আধুনিক শিক্ষাকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা। বর্তমানে সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার অগ্রযাত্রার ফলেই পৃথিবী দ্রুত উন্নতির দিকে এগিয়ে চলছে। তাই কর্মমুখী শিক্ষার ব্যাপক প্রসারের মধ্য দিয়েই দেশ হতে পারে স্বনির্ভর। তাই বর্তমান সময়ে কর্মমুখী পড়াশোনার আগ্রহ বেরেছে ছাত্রছাত্রীদের মধ্যে। সাধারণ শিক্ষারকে কর্মমুখী করার কাজ করে চলেছে হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় (Harichand Guruchand University)।
Table of Contents
এই বিশ্ববিদ্যালয়ের মোট চারটি বিভাগ রয়েছে। যেমন বাংলা, ইতিহাস, এডুকেশন এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ। খুব কম খরচে এই সরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ রয়েছে ছাত্রছাত্রীদের। শুধু তাই নয়, উল্লেখযোগ্য হলো স্বল্প ব্যায়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে একটি ভর্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলা, এডুকেশন, ইতিহাস এবং সাংবাদিকতা ও গণজ্ঞাপণ— এই চারটি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে।
হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকার প্রয়োজন?
বাংলা, ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার জন্য উল্লিখিত বিষয়ে স্নাতক হওয়া আবশ্যক। তবে এডুকেশন বিভাগে উল্লিখিত বিষয়ে স্নাতকদের পাশাপাশি, ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) সম্পূর্ণ করেছেন, এমন পড়ুয়ারাও ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, এমন পড়ুয়ারা উল্লিখিত বিভাগগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি, বিষয়ভিত্তিক হ্যান্ডস-অন ট্রেনিং এবং প্লেসমেন্ট সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে।
গত ৮ই অগস্ট থেকে আগামী ২০ অগস্ট পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে মেধাতালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকা প্রকাশিত হবে ২৫ অগস্ট। ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত দেখা যাবে। ওয়েবসাইটের জন্য এখানে ক্লিক করুন
কলকাতার বিজলি রোড, ইতিহাসের সাক্ষী এক চিলতে রাস্তা
প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্যের সরকারের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপ মূল্য প্রায় ২৪ হাজার টাকা। সর্বোচ্চ দুবছর এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে ছাত্রছাত্রীরা। এছাড়াও কেন্দ্রীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক স্কলারশিপের সুযোগ রয়েছে।
কোথায় অবস্থিত Harichand Guruchand University?
উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের গাইঘাটায় অবস্থিত।
এই বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়?
২০১৯ সালের ১১ জানুয়ারি পথচলা শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ের।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.




















