Site icon Unknown Story

5G-র রিচার্জে 2G স্পিড? জেনে নিন Mobile Internet Speed বাড়ানোর tips & tricks

Mobile Internet Speed

বর্তমানে কমবেশি সকলের একটাই অভিযোগ। 5G মোবাইল ও সিম হলেও স্পিড আসে 4G-র মতো। অনেক জায়গায় তো আরও কম। যাদের ওয়াইফাই নেই, তাদের সমস্যা আরও বেশি। কারণ বর্তমানে সবকাজে দ্রুতগতির ইন্টারনেট দরকার। কিন্তু মাঝেমধ্যেই Mobile Internet Speed-এর জন্য সমস্যায় ভুগতে হয়। তবে সব সময়ে টেলিকম সংস্থার ভুলের জন্য নেটের স্পিড স্লো হয় না, আপনার হাতেই রয়েছে এমন কিছু ক্ষমতা যেগুলো দিয়ে আপনি নেটের স্পিড বাড়াতে পারেন।

দেখে নিন mobile internet speed বাড়ানো কৌশল

সঠিক নেটওয়ার্ক নির্বাচন করুন

ইন্টারনেট স্পিডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নেটওয়ার্ক প্রোভাইডার। অর্থাৎ, কোন কোম্পানির সিম ব্যবহার করছেন। সব অঞ্চলে সব কোম্পানির স্পিড ভালো হয় না। যেমন, একটি নির্দিষ্ট এলাকায় যদি Airtel-এর স্পিড ভালো হয়, সেখানে Jio ভালো নাও হতে পারে। একই ছবি Vi বা BSNL-এর ক্ষেত্রেও। ফলে দেখে নিন আপনার এলাকায় কোন কোম্পানির নেট ভালো।

বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে জিও ও এয়ারটেলের স্পিড ভালো। তবে হাতেগোনা জায়গায় ভি-র নেট স্পিড ভালো। পাহাড়ের দিকে আবার BSNL-এর স্পিড মারাত্মক ভালো। তাই সবার আগে এটা পরীক্ষা করুন।

Ai Trending Picture: মাত্র 5 মিনিটে বানিয়ে নিন ভাইরাল Ai ছবি, রইল Step-by-Step গাইড

ফোনের ক্যাশে ক্লিয়ার করুন

স্মার্টফোন যত ব্যবহার করবেন তত ক্যাশে ফাইল জমতে থাকে। কোনও অ্যাপ ব্যবহার করার সময় সেই অ্যাপ কিছু ফাইল তৈরি করে তার সুবিধার জন্য। সেগুলো আপনার ফোনে সেভ হয়ে থাকে। সেগুলো আপনার কোনও কাজে লাগে না। তাই সেই ফাইলগুলোকে ডিলিট করুন। ক্যাশে আপনার ফোনের স্পিড ও ইন্টারনেট স্পিড কমিয়ে দেয়। (Mobile Internet Speed)

কীভাবে করবেন

আপনি Files by Google-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন, সেখানে আলাদা জায়গা পাবেন ক্যাশে ক্লিয়ার করার জন্য। এক ক্লিকে সব মুছে যাবে।

ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার বন্ধ করুন

অনেক অ্যাপ আপনার অজান্তেই ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করে। আবার অনেক ক্ষেত্রে আপনি না জেনে অ্যাপের শর্তে রাজি হয়ে যান। এর ফলে আপনার ইন্টারনেটের স্পিড কমে যায়, এতে ডেটার খরচ বাড়ে।

ছবিটি প্রতীকী

ফোরজি (4G/LTE) বা ফাইভজি (5G) নেটওয়ার্ক ব্যবহার করুন

যদি আপনার ফোন 4G বা 5G সাপোর্ট করে, তাহলে আপনার নেটওয়ার্ক মোড 3G বা 2G থেকে 4G/5G-তে করে দিন। অধিকাংশ ফোনে এটা অটোমেটিক হয়ে গেলেও অনেক ফোনে ম্যানুয়ালি করতে হয়।

কীভাবে করবেন

সফটওয়্যার আপডেট করুন

আপনার ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপসগুলি নিয়মিত আপডেট করা জরুরি। আপডেটগুলির মধ্যে দিয়ে সাধারণত পারফরম্যান্সের উন্নতি, বাগ ফিক্সিং এবং নতুন ফিচার যোগ হয়। অ্যাপ বা সফটওয়্যার আপডেট না করলে আপনার ফোন ও ইন্টারনেটের গতি কমতে পারে।

কীভাবে করবেন

ফোনের System Updates-এ গিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা তা দেখুন।

প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সমস্ত অ্যাপ আপডেট করুন। আপডেটের ক্ষেত্রে অটো আপডেট অন করে রাখা ভালো।

Girlfriend Boyfriend Rental: যেতে হবে না সম্পর্কে, ভাড়া নিন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড

ডেটা সেভার মোড ব্যবহার করুন

অনেক ব্রাউজ়ার এবং অ্যাপ ডেটা সেভার মোড অফার করে। এই মোডগুলি ডেটা ব্যবহার কমিয়ে দেয়, যা ইন্টারনেটের গতি বাড়াতে সাহায্য করে।

কীভাবে করবেন

Chrome বা Firefox ব্রাউজারের সেটিংসে গিয়ে “Data Saver” বা “Lite Mode” চালু করুন।

আপনি ফোনের ডেটা সেভার মোডও চালু করতে পারেন। এটি অ্যাপগুলির ডেটা ব্যবহার কমিয়ে দেবে। সাধারণত একটা ওয়েবপেজ বা অ্যাপ খুললে ডেটা ব্যবহার শুরু হয়ে যায়। এক্ষেত্রে সেখানে অ্যাপগুলো ডেটার ব্যবহার কমায়।

অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন

এখন ফোনের সঙ্গে বাড়ছে ফোনের স্টোরেজ। যার ফলে ফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ থেকে যায়। ছবি বা ভিডিয়োও থাকে। এই অ্যাপগুলি আপনার ফোনের স্টোরেজ খেয়ে বসে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা আপনার ফোনের এবং ইন্টারনেটের গতিকে ধীর করে দেয়।

কীভাবে করবেন

আপনার ফোনের অ্যাপ লিস্ট দেখুন এবং যে অ্যাপগুলি আপনি ব্যবহার করেন না, সেগুলো আনইনস্টল করুন।

ছবিটি প্রতীকী

ফোন রিস্টার্ট করুন

এই টিপসটা অনেকের কাছে হাস্যকর মনে হলেও এটা কাজে দেয়। অনেক সময় ফোন রিস্টার্ট করলে বিভিন্ন ছোটোখাটো সমস্যার সমাধান হয়ে যায়। এটি ফোনের সিস্টেম এবং নেটওয়ার্ক সেটিংসকে রিফ্রেশ করে, যার ফলে ইন্টারনেটের গতি বাড়তে পারে।

কীভাবে করবেন

উপরে দেওয়া টিপসগুলি আপনার Mobile Internet Speed বাড়াতে সাহায্য করবে। তবে সবগুলোই টোটকা। টিপসগুলো পালন করলেই যে গতি বেড়ে যাবে সেটা নয়। হ্যান্ডসেটের ফিচার, নেটওয়ার্ক ব্যান্ড এং টেলিকম প্রোভাইডারের পরিষেবার উপর নির্ভর করে Mobile Internet Speed। উপরের পদ্ধতিগুলো মানলে আপনার নেটের স্পিড বাড়বে। যদি তাতেও না হয়, সেক্ষেত্রে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। অনেক সময়ে দেখা যায়, বাড়ির চারপাশে বড় গাছ থাকলে নেটের স্পিড কম আসে। সেক্ষেত্রে সিম কোম্পানিগুলোর কিছু করার থাকে না।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version