রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Weight Loss in 90 Days: ওজন কমানো আর চাপের নয়, এই তিন উপায়ে ঝরিয়ে ফেলুন মেদ

By Raja
Published on: October 5, 2025
Weight Loss in 90 Days
---Advertisement---

বর্তমানে ফাস্ট পেসড যুগে গুরুত্বপূর্ণ হচ্ছে শরীরের যত্ন নেওয়া। লম্বা সময় ধরে ল্যাপটপের সামনে কাজ করা বা ফোন নিয়ে সময় কাটানো হচ্ছে শরীরের সবচেয়ে বড় শত্রু। আর আমরা সব জেনে সেটাই করি। ফলে শরীরে একাধিক সমস্যা দেখা যায়, ওজন বেড়ে যায়। তবে তিনটে নিয়ম মানলে ৯০ দিনে ওজন কমানো যায় (Weight Loss in 90 Days)। অতিরিক্ত ওজন, খিদের সমস্যা হয় অধিকাংশের। আর ফিট থাকতে তাই অনেকেই শর্টকাট বেছে নেন। এই শর্টকাট বাছতে গিয়েই শরীরের আরও ১২টা বেজে যায়। কীভাবে ব্যস্ততম জীবন থেকে সময় বের করে ওজন কম করা যাবে? সম্প্রতি এটা নিয়ে পরামর্শ দিয়েছে বলিউডের অভিনেত্রী তামান্না ভাটিয়ার ট্রেনার সিদ্ধার্থ সিং।

তামান্নার ট্রেনার স্পষ্টভাবে জানিয়েছেন, সত্যিকারের এবং পাকাপাকি ওজন কমানোর রহস্য রয়েছে তিনটে অভ্যাসের মধ্যে। সেটা মেনে চলতে পারলেই ৯০ দিনের মধ্যে ৫-১০ কেজি ওজন কমানো যাবে। এরজন্য কোনও ট্রেনিংয়ের দরকার নেই, দৈনন্দিন যেই কাজ করেন, সেখানে বদল আনলেই হবে। এই প্রতিবেদনে সেই তিনটে কৈশল নিয়েই আলোচনা করব-

শর্টকাট না মেনে সঠিক পথে ওজন কমানোর তিনটে কৌশল (Weight Loss in 90 Days)

প্রোটিনকে প্রাধান্য দিন

  • ওজন কমানোর ডায়েটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোটিন। ওজন কমানোর জন্য প্রোটিন নেওয়া হচ্ছে প্রথম কাজ।
  • কেন প্রোটিন গুরুত্বপূর্ণ?
  • ক্ষিদে নিয়ন্ত্রণ: প্রোটিন হজম হতে সময় নেয়, যার ফলে এটি দীর্ঘক্ষণ পেট ভরে রাখে। ফলে ঘন ঘন ক্ষিদে লাগে না এবং এতে আপনার শরীরও ভালো থাকে।
  • থার্মিক এফেক্ট: প্রোটিন হজম করার জন্য শরীরকে অন্যান্য ম্যাক্রোনিউট্রিয়েন্টের তুলনায় বেশি শক্তি খরচ করতে হয়। অর্থাৎ, প্রোটিন খেলে আপনার ক্যালোরি খরচ সামান্য হলেও বাড়ে।
  • মাসল বাঁচানো: ওজন কমানোর সময় শরীর ফ্যাটের পাশাপাশি পেশিরও ক্ষয় হয়। পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করলে আপনার মাসল লস হয় না এবং চর্বি ঝরে যায়।
Weight Loss Tips
সঠিক প্রোটিন শরীরের দরকার

বাঙালি খাদ্যাভ্যাসে প্রোটিনের উৎস
নিরামিষাশীদের জন্য: পনির, টোফু, বিভিন্ন ধরনের ডাল, ছোলা, রাজমা, দই এবং অঙ্কুরিত শস্য।
আমিষাশীদের জন্য: ডিম, মাংস, মাছ। পাশাপাশি আমিষাশীরা নিরামিষ খাবারও খেতে পারবেন।
প্রতিদিন আপনি যেই খাবার খাবেন, তার সঙ্গে একটি প্রোটিন রাখুন। যেমন, সকালে ডিম বা স্প্রাউটস স্যালাড, দুপুরে ডাল বা মাছ/মাংস এবং সন্ধ্যায় দই বা পনির। এতে আপনার ওজন সহজে কমবে। (Weight Loss in 90 Days)

আরও পড়ুন: 3 গুণ, যাতে ডিম হয়ে উঠেছে ওজন কমানোর সুপার ফুড

পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ সামলানো

এই কৌশলকে কেউই গুরুত্ব দেন না। মনে করেন খাবার ও ব্যায়াম ঠিকঠাক করলেই হবে। কিন্তু সবকিছুর সঙ্গে যুক্ত পর্যাপ্ত ঘুম। স্ট্রেস কখনই আপনাকে ফিট থাকতে দেবে না। এটি হরমোন ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ওজন কমানোর সঙ্গে ঘুমের সম্পর্ক
যখন আমরা কম ঘুমাই বা অতিরিক্ত মানসিক চাপে থাকি, তখন আমাদের শরীর কর্টিসল নামক একটি হরমোন বেশি পরিমাণে উৎপাদন করে। কর্টিসল হলো একটি স্ট্রেস হরমোন, যা পেটের মেদ বৃদ্ধি করে। ক্ষিদে বাড়ায়। এতে ঘনঘন খাওয়ার প্রবণতা বাড়ে এবং বাইরের খাবার খেতে হয়।

এই সবকিছুর সঙ্গে দরকার ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুম। এর পাশাপাশি মানসিক চাপ কমাতে ধ্যান, নিঃশ্বাসের ব্যায়াম বা দৈনন্দিন জীবন থেকে ব্রেক নেওয়া জরুরি। (Weight Loss Tips)

শরীরকে সচল রাখা

তৃতীয় কৌশলটি হলো শারীরিক কার্যকলাপ বা Physical Activity করা। প্রতিদিন আপনি জিম না গেলেও এটা দরকার। আপনি যদি ডেস্ক জব করেন বা আপনার যদি ঘুরে ঘুরে কাজ হয় তা হলেও শরীরকে সচল রাখতে হবে। বিশেষ করে যাদের বসে কাজ তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আপনি টানা এক জায়গায় বসে কাজ না করে ৩০ মিনিট পর পর ৫ মিনিটের জন্য উঠে হাঁটুন। সবসময় লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন। মাঝে মাঝে শরীরকে স্ট্রেচ করুন।

মনে রাখবেন, এক দিন ২ ঘণ্টা জিমে কাটানোর চেয়ে প্রতিদিন ৩০ মিনিট হাঁটা এবং ১০ মিনিট স্ট্রেচিং বেশি কার্যকর।

weight loss tips
হাঁটা সবচেয়ে জরুরি

আরও পড়ুন: জিমে যাচ্ছেন? এই 5 কাজ করলেই বিপদ

শর্টকাট নয়, ধৈর্য ধরুন ধারাবাহিকতায়

অনেকেই ভাবেন ওজন কমানো সহজ, কয়েকদিন নিয়ম মানার পরেই তাঁরা ফলের আশা করেন। কিন্তু সেটা ভুল। ফল দ্রুত পাওয়া যায় না। আপনি যদি ধারাবাহিকভাবে নিয়ম মানেন তা হলে ফল পাবেন। দ্রুত ওজন কমানোর দিকে গেলে হিতে বিপরীত হবে।
তাই, ৯০ দিন বা ৩ মাস সময়টা শুধু ওজন কমানোর জন্য নয়, এটির ফলে নতুন অভ্যাসের সঙ্গে মস্তিষ্ক মানিয়ে নিতে পারবে। এতে আপনার পক্ষেও সুবিধা হবে।

Weight Loss in 90 Days Diet Plan: একটি রোডম্যাপ

নিচে একটি টেবল দেওয়া রইল, প্রতিদিন এটা অনুসরণ করলে আপনার ওজনে পার্থক্য দেখতে পারবেন।

সময়খাবার
সকাল ৭:০০টাঘুম থেকে উঠে হালকা গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেয়ে নিন
সকাল ৮:০০টাব্রেকফাস্ট: ডিম/স্প্রাউটস/ছোলা সেদ্ধ + ফল
সকাল ৯:০০টা – ১০:০০টা৩০ মিনিট জোরে হাঁটা বা হাল্কা ফ্রি-হ্যান্ড ব্যায়াম
দুপুর ১:৩০টালাঞ্চ: অল্প ভাত/রুটি, প্রচুর সবজি এবং মাছ/মাংস/ডাল
বিকাল ৫:০০টাহালকা স্ন্যাক্স: বাদাম, দই বা ফল
সন্ধ্যা ৭:৩০টাডিনার: স্যুপ বা সেদ্ধ মুরগি/টোফু ও স্যালাড
রাত ১০:০০টাস্ক্রিন বন্ধ করা, শান্ত পরিবেশে সময় কাটানো

উপরে দেওয়া চার্টের মধ্যে কোনওটাতে যদি আপনার এলার্জি থাকে তা হলে তা এড়িয়ে অন্য খাবার খেতে পারেন। আপনার দৈনিক কোনও ওষুধ চললে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন।

Weight Loss Tips-এ রহস্য বলে কিছু নেই। এর রহস্য হচ্ছে তিনটে কৌশল। শৃঙ্খলা, ধৈর্য এবং অভ্যাস বজায় রাখা। আপনি যদি টানা ৯০ দিন পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত ঘুম ও শরীরকে সচল রাখার কাজ করতে পারেন তা হলে ফল পাবেন। যদি কোনও সমস্যা হয় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। কোনও কিছুই বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে করবেন না। লম্বা সময়ের জন্য ফল পেতে গেলে ধৈর্য ধরুন।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply