সময় যত এগোচ্ছে ততই পিছনের সারিতে চলে যাচ্ছে টেক্সট মেসেজ। বদলে জায়গা করেছে অনলাইন মেসেজিং অ্যাপ। আর এই অ্যাপের ভিড়ে সবার উপরে রয়েছে WhatsApp. এ বার তাদের বাজারে থাবা বসাতে এসেছে Arattai App। ভারতীয় সংস্থা জ়োহো তৈরি করেছে এই Arattai App। সংস্থার দাবি, এটি হোয়াটসঅ্যাপের থেকে ভালো। অনেকে হোয়াটসঅ্যাপ থেকে আরাত্তাই-তে চলে যাচ্ছেন। আদৌ কি হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে আরাত্তাই (Arattai vs WhatsApp)? জেনে নিন এই প্রতিবেদনে-
Table of Contents
হোয়াটসঅ্যাপের মালিক হচ্ছে মেটা। এটির ব্যবহারকারী প্রায় ২ বিলিয়নেরও বেশি মানুষ। ফলে এরমধ্যে দিয়ে যোগাযোগ রক্ষা করাটা সহজ। কিন্তু সংসার যত বড় হয় সমস্যা ততই বাড়তে থাকে। হোয়াটসঅ্যাপও তার বাইরে নেই। তাদের বিরুদ্ধে বারবার সুরক্ষার প্রশ্ন ওঠে। বিশেষত, মেটা’র বিতর্কিত ডেটা শেয়ারিং নীতির কারণে বহু ব্যবহারকারী এখন বিকল্প ‘নিরাপদ মেসেজিং অ্যাপের’ সন্ধান করছেন। সেখানেই বাজিমাত করতে চায় আরাত্তাই।
আরাত্তাই শব্দের অর্থ কী? (Meaning of Arattai)
এই শব্দটি তামিল ভাষা থেকে এসেছে। যার অর্থ ‘আলাপচারিতা’ বা ‘গল্প করা’। এই অ্যাপটির দাবি, তারা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখবে। প্রশ্ন হলো, মেসেজিং অ্যাপের এই কঠিন প্রতিযোগিতায়, আরাত্তাই কি হোয়াটসঅ্যাপকে চ্যালেঞ্জ জানাতে পারবে? এই দুই অ্যাপের মধ্যে পার্থক্য কোথায়?

হোয়াটসঅ্যাপের ফিচার ও কেন ভালো? (Arattai vs WhatsApp)
হোয়াটসঅ্যাপ অনেক পুরোনো। একবার হাতবদল হয়েছে সংস্থার। যেহেতু মার্কিন সংস্থা তাই হোয়াটসঅ্যাপ ছড়িতে পড়তে বাড়তি সুবিধা পেয়েছে। এখন হোয়াটসঅ্যাপে ২ বিলিয়নের বেশি ব্যবহারকারী থাকায় সকলের সঙ্গে যোগাযোগ রাখা সহজ।
এরসঙ্গে রয়েছে ইউজ়ার ফ্রেন্ডলি ইন্টারফেস। ফলে যারা প্রযুক্তি নিয়ে সড়গড় নন, তাদের কাছে পারফেক্ট এটি।
টেক্সট মেসেজের পাশাপাশি, ফোন ও ভিডিয়ো কল, ফাইল পাঠানো যায়। সঙ্গে WhatsApp Business, যা ব্যবসারদের অনেক সাহায্য করে।
AI Tools Safety: ChatGPT, Gemini-কে ছবি দিচ্ছেন? এই 5 নিয়ম না মানলে বিপদ
হোয়াটসঅ্যাপের দুর্বলতা
প্রযুক্তিগতভাবে, হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End-to-End Encryption) ব্যবহার করে। এর অর্থ হলো, দুই পক্ষের মধ্যে যেই কথা হচ্ছে তা সুরক্ষিত রাখা। তবে বিতর্ক রয়েছে হোয়াটসঅ্যাপের তথ্য সংগ্রহ নিয়ে। এই তথ্যগুলো মেটা তাদের অন্য ব্যবসাগুলোকে বাড়াতে সাহায্য করে। (Arattai vs WhatsApp)
আরাত্তাই: সুরক্ষা নিশ্চিত
- এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে আরাত্তাই। একটি অপেক্ষাকৃত নতুন এবং ভারতে তৈরি। তাদের মূল ফোকাস হলো ব্যবহারকারীর ডেটা দেশে রাখা। এর ফলে সংস্থার অর্থ বাঁচে এবং বিদেশি সংস্থার হাতে চলে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
- হোয়াটসঅ্যাপের মতো মেটাডেটা সংগ্রহ ও বিজ্ঞাপনের জন্য তথ্য শেয়ার করা হবে না বলে জানিয়েছে এই সংস্থা। ফলে ব্যবহারকারী তথ্য তাঁর কাছেই থাকবে।
- যেহেতু এটা ভারতীয় অ্যাপ, তাই এটি আঞ্চলিক ভাষা, সংষ্কৃতিকে প্রাধান্য দেবে। ফলে ভারতীয়রা আরও বেশি করে নিজেদের যুক্ত করতে পারবেন।
- তবে আরাত্তাইয়ের কাছে রয়েছে বড় চ্যালেঞ্জ। সেটা হলো হোয়াটসঅ্যাপের বিশাল নেটওয়ার্ক। ২ বিলিয়ন মানুষ অনেক দেশেও থাকেন না। যদি আপনার বেশিরভাগ পরিচিত আরাত্তাই ব্যবহার না করেন, তা হলে আপনি খুব একটা বেশি ব্যবহার করতে পারবেন না। (Arattai vs WhatsApp)
প্রযুক্তিগত সুরক্ষা এবং গোপনীয়তা (Privacy)
সুরক্ষা এবং গোপনীয়তা হলো মেসেজিং অ্যাপ নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড।
| প্যারামিটার | হোয়াটসঅ্যাপ (WhatsApp) | আরাত্তাই (Arattai) |
| এনক্রিপশন | এন্ড-টু-এন্ড এনক্রিপশন | এন্ড-টু-এন্ড এনক্রিপশন |
| ডেটা ও সার্ভার লোকেশন | বিশ্বব্যাপী, প্রধানত আমেরিকা | ভারত |
| মেটাডেটা ব্যবহার | মেটার ব্যবসায়িক ইন্টিগ্রেশন এবং বিজ্ঞাপনের জন্য তথ্য সংগ্রহ করে। | সীমিত বা শূন্য। ডেটা সংগ্রহ করা হয় না বলে জানিয়েছে সংস্থা। |
| ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন | মোবাইল নম্বর | মোবাইল নম্বর, ইউজ়ার আইডি |
যদিও হোয়াটসঅ্যাপের মেসেজিং সুরক্ষিত কিন্তু এর মূল দুর্বলতা হলো ডেটা শেয়ারিং পলিসি এবং মেটাডেটা সংগ্রহ। আরাত্তাই এই ফাঁকগুলো মেটানোর দাবি জানিয়েছে। ফলে অনেকের কাছে আরাত্তাই প্রিয় হয়ে উঠেছে।
ফিচার ও কার্যকারিতা
| প্যারামিটার | হোয়াটসঅ্যাপ (WhatsApp) | আরাত্তাই (Arattai) |
| ভিডিয়ো ও ভয়েস কলিং | স্থিতিশীল এবং গ্রুপ কলিংয়ে উন্নত। | এখনও পরীক্ষার স্তরে। তবে গ্রাহক সংখ্যা আরও বাড়লে তখন আসল পরীক্ষার মুখে পড়বে। |
| পেমেন্ট ইন্টিগ্রেশন | WhatsApp Pay ব্যবহার করা যায় | ভারতীয় সংস্থা BHIM-কে যুক্ত করা হবে UPI-এর জন্য |
| ব্যবসায়ীদের জন্য কী আছে? | হোয়াটসঅ্যাপ বিজনেস, ক্যাটালগ, API এবং চ্যাটবট ইন্টিগ্রেশন। | স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য কাস্টমাইজড সমাধান দিতে পারে। |
ফিচারের দিক থেকে এবং বিশ্বে জনপ্রিয় হওয়ার কারণে হোয়াটসঅ্যাপ এখনও এগিয়ে। কিন্তু আরাত্তাই লোকালাইজেশনের উপর জোর দেওয়ায় তা কার্যকর হতে পারে।
গোপনীয়তার মহাসমুদ্রে মেটাডেটার নৈতিক লড়াই
মেসেজিং অ্যাপের এই লড়াইটা এখন আর কেবল প্রযুক্তির নয়, এখানে কোটি কোটি মানুষের তথ্য জড়িত। হোয়াটসঅ্যাপের শক্তিশালী এনক্রিপশন থাকলেও, এর মূল সংস্থা মেটা ব্যবহারকারীদের আচরণ, ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ করে। এগুলোকে কাজে লাগিয়ে তারা বিজ্ঞাপন আনে। যেটা বড় প্রশ্ন তৈরি করে দেয়।
অনলাইন পেমেন্টে বিপদ, UPI Fraud থেকে বাঁচতে কী করবেন? রইল 10 পয়েন্ট
ঠিক এই জায়গাতেই আরাত্তাই নিজেকে হোয়াটসঅ্যাপের একটি উপযুক্ত বিকল্প হিসেবে প্রমাণ করতে চায়। আরাত্তাই যেটা দাবি করেছে, সেটা যদি তারা করতে পারে, তা হলে অচিরেই হোয়াটসঅ্যাপ বিপুল সংখ্যক গ্রাহক হারাবে। কিন্তু প্রশ্ন উঠছে, বিজ্ঞাপন না দিলে আরাত্তাই আয় করবে কী করে? আজীবন ফ্রি তো কোনও সংস্থা চলতে পারে না। অদূর ভবিষ্যতে এই প্রশ্নের উত্তরও খুঁজতে হবে সংস্থাকে। (Arattai vs WhatsApp)
কেন আরাত্তাই ভারতীয়দের জন্য ভালো হবে?
ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ কোনও সংস্থা ভারতীয় নয়। প্রতিটা মার্কিন সংস্থা। ফলে ঘুরপথে হলেও আমেরিকার উপর ভরসা করতেই হয় ভারতকে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতি যেইদিকে যাচ্ছে, তাতে বিকল্প থাকা সবসময় ভালো। চিন যেমন আমেরিকার ইকোসিস্টেম থেকে বেরিয়ে নিজেদের জন্য আলাদা সেট আপ তৈরি করেছে। সেটা করার দিকে ভারতের প্রথম ধাপ আরাত্তাই।
সবার শেষে মেসেজিং অ্যাপের নির্বাচন ব্যবহারকারীর ব্যক্তিগত চাহিদার উপর নির্ভর করে। এই লড়াইয়ে কোনো অ্যাপই সর্বক্ষেত্রে বিজয়ী হতে পারে না। (Arattai vs WhatsApp)
Arattai App মেসেজিং অ্যাপের জগতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে হোয়াটসঅ্যাপ হয়তো তার আধিপত্য বজায় রাখবে, কারণ হোয়াটসঅ্যাপে অনেকে গ্রুপ, চ্যানেল চালান, তাঁদের অসুবিধা হবে। কিন্তু আরাত্তাই সময় দিয়ে হয়তো মন জিততে পারবে। আপাতত যেই তথ্য এসেছে তাতে আমাদের বিচারে সুরক্ষা ও সব দিক থেকে এগিয়ে আরাত্তাই।
Arattai App Download Link
WhatsApp Download Link
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.
















