রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Zubeen Garg Roi Roi Binale: রিলিজ়েই বাজিমাত, রৈ রৈ বিনালে দিয়ে ফের জীবিত জ়ুবিন

By Raja
Published on: November 1, 2025
Zubeen Garg Roi Roi Binale
---Advertisement---

Zubeen Garg Roi Roi Binale: ‘আজিকালি 3G, 4G, 5G চলে, কিন্তু অসমত ZG চলে!’ বাংলায় এই লাইনের অর্থ, ‘আজকাল 3G, 4G, 5G চললেও অসমে ZG চলে।’ এই ZG-র অর্থ হলো, জ়ুবিন গর্গ। অসমের সন্তান। ১৯ নভেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা জ়ুবিনের শোকে ১৫ দিনের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা রাজ্য। নিজের প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে লাখ লাখ মানুষ ভিড় করেছিলেন। যারা অসমের বাইরে ছিলেন তাঁরাও গুয়াহাটিতে গিয়েছিলেন অন্তত তাঁদের মনের মানুষকে শেষবারের মতো দেখতে। যিনি জীবনটাকে সমুদ্রের সঙ্গে তুলনা করতেন সেই মানুষটা চলে গিয়েছেন সমুদ্রের গভীরে। সেই ZG-ময় অসমের ছবি এবার ফের দেখা গেল, সৌজন্য ‘রৈ রৈ বিনালে’ (Zubeen Garg Roi Roi Binale)।

Zubeen Garg-এর ২০ বছরের পরিশ্রম

জ়ুবিন গর্গের শেষ সিনেমা এই রৈ রৈ বিনালে। এই সিনেমায় তিনি স্ক্রিপ্ট, অভিনয়, গান ও প্রযোজনা করেছেন। সবাইকে বার্তা দিয়েছিলেন এই সিনেমাটি দেখার জন্য। এই সিনেমার পিছনে তিনি খরচ করেছেন ২০ বছর। নিজে হাতে ধরে সিনেমার প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশনের কাজগুলো করেছেন, তাঁর পরিকল্পনা ছিল সিঙ্গাপুর থেকে ফিরে সিনেমা রিলিজ় করবেন। সিনেমা প্রায় তৈরি হওয়ার পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়। আর জ়ুবিনের আহ্বানে সাড়া দিয়ে গোটা অসম হলমুখী।

৩১ অক্টোবর শুক্রবার অসমে সিনেমাটি রিলিজ করার আগে থেকে প্রি বুকিংয়ে ছিল দর্শকদের ভিড়। প্রি বুকিংয়েই শেষ হয়েছিল টিকিট। সিনেমা শুরুর সময়ে দেখা গেল উত্তেজনা। কেউ কাঁদলেন আবার কেউ জ়ুবিন দা-র নামে জয়ধ্বনি দিলেন। কিছু সিনেমা হল দর্শক আসনে বসালেন জ়ুবিনের ছবি আবার কিছু সিনেমা হল সিনেমা পর্দার আগে জ়ুবিনের ছবি সহ একটি সোফা রেখে দেয়।

Zubeen Garg Roi Roi Binale: এক ছোঁয়াতেই ছবি বদল

সেই উত্তেজনা ও অসমে চলা ZG-র প্রভাব গিয়ে পড়ল ভিন রাজ্যেও। যেমন তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদ। সেখানে আগে অসমীয়া সিনেমার একটা শো থাকত। সেখানে এখন রৈ রৈ বিনালে সিনেমা পেয়েছে পাঁচটা হল এবং প্রতিটা হলে রয়েছে ৪-৫টা শো।

একই ছবি কলকাতাতেও। রৈ রৈ বিনালের আগে যেই সিনেমায় জ়ুবিনের চরিত্র দেখানো হয়েছিল সেটা ভাইমন দা। গোটা কলকাতায় ভাইমন দা সিনেমার শো ছিল মাত্র একটা। আর জ়ুবিনের শেষ সিনেমা দেখানোর জন্য জায়গা গিয়েছে কলকাতায় প্রতিটা মাল্টিপ্লেক্স। সেখানে সাফল্য এলে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দেখা যাবে এই ছবি। এই ভিড়, উন্মাদনা কারণ কি?

ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে চোখের মুছতে মুছতে বেরিয়ে আসা মানুষগুলো জানাচ্ছেন, এর নেপথ্যে কারণ হচ্ছে জ়ুবিনকে আর একবার জীবন্ত দেখা। তাঁর স্বপ্নের প্রোজেক্ট রৈ রৈ বিনালে-তে তাঁকে একবার দেখা। যিনি গান গাইছেন, কথা বলছেন, হাঁটছেন। পাশাপাশি জ়ুবিনের কম্পোজ় করা শেষ গানগুলো শোনা। আর সবকিছু দিনে অসমীয়া সিনেমাকে বাঁচানো।

Zubeen Garg Roi Roi Binale
জ়ুবিন গর্গ

অসমের রাজা Zubeen Garg

বলিউডের পর যেই ক্ষেত্রে সিনেমা ভারতে জনপ্রিয় সেটা হলো দক্ষিণ ভারত। বিশেষ করে তামিল, তেলুগু ভাষার সিনেমা। কন্নড় সিনেমাও জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু সেই দৌড়ে অসম পিছনের সারিতে। জ়ুবিন অসমীয়া ভাষায় একাধিক সিনেমা তৈরি করলেও জানিয়েছিলেন, সিনেমাই অসমকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি যেমন নিজের জীবনটা গোটা অসমকে দিয়েছেন, মুম্বইয়ের ইঁদুর দৌড়ে না গিয়ে অসমে রাজার হালে থেকেছেন, তেমনই তাঁর রৈ রৈ বিনালে সিনেমার ছোঁয়ায় অসমীয়া সিনেমার সুদিন ফিরবে বলে মনে করছেন অনেকে।

আসলে জ়ুবিন তো কাঞ্চনজঙ্ঘা, যার কোনও জাতি নেই, যার কোনও ধর্ম নেই। যিনি ভবিষ্যৎ দেখতে পারতেন, নয়তো কেরিয়ারের মধ্যগগনে থাকার সময়ে সাক্ষাৎকারে কেউ বলতে পারেন না তিনি মারা গেলে গোটা অসম স্তব্ধ হয়ে যাবে, বা বলতে পারেন না ‘আমি মরলে ব্রহ্মপুত্রতে আমার অস্থি বিসর্জন দিও, কারণ নদীর কোনও শেষ নেই এবং সাগরের শেষ আছে।’ গোটা দেশের শিল্পীদের স্বপ্ন থাকে মুম্বইতে কাজ করার সেখানে জ়ুবিন গর্গ মুম্বইয়ে কাজ করার প্রস্তাব, বাড়ি ছেড়ে অসমে নিজের ভিটেতেই থাকতেন, কারণ? ‘মুম্বইয়ে ইঁদুর দৌড় নয়, আমি অসমে রাজার মতো থাকতে চাই।’

zubeen garg
শেষ যাত্রায় জ়ুবিন

সেই জ়ুবিন বা বলা ভালো সেই ZG সাগরে গিয়ে শেষ হয়েছেন, সেই ZG- যিনি অসমকে সবটা দিয়েছেন, সেই অসম তাঁকে তার থেকে কয়েকগুণ ফিরিয়ে দিয়েছে। জ়ুবিনের কেরিয়ারের শেষ যাত্রা হোক বা শেষ কাজের জন্য জমি দেওয়া হোক। একদিকে গীতা আর অন্যদিকে কোরান পাঠ হয়েছে। কেউ মালা তো কেউ তসবি দিয়ে জ়ুবিনের আত্মার শান্তি কামনা করেছেন। সঙ্গে কথা দিয়েছে তিন প্রজন্ম যেই ZG-র গান শুনে বড় হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকেও শোনানো হবে ZG-র গান।

জ়ুবিনই বলে গিয়েছিলেন, ‘শেষ বললেই তো শেষ হয় না, সেখান থেকেই হয় আরম্ভ।’ তাই জ়ুবিনের শেষ সিনেমা রৈ রৈ বিনালের হাত ধরে হোক নতুন শুরু।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply