রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

একা ঘুরতে যেতে ভালোবাসেন? রইল Solo Traveller-দের জন্য সেরা 5টা ডেস্টিনেশন

By Raja
Published on: January 3, 2026
Safe Budget Friendly Solo Travel India
---Advertisement---

ঘুরতে যেতে তো সকলের মন চায়। অফিসের বসকে রাজি করিয়ে ছুটি পাওয়াও যায়। কিন্তু তখন সমস্যা অন্য। ছুটি হলেও সঙ্গী পাওয়া যায় না ঘোরার জন্য়। তাই অনেকেই একাই ঘুরতে চলে যান। আবার অনেকে একা ঘুরতে যাওয়া পছন্দ করেন। আর এই Solo Traveler-এর জন্য দুটো সমস্য়া রয়েছে। এক নিরাপত্তা আর দুই বাজেট। এই প্রতিবেদনে রইল Safe Budget Friendly Solo Travel India-র সুলুকসন্ধান। আমরা বেছে নিয়েছি পাঁচটা এলাকা যেখানে আপনি একা ঘুরতে যেতে পারবেন এবং বাজেটেও আসবে।

ঋষিকেশ, উত্তরাখণ্ড (Rishikesh: The Yoga Capital)

বর্তমানে সোলো ট্রাভেলারদের জন্য স্বর্গরাজ্য হলো ঋষিকেশ। উত্তরাখণ্ডের এই এলাকা পাহাড়, নদী আর আধ্যাত্মিকতায় মোড়া। গঙ্গার তীরে বসে সন্ধ্যার আরতি দেখা হোক বা কফি শপে বসে বই পড়া, আবার গঙ্গার কাছে থাকা—এখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন।

  • কেন নিরাপদ: এখানে পর্যটকদের ভিড় থাকে এবং স্থানীয়রা অত্যন্ত অতিথিপরায়ণ। আপনি রাত ৮টা-৯টা পর্যন্ত নিশ্চিন্তে ঘুরতে পারবেন।
  • বাজেট টিপস: এখানে প্রচুর ‘ব্যাকপ্যাকার হস্টেল’ আছে যেখানে ৫০০-৮০০ টাকায় থাকা যায়। খাওয়ার জন্য রয়েছে অজস্র ক্যাফে।
  • কী করবেন: বিটলস আশ্রম দর্শন, গঙ্গার ধারে বসে থাকা এবং ট্রাই করতে পারেন রিভার রাফটিং। আপনি যদি গঙ্গার ধারে কটেজে থাকতে পারেন তা হলে তা অভিজ্ঞতাকে আলাদা করে তুলবে। (Safe Budget Friendly Solo Travel India)
Safe Budget Friendly Solo Travel India
ঋষিকেশের গঙ্গা

কলকাতা থেকে কীভাবে ঋষিকেশ যাবেন?

ট্রেন: হাওড়া বা শিয়ালদা থেকে ‘দুন এক্সপ্রেস’ বা ‘উপাসনা এক্সপ্রেস’-এ হরিদ্বার নামতে হবে। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব মাত্র ২৫ কিমি, যা বাস বা শেয়ার ট্যাক্সিতে ১ ঘণ্টায় যাওয়া যায়। আপনি দিল্লি হয়েও যেতে পারেন, দিল্লি থেকে ঋষিকেশ যাওয়ার প্রচুর বাস রয়েছে। (Safe Budget Friendly Solo Travel India)

বিমান: কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে দেরাদুন (Jolly Grant Airport) যেতে হবে। বিমানবন্দর থেকে ঋষিকেশ মাত্র ৩০ মিনিটের পথ।

খরচ 20 হাজার টাকারও কম, সস্তায় ঘুরে আসুন রাজস্থান

পন্ডিচেরি/পুদুচেরি (Puducherry: The French Riviera)

দক্ষিণ ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটি যেন এক টুকরো ফ্রান্স। এর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, ফরাসি স্থাপত্য এবং সমুদ্রের হাওয়া আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এখানে পর্যটকদের আনাগোনা অতটা বেশি না, তবে এটা আপনাকে মুগ্ধ করবেই। (Safe Budget Friendly Solo Travel India)

  • কেন নিরাপদ: পন্ডিচেরি ভারতের অন্যতম শান্তিপূর্ণ শহর। এখানকার মানুষের ব্যবহার খুব মার্জিত এবং একা ঘুরে বেড়ানো অত্যন্ত নিরাপদ, বিশেষ করে মহিলাদের জন্য।
  • বাজেট টিপস: শহরের ভেতরে ঘোরার জন্য দিনে ১০০-১৫০ টাকায় সাইকেল বা স্কুটার ভাড়া পাওয়া যায়। এটি যাতায়াতের খরচ অনেক কমিয়ে দেয়।
  • কী করবেন: হোয়াইট টাউন ভ্রমণ, অরোভিলে সময় কাটানো এবং প্যারাডাইস বিচে সূর্যাস্ত দেখা।

কলকাতা থেকে কীভাবে পন্ডিচেরি যাবেন?

ট্রেন: হাওড়া থেকে সরাসরি ট্রেন ‘হাওড়া-পুদুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস’ (HWH PDY SUF EXP) আছে। এছাড়া চেন্নাই পৌঁছে সেখান থেকে বাস বা ট্যাক্সিতে ৩-৪ ঘণ্টায় পন্ডিচেরি যাওয়া যায়।

বিমান: কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে চেন্নাই যেতে হবে। চেন্নাই বিমানবন্দর থেকে সরাসরি ইসিআর (ECR) রোড ধরে বাসে বা ভাড়ার গাড়িতে পন্ডিচেরি পৌঁছানো খুব সহজ।

কসৌল ও ম্যাকলয়েডগঞ্জ, হিমাচল প্রদেশ (McLeodGanj: Little Lhasa)

হিমাচল প্রদেশের এই দুই জায়গা একা ভ্রমণের জন্য বিশ্ববিখ্যাত। বিশেষ করে ম্যাকলয়েডগঞ্জ বা ধরমশালায় বৌদ্ধ সংস্কৃতির প্রভাব রয়েছে। এবং এই জায়গাটা অত্যন্ত শান্ত ও নিরাপদ। আপনি যদি শহরের কোলাহল এড়াতে চান, তা হলে কসৌল ও ম্যাকলয়েডগঞ্জ আপনার জন্য আদর্শ।

  • কেন নিরাপদ: হিমাচলের পাহাড়ি মানুষজন খুব সহজ-সরল। ম্যাকলয়েডগঞ্জ তিব্বতি সম্প্রদায়ের উপস্থিতির কারণে পরিবেশ খুব ইতিবাচক থাকে।
  • বাজেট টিপস: এখানকার হোমস্টেগুলোতে খুব কম খরচে থাকা যায়। ৫০০ টাকার মধ্যে পাহাড়ের ভিউ সহ ঘর পাওয়া সম্ভব।
  • কী করবেন: ভাগসু জলপ্রপাত দেখা, ত্রিউন্ড ট্রেক এবং ক্যাফে হপিং। (Safe Budget Friendly Solo Travel India)

কীভাবে যাবেন ম্যাকলয়েডগঞ্জ?

ট্রেন: হাওড়া থেকে ‘হিমগিরি এক্সপ্রেস’ বা ‘জম্মু তাওয়াই এক্সপ্রেসে’ চাক্কি ব্যাঙ্ক (Pathankot Cantt) স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাস বা ট্যাক্সিতে ৩-৪ ঘণ্টায় ম্য়াকলয়েডগঞ্জ পৌঁছনো যায়।

বিমান: কলকাতা থেকে দিল্লি হয়ে ফ্লাইটে ধরমশালা (Gaggal Airport) যাওয়া যায়। বিমানবন্দর থেকে ম্য়াকলয়েডগঞ্জের দূরত্ব মাত্র ১৫ কিমি।

খাদ্যরসিকদের স্বর্গ, শুধু খাবারের জন্য ঘুরে আসুন এই পাঁচ জায়গায়

হাম্পি, কর্নাটক (Hampi: The Ruined Majesty)

আপনি যদি ইতিহাস আর স্থাপত্য পছন্দ করেন, তবে হাম্পি আপনার জন্য বেস্ট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই জায়গাটি যেন একটা জীবন্ত মিউজিয়াম। (Safe Budget Friendly Solo Travel India)

  • কেন নিরাপদ: এটি একটি ছোট শহর এবং পর্যটনই এখানকার প্রধান জীবিকা। তাই ট্যুরিস্টদের নিরাপত্তাকে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়।
  • বাজেট টিপস: তুঙ্গভদ্রা নদীর ওপাড়ে ‘হিপ্পি আইল্যান্ড’-এ খুব সস্তায় কটেজ বা হস্টেল পাওয়া যায়।
  • কী করবেন: বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখা, সাইকেল চালিয়ে গ্রাম ঘোরা এবং কোরাকল রাইড।

কীভাবে হাম্পি যাবেন?

ট্রেন: কলকাতা থেকে সরাসরি ট্রেন নেই। প্রথমে বেঙ্গালুরু বা হায়দরাবাদ যেতে হবে। সেখান থেকে রাতারাতি ট্রেনে বা স্লিপার বাসে হসপেট নামতে হবে। হসপেট স্টেশন থেকে হাম্পি মাত্র ১৩ কিমি (অটোতে ৩০ মিনিট)।

বিমান: কলকাতা থেকে ফ্লাইটে বেঙ্গালুরু বা হুবলি (Hubli) যেতে হবে। হুবলি থেকে গাড়িতে হাম্পি ৩ ঘণ্টার পথ।

Safe Budget Friendly Solo Travel India
হাম্পির মন্দির

শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ (Shantiniketan: The Land of Peace)

হাতে সময় কম? খুব বেশিদূর যেতে চাইছেন না? তা হলে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। সোলো ট্রাভেলারদের জন্য এটি এক পরম শান্তির ঠিকানা। নামেই রয়েছে শান্তি। (Safe Budget Friendly Solo Travel India)

  • কেন নিরাপদ: বীরভূমের এই অঞ্চলটি অত্যন্ত শান্ত এবং সংস্কৃতির পীঠস্থান। একা ভ্রমণের জন্য পশ্চিমবঙ্গের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম।
  • বাজেট টিপস: এখানে থাকার জন্য অনেক সস্তা গেস্ট হাউস আছে। এছাড়া টোটো ভাড়া করে খুব অল্প টাকায় সব ঘুরে দেখা যায়।
  • কী করবেন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেখা, সোনাঝুরির হাট এবং বাউল গানের আসর উপভোগ করা।

কলকাতা থেকে কীভাবে শান্তিনিকেতন যাবেন?

ট্রেন: কলকাতা থেকে সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন। হাওড়া বা শিয়ালদহ থেকে প্রতিদিন অজস্র ট্রেন (যেমন: শান্তিনিকেতন এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস) বোলপুর যাচ্ছে। সময় লাগে মাত্র আড়াই থেকে ৩ ঘণ্টা।

বাস/গাড়ি: কলকাতা থেকে এসপ্ল্যানেড বা করুণাময়ী থেকে বোলপুরের বাস পাওয়া যায়। নিজের গাড়িতে পানাগড় বা ইলামবাজার হয়ে ৩.৫ থেকে ৪ ঘণ্টায় পৌঁছানো যায়।

Safe Budget Friendly Solo Travel India: এক নজরে খরচ ও পরিকল্পনা 

গন্তব্যথাকার খরচ (প্রতিদিন)সেরা সময়ভ্রমণের ধরণ
ঋষিকেশ৫০০ – ৮০০ টাকাসেপ্টেম্বর – মেঅ্যাডভেঞ্চার ও শান্তি
পন্ডিচেরি৭০০ – ১২০০ টাকাঅক্টোবর – মার্চসমুদ্র ও স্থাপত্য
ম্যাকলয়েডগঞ্জ৬০০ – ৯০০ টাকামার্চ – জুনপাহাড় ও আধ্যাত্মিকতা
হাম্পি৫০০ – ১০০০ টাকানভেম্বর – ফেব্রুয়ারিইতিহাস ও স্থাপত্য
শান্তিনিকেতন৭০০ – ১৫০০ টাকাঅক্টোবর – মার্চসংস্কৃতি ও গ্রাম বাংলা

সোলো ট্রাভেলারদের জন্য বিশেষ টিপস

  • হস্টেলে থাকুন: একা ভ্রমণের সময় হোটেলে থাকার চেয়ে ‘ইউথ হোস্টেল’ বা ‘ব্যাকপ্যাকার হস্টেল’ (যেমন: Zostel, Moustache) বেশি ভালো। এতে টাকাও বাঁচে এবং নতুন বন্ধু পাওয়া যায়। সঙ্গে বাকি ঝক্কি পোহাতে হয় না।
  • অফ-সিজনে যান: খরচ কমাতে চাইলে সিজন বা ছুটির সময় এড়িয়ে ট্রিপ প্ল্যান করুন।
  • গুগল ম্যাপ ও অফলাইন ম্যাপ: একা ভ্রমণের সবচেয়ে বড় সঙ্গী হলো ম্যাপ। অপরিচিত জায়গায় যাওয়ার আগে ম্যাপ ডাউনলোড করে রাখুন। (Safe Budget Friendly Solo Travel India)
  • পরিচিতদের খবর দিন: কোথায় যাচ্ছেন এবং কোথায় থাকছেন—তা সবসময় অন্তত একজনকে জানিয়ে রাখুন।
  • ব্যাকআপ রাখুন: ঋষিকেশে গঙ্গার পাড়ের কটেজে থাকলে সেখানে সবসময় কারেন্ট থাকে না। তাই পাওয়ার ব্যাঙ্ক রাখুন। সঙ্গে একটা টর্চ। যদি ল্যাপটপ নিয়ে কাজ করার পরিকল্পনা থাকে, তা হলে ওয়াইফাই আছে এমন জায়গার খোঁজ করুন।
  • সোলো ট্রাভেলার হিসেবে খরচ কমাতে ট্রেনের স্লিপার ক্লাস বা সাধারণ পাবলিক বাস ব্যবহার করা সবচেয়ে ভালো। শান্তিনিকেতন ছাড়া বাকি ৪টি জায়গায় যাওয়ার জন্য অন্তত ১ মাস আগে ট্রেনের টিকিট বুক করে রাখা জরুরি।

একা ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, নিজেকে নতুন করে চেনা। ওপরের এই ৫টি জায়গা আপনাকে শুধু নিরাপত্তাই দেবে না, বরং পকেট বাঁচিয়ে জীবনের সেরা স্মৃতিগুলো তৈরি করতে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন? ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এক অজানা ঠিকানায়! (Safe Budget Friendly Solo Travel India)


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply