Site icon Unknown Story

DuckDuckgo: কেউ ঘুণাক্ষরেও টের পাবে না আপনার ব্রাউজ়িং হিস্ট্রি, আজই ইন্সটল করুন এই অ্যাপ

backside of a man looking at his phone displaying duckduckgo logo

DuckDuckgo Browser: কথিত আছে If something is free, you are the product. অর্থাৎ, কিছু যদি বিনামূল্যে হয়, তাহলে আপনিই পণ্য। ব্রাউজ়িং থেকে শুরু করে শপিং সবক্ষেত্রেই এটা প্রযোজ্য। ইন্টারনেটে কোনও পরিষেবার জন্য আপনার পকেট থেকে টাকা না খসলেও কোনও না কোনও দিক থেকে আপনাকে বা আপনার তথ্য ব্যবহার করছে ইন্টারনেট সংস্থাগুলো। আর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রাউজ়ারগুলো। অর্থাৎ, যেখানে গিয়ে আমরা ইন্টারনেট চালিয়ে থাকি। এখানে আমরা যা সার্চ করি সেটা থেকে আমাদের বিজ্ঞাপন দেখানো হয় এবং সেটা থেকে সংস্থাগুলো আয় করে। এতে আমাদের তথ্য শেয়ার হয় তৃতীয় পক্ষের সঙ্গে।

তবে এই সমস্যার মধ্যেও সমাধান আছে। এমন একটি ব্রাউজ়ার আছে যা আপনার তথ্যকে সুরক্ষিত করবে। সেটা Duckduckgo (DuckDuckGo), যা নিরাপদ ও প্রাইভেসি-বান্ধব ব্রাউজ়ার হিসেবে পরিচিত। জেনে নেওয়া যাক কেন Duckduckgo অন্যান্য ব্রাউজ়ারের চেয়ে ভালো।

Cyber Security Tips: ফেসবুক থেকেও ছড়াতে পারে বিপদ, অনলাইনে সেফ থাকতে মেনে চলুন 7 টিপস

গোপনীয়তার পূর্ণ নিশ্চয়তা

Duckduckgo তার ইউজারদের কোনো তথ্য সংগ্রহ করে না।

Google, Chrome বা Microsoft Edge সাধারণত ইউজ়ারদের ব্যবহার তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞাপন দেখানোর জন্য। কিন্তু Duckduckgo এই সব কার্যকলাপ থেকে সম্পূর্ণ মুক্ত।

ইনবিল্ট ট্র্যাকার ব্লকার


Google-এর বিকল্প হিসেবে কার্যকর সার্চ ইঞ্জিন

কোনও পপ-আপ অ্যাড নয়

অন্য ব্রাউজ়ারে আপনি বারবার পপ-আপ অ্যাড দেখতে পান। Duckduckgo সেই অভিজ্ঞতা থেকে মুক্তি দেয়।

কেন Duckduckgo ব্যবহার করবেন?

সুপারফাস্ট প্রসেসর, বাজিমাত করতে হাজির iQOO Z10R

Duckduckgo একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং প্রাইভেসি-বান্ধব ব্রাউজ়ার। যারা ইন্টারনেট ব্যবহার করতে চান নিরাপত্তার সঙ্গে এবং তথ্য গোপন রাখতে চান, তাদের জন্য এটি আদর্শ। গুগল বা অন্যান্য ব্রাউজার যখন আপনার তথ্য সংগ্রহ করছে, তখন Duckduckgo আপনাকে সেই দায়িত্বপূর্ণ বিকল্পটি দেয়।


Exit mobile version