Site icon Unknown Story

বাজারে এল Google Pixel 10 ও Pixel 10 Pro, কত দাম? জেনে নিন খুঁটিনাটি

Google Pixel 10 Pro and Pixel 10 Features

টেক লাভার্সদের কাছে অ্যাপল যতটা জনপ্রিয় ততটাই জনপ্রিয় গুগল। বিশ্বের অধিকাংশ তথ্য গুগলের হাতে থাকলেও তারা কিন্তু ফোনের ব্যবসাতেও বাজিমাত করেছে। গুগলের পিক্সল সিরিজ অন্যতম জনপ্রিয়। এবার সেই সিরিজে নতুন সংযোজন Pixel 10 ও Pixel 10 Pro. সদ্য এই দুই ফোনের ঘোষণা করেছে সংস্থা। কী কী ফিচার রয়েছে এই দুই ফোনের? দেখে নিন-

এই সিরিজের ফোনগুলো শুধু হার্ডওয়্যারের দিক থেকে শক্তিশালী নয়, এখানে গুগল তার AI এবং সফটওয়্যারের দিক থেকে বেশ নজর দিয়েছে।

এক ঝলকে Google Pixel 10 ও Pixel 10 Pro

Google Pixel 10 এবং Pixel 10 Pro একই সময়ে বাজারে এলেও, দুটি ফোনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। পিক্সেল ১০ মডেলটি মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে যারা কম খরচে ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা চান। অন্যদিকে, পিক্সেল ১০ প্রো মডেলটি আনা হয়েছে গ্রাহকদের সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার জন্য। পাশাপাশি এটির ফোনও বাজিমাত করার জন্য যথেষ্ট। আইফোন, স্যামসন গ্যালাক্সি বেশ কড়া চ্যালেঞ্জের মুখে। এই দুটি ফোনেই গুগলের নতুন Tensor G5 চিপসেট এবং Titan M2 সিকিউরিটি চিপ ব্যবহার করা হয়েছে, যা AI এবং সুরক্ষার জন্য নতুনভাবে তৈরি করা হয়েছে।

Pixel 10 মডেলটিতে ট্রিপল ক্যামেরা, উন্নত ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সহ 12 GB RAM রয়েছে। অন্যদিকে, Pixel 10 Pro মডেলে রয়েছে 16 GB RAM, আরও উন্নত ক্যামেরা এবং ডিসপ্লে। দুটো মডেলেই রয়েছে Android 16 OS এবং সাত বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গুগলের ফোন আপনি ৭ বছর আরামে ব্যবহার করতে পারবেন।

Best Smartphone Under 20k: পুজোয় এ বার নতুন ফোন? দেখে নিন সেরা বিকল্পগুলো

Pixel 10 সিরিজের ফোনের ডিজাইন এবং ডিসপ্লে

গুগল পিক্সেল ১০ এবং পিক্সেল ১০ প্রো-এর ডিজাইন আগের মডেলগুলোর মতোই, তবে এতে কিছু ছোট পরিবর্তন আনা হয়েছে। দুই ফোনেই রয়েছে একটি ডায়নামিক ক্যামেরা বার। পিক্সেল ১০ প্রো মডেলের পিছনের অংশটি ম্যাট গ্লাস দিয়ে তৈরি এবং এর দুই সাইডে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, যা ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। অন্যদিকে, পিক্সেল ১০-এর পেছনের অংশে গ্লসি ফিনিশ এবং ফ্রেমটি ম্যাট মেটালিক।

ডিসপ্লের ক্ষেত্রেও দুটি মডেলের মধ্যে পার্থক্য রয়েছে।

পিক্সেল ১০-এ রয়েছে ৬.৩ ইঞ্চির FHD+ OLED অ্যাকচুয়া ডিসপ্লে, যা ১২০ Hz রিফ্রেশ রেট এবং ২০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস দেয়। ভিডিয়ো বা গেমের ক্ষেত্রে একটা দারুণ অভিজ্ঞতা প্রদান করে।

পিক্সেল ১০ প্রো-তে রয়েছে একটি উন্নত ৬.৩ ইঞ্চির ১.৫K LTPO OLED ডিসপ্লে। এর রেজোলিউশন পিক্সেল ১০-এর চেয়ে বেশি (1280 x 2856 পিক্সেল), যা ছবিতে আরও শার্প করে। LTPO প্রযুক্তি থাকার কারণে এর রিফ্রেশ রেট ১ Hz থেকে ১২০ Hz পর্যন্ত যেতে পারে। দুই মডেলেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ এবং IP68 রেটিং। ফলে জল ও ধুলোয় কোনও সমস্যা হবে না।

শক্তিশালী পারফরম্যান্স: Tensor G5 চিপসেট এবং AI ইন্টিগ্রেশন

পিক্সেল ১০ এবং পিক্সেল ১০ প্রো-এর মূল আকর্ষণ হলো গুগলের নতুন Tensor G5 চিপসেট। এই ৫-এনএম প্রসেসরটি শুধুমাত্র দ্রুত পারফরম্যান্স প্রদান করে না, বরং এটি অন-ডিভাইস AI প্রসেসিংয়ের ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করেছে। গুগলের নিজস্ব Gemini Nano মডেল চিপ ব্যবহার করা হয়েছে। ফলে এটিকে অফলাইনেও ব্যবহার করা যায়।

Tensor G5 চিপসেটে রয়েছে একটি আপগ্রেডেড TPU এবং CPU, যা দৈনন্দিন কাজ যেমন ওয়েব ব্রাউজিং এবং অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। এছাড়াও, এতে একটি কাস্টম ইমেজ সিগনাল প্রসেসর (ISP) রয়েছে, যা ক্যামেরা পারফরম্যান্সকে অনেক উন্নত করেছে।

সুপারফাস্ট প্রসেসর, বাজিমাত করতে হাজির iQOO Z10R

কী কী AI ফিচার রয়েছে Pixel 10 ও Pixel 10 Pro মডেলে?

ক্যামেরা: গুগলের জাদু

ক্যামেরা বরাবরই পিক্সেল ফোনের প্রধান আকর্ষণ, এই একটা জিনিস দিয়ে গুগল বারবার বিপক্ষকে গোল দেয়। পিক্সেল ১০ সিরিজেও সেটাকে ধরে রেখেছে গুগল। পিক্সেল ১০-এর একটি বড় আপগ্রেড হলো এর ট্রিপল ক্যামেরা সেটআপ। এটিতে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১০.৮ মেগাপিক্সেল 5x টেলিফটো লেন্স। এই প্রথমবার বেস মডেলে টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা।

অন্যদিকে, পিক্সেল ১০ প্রো-তে রয়েছে আরও শক্তিশালী ক্যামেরা সেটআপ। এতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৪৮ মেগাপিক্সেল 5x টেলিফটো লেন্স। পিক্সেল ১০ প্রো-তে 100x পর্যন্ত Pro Res Zoom ফিচারও রয়েছে, যা এআই-এর সাহায্যে দূর থেকে তোলা ছবির ডিটেইলও ধরে রাখে।

ব্যাটারি এবং চার্জিং: দীর্ঘস্থায়ী পারফরম্যান্স

ব্যাটারি লাইফ যেকোনও স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ দিক। গুগল পিক্সেল ১০-এ রয়েছে ৪৯৭০ mAh ব্যাটারি, যা ৩০W ফাস্ট চার্জিং এবং ১৫W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি দিয়ে আপনি সারাদিন ফোন ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, পিক্সেল ১০ প্রো-তে রয়েছে ৪৭৮০ mAh ব্যাটারি এবং এর চার্জ ধরে রাখার ক্ষমতা কিছুটা বেশি। এটি ৩০W ফাস্ট চার্জিং এবং ১৫W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। দুটি ফোনেই Qi2 ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি রয়েছে, যা দ্রুত এবং নিরাপদ ওয়্যারলেস চার্জিং নিশ্চিত করে।

গুগল দাবি করেছে যে পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো একবার চার্জে ২৪ ঘণ্টার বেশি চলতে পারে এবং এক্সট্রিম ব্যাটারি সেভার মোডে ১০০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। অনেকের দাবি, গুগল ৫ হাজার mAh-এর ব্য়াটারি দিতে পারত।

গুগল পিক্সেল ১০ এবং পিক্সেল ১০ প্রো: দাম এবং তুলনা

ভারতে গুগল পিক্সেল ১০ এবং পিক্সেল ১০ প্রো-এর দাম নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুগল পিক্সেল ১০-এর দাম শুরু হচ্ছে ৭৯,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, পিক্সেল ১০ প্রো-এর দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ টাকা থেকে।

বৈশিষ্ট্যGoogle Pixel 10Google Pixel 10 Pro
ডিসপ্লে৬.৩” FHD+ OLED, ১২০ Hz৬.৩” ১.৫K LTPO OLED, ১-১২০ Hz
RAM12 GB16 GB
পিছনের ক্যামেরা৪৮MP ওয়াইড + ১৩MP আল্ট্রা-ওয়াইড + ১০.৮MP ৫x টেলিফটো৫০MP ওয়াইড + ৪৮MP আল্ট্রা-ওয়াইড + ৪৮MP ৫x টেলিফটো
সেলফি ক্যামেরা১০.৫ MP৪২ MP
ব্যাটারি৪৯৭০ mAh৪৭৮০ mAh
ভারতে দাম শুরু₹৭৯,৯৯৯₹১,০৯,৯৯৯

ভারতে কবে থেকে পাওয়া যাবে Pixel 10 ও Pixel 10 Pro?

গুগল ভারতে পিক্সেল ১০ সিরিজ লঞ্চ করার ঘোষণা করেছে। অফিসিয়াল তথ্য অনুযায়ী, এই সিরিজের ফোনগুলো ২১শে আগস্ট, ২০২৫-এ ভারতে লঞ্চ হয়েছে। ব্যবহারকারীরা ফ্লিপকার্ট এবং গুগলের অফিসিয়াল অনলাইন স্টোর থেকে এই ফোনগুলো কিনতে পারবেন।

আপনি যদি লম্বা সময় ব্যবহার করার জন্য কোনও ফোন খোঁজেন তা হলে পিক্সেল আপনার জন্য় আদর্শ হতে পারে। কারণ এর হার্ডওয়্যার, সফটওয়্যারের কম্বিনেশন এটাকে প্রতিযোগী ফোনগুলির থেকে অনেক আলাদা করেছে।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version