচ অনেক কম হবে।
কম খরচে ভ্রমণের টিপস
কম খরচে ভ্রমণ করতে চাইলে আগে থেকে পরিকল্পনা করুন। উঠল বাই তো কটক যাই করতে গেলে খরচ বেড়ে যাবে। ট্রেনের টিকিট এবং থাকার জায়গা আগে থেকে বুক করলে আপনি কম দামে পাবেন। চেষ্টা করবেন যেই সময়ে বেশি ছুটি রয়েছে তখন না যেতে। আর বাজেটে প্ল্যান করতে গেলে সবার আগে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যেমন নন এসি ট্রেন, নন এসি হোটেলে থাকা। ফ্যান্সি রেস্তোরাঁয় না খেয়ে একটু ছোট জায়গায় খাওয়া। পাবলিক ট্রান্সপোর্টে ঘোরা। এগুলো মেনে চললে সহজেই বাজেট ট্যুর করতে পারবেন (Best Places to Visit in India)।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
FAQ
১০ হাজার টাকার নিচে সেরা ঘোরার জায়গা কোনগুলি? (Places to visit in India under 10k)
পুরী, গ্যাংটক, দিঘা, মন্দারমণি, তাজপুর, দার্জিলিং, বারাণসী, কাজিরাঙা, শিলং, গোয়া, ভুবনেশ্বর, শিমলা।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.



















