Site icon Unknown Story

কপিরাইটের ভয় নেই, নিমেষেই HD ছবি বানিয়ে দেবে এই ৭ ফ্রি AI টুল

Free AI Image Generators

গুগল সার্চ থেকে অন্যের তোলা ছবি ডাউনলোড করে নিজের প্রেজেন্টেশন, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার পোস্টে ব্যবহার করার দিন শেষ (Free AI Image Generators)। এতে যেমন কপিরাইট আইন ভঙ্গের ঝুঁকি থাকে, তেমনই ছবির মানও মনের মতো হয় না। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই প্রযুক্তির কল্যাণে শুধু কয়েক লাইনের বর্ণনামূলক টেক্সট লিখেই তৈরি করে নেওয়া সম্ভব আল্ট্রা-এইচডি (Ultra-HD) মানের কপিরাইট-ফ্রি ছবি। কোনও ক্রেডিট কার্ড বা দামি সাবস্ক্রিপশনের ফাঁদ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে স্টুডিও কোয়ালিটির ছবি বানাতে সাহায্য করবে এমন ৭টি জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম।

Free AI Image Generators

বিং ইমেজ ক্রিয়েটর (মাইক্রোসফট ডিজাইনার)

বিনামূল্যে নিখুঁত ছবি তৈরির ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে মাইক্রোসফটের এই প্ল্যাটফর্মটি। এর ব্যাকএন্ডে কাজ করে ওপেনএআই-এর শক্তিশালী DALL-E 3 ইঞ্জিন।

লিঙ্ক: https://www.bing.com/create

পারচ্যান্স এআই ইমেজ জেনারেটর

যাঁরা সাইন-আপ, ওটিপি বা অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই দ্রুত ছবি চান, তাঁদের জন্য এটি কার্যকর সমাধান।

লিঙ্ক: https://perchance.org/ai-text-to-image-generator

আরও পড়ুন: সাধারণ সেলফি থেকেই তৈরি করুন প্রফেশনাল DP, রইল ভাইরাল AI প্রম্পট

ফ্রিপিক এআই ইমেজ জেনারেটর

গ্রাফিক ডিজাইনারদের সুপরিচিত প্ল্যাটফর্ম ফ্রিপিকের এই এআই ইঞ্জিন পেশাদার কাজের জন্য বিশেষ উপযোগী।

লিঙ্ক: https://www.freepik.com/ai/image-generator

ওপেনআর্ট এআই

শুধু নতুন ছবি আঁকা নয়, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিংবা স্টাইল এডিটের মতো কাজের জন্য এটি অত্যন্ত জনপ্রিয়।

লিঙ্ক: https://openart.ai

ডিপএআই টেক্সট-টু-ইমেজ

ছিমছাঁট ইন্টারফেস এবং দ্রুতগতির পারফরম্যান্সের কারণে এটি দীর্ঘ সময় ধরে কনটেন্ট ক্রিয়েটরদের ভরসা জুগিয়ে আসছে।

লিঙ্ক: https://deepai.org/machine-learning-model/text2img

আরও পড়ুন: AI দিয়ে তৈরি করুন হাতে লেখা টপারের নোট! ১ ক্লিপেই তৈরি হবে চমৎকার স্টাডি মেটেরিয়াল

ম্যাজিক স্টুডিও

যাঁরা জটিল টেকনিক্যাল সেটিংস বা প্রম্পটিং বোঝেন না, তাঁদের জন্য এটি অত্যন্ত সহজ একটি টুল।

লিঙ্ক: https://magicstudio.com/ai-art-generator

পিক্সআর্ট এআই ইমেজ জেনারেটর

মোবাইল ফটো এডিটিংয়ের দুনিয়ায় পিক্সআর্ট সুপরিচিত হলেও তাদের ওয়েব এআই টুলটিও অত্যন্ত শক্তিশালী।

লিঙ্ক: https://picsart.com/ai-image-generator

নিখুঁত ছবি পাওয়ার গোপন কৌশল: মাস্টার প্রম্পট

এআই টুলে শুধুমাত্র “a boy studying” লিখলে আউটপুট সাধারণ হবে। ছবির আলো, ক্যামেরার অ্যাঙ্গেল ও রেজোলিউশন উল্লেখ করলে ছবির মান স্টুডিও পর্যায়ের হয়।

“A cinematic, ultra-realistic portrait of a determined young student studying late at night under a warm desk lamp, rain pouring against the window in the background, soft warm lighting, 8k resolution, photorealistic textures, shallow depth of field, shot on 35mm lens.”

“A futuristic, vibrant cyberpunk-inspired Dhaka city street at twilight, glowing neon signboards reflecting on wet asphalt, flying electric vehicles, intricate architecture, cinematic lighting, high-detail octane render.”

কপিরাইটের ঝুঁকি এড়িয়ে নিজস্ব ডিজিটাল কনটেন্ট, উপস্থাপনা কিংবা ব্র্যান্ডিংয়ের জন্য এই নিখরচায় পাওয়া এআই টুলগুলো কনটেন্ট ক্রিয়েটরদের কাজকে অনেক বেশি গতিশীল ও পেশাদার করে তুলছে। (Free AI Image Generators)


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version