Site icon Unknown Story

Mappls Vs Google Maps: গুগল ম্যাপের দিন শেষ, বাজারে হাজির ভারতীয় অ্যাপ, জেনে নিন এর সেরা 5 ফিচার

mappls vs google maps

এখন দৈনন্দিন কাজের জন্য ম্যাপ খুব গুরুত্বপূর্ণ। আর অধিকাংশের ফোনে ম্যাপের জন্য যেই অ্যাপটা থাকে তা হলো গুগল ম্যাপ। আর এই ম্যাপটা যেমন পুরনো তেমনই আধুনিক। তাই গুগল ম্যাপের উইরেই ভরসা করে থাকেন অধিকাংশ মানুষ। তবে এবার গুগল ম্যাপকে টেক্কা দিতে তৈরি Mappls -এর MapMyIndia. সম্পূর্ণ ভারতীয় এই অ্যাপ গুগল ম্যাপকে টেক্কা দিতে পারবে? mappls vs google maps-এর লড়াইয়ে এগিয়ে কে? চলুন জেনে নিন-

গুগল ম্যাপ আমেরিকান। টেক জায়ান্ট গুগল তৈরি করেছে এই অ্যাপ। যেহেতু গুগলের পরিধি গোটা বিশ্বে, তাই এর জনপ্রিয়তা ও ক্ষমতা বেশি। ভারতে দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে গুগল ম্যাপস (Google Maps)। কিন্তু সম্প্রতি, ভারতীয় সংস্থা ম্যাপেলস (Mappls) যার আগের নাম MapmyIndia তারা তাদের ম্যাপ নিয়ে এসেছে এবং গুগল ম্যাপকে টেক্কা দেওয়ার পরিকল্পনা করছে। ম্যাপলসে দাবি, তারা ভারতীয় ভূখণ্ডের ডেটা আরও নিখুঁতভাবে সংগ্রহ করে, যা Google Maps-এর বিশ্বব্যাপী ডেটার চেয়েও অনেক ক্ষেত্রে বেশি প্রাসঙ্গিক।

একজন ব্যবহারকারী হিসেবে আপনার জন্য কোনটি সেরা?

Mappls vs Google Maps-এর তুল্যমূল্য বিচার-

ডেটা সংগ্রহ এবং নির্ভুলতা: মূল পার্থক্য কোথায়?

এই দুটি অ্যাপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য লুকিয়ে আছে তাদের ডেটা সংগ্রহের পদ্ধতিতে।

Google Maps- Google তার ডেটা সংগ্রহ করে প্রধানত স্যাটেলাইট ছবি, ব্যবহারকারীর ইনপুট এবং ট্র্যাফিকের রিয়েল-টাইম তথ্য থেকে।

সুবিধা:

অসুবিধা:

গুগল ম্যাপ

Mappls
Mappls-এর মূল শক্তি হলো তার India First নীতি। তারা তাদের ডেটা সংগ্রহ করে মাঠে নেমে, সরকারের সঙ্গে হাত মিলিয়ে এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে।

সুবিধা:

অসুবিধা:

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে পারবে আরাত্তাই? Arattai vs WhatsApp-এর লড়াইয়ে এগিয়ে কে?

ইউজ়ার এক্সপিরিয়েন্স এবং ইন্টারফেস

অ্যাপ দুটির ইউজার অভিজ্ঞতা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন।

Mappls

Mappls তার ব্যবহারকারীর কাছে প্রচুর তথ্য এবং বৈশিষ্ট্য নিয়ে এসেছে, এর ফলে অনেকের কাছে এটা কঠিন।

ম্যাপলস অ্যাপের ইন্টারফেস

Mappls vs Google Maps, কে সেরা? এবং কেন?

একটি অ্যাপ সবার কাছে সেরা হতে পারে না। কে অ্যাপকে কীভাবে ব্যবহার করেন তার উপর নির্ভর করে সেই অ্যার কতটা ভালো। তাই শ্রেষ্ঠত্বের দিক থেকে ভাগ করা হলো দুুই অ্যাপকে-

কেন Google Maps সেরা?

Google Maps-এর মূল শক্তি হলো, সব জায়গায় এর উপস্থিতি। কোটি কোটি ব্যবহারকারী থাকার কারণে এর রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেট ভুল হয় না। জ্যাম এড়ানোর জন্য এটি সেরা। এর সঙ্গে রয়েছে বাকি অ্যাপগুলোর চুক্তি। যেমন, Uber, Ola, Swiggy, Zomato-র মতো সংস্থাগুলি তাদের লোকেশন সার্ভিসেসের জন্য গুগল ম্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ। ফলে আপনি যদি এই অ্যাপগুলো ব্যবহার করেন, তা হলে আপনি গুগল ম্যাপও ব্যবহার করেন।
পাশাপাশি গুগল ম্যাপে অনেক জায়গা নথিভুক্ত। যেমন হোটেল, রেস্তরাঁ, জিম, সুইমিং পুল, সুপারমার্কেট। ফলে কেউ এই অ্যাপ খুললে সব ডিটেইলস পেয়ে যাবেন।

কেন Mappls সেরা?

আপনার যদি কোনও প্রত্যন্ত এলাকার বা কোনও নতুন হাউজিং সোসাইটির নির্দিষ্ট ঠিকানা দরকার তা হলে এটি সেরা। কারণ এটি গ্রাউন্ড থেকে ডেটা সংগ্রহ করে, কোনও স্যাটেলাইট থেকে নয়। যারা বিশ্বাস করেন যে ভারতীয় অ্যাপে তাদের ডেটা বেশি সুরক্ষিত, তাদের জন্য Mappls সেরা। পাহাড়, বন বা নতুন রাস্তা তৈরির ক্ষেত্রে Mappls-এর স্থানীয় ডেটা Google-এর চেয়ে বেশি আপডেট থাকতে পারে। প্রতিরক্ষা এবং সরকারি ক্ষেত্রেও এই অ্যাপটি তাই বেশি ব্যবহৃত হয়।

Mappls vs Google Maps কে সেরা?

দুই অ্যাপের মধ্যে সেরা বাছা অসম্ভব। কারণ দুই অ্যাপের কিছু ফিচার এক হলেও প্রত্যেকটার মধ্যে কিছু ফিচার আলাদা আলাদা আছে। যেহেতু Mappls নতুন এবং গুগলের মতো বহুল প্রচলিত নয় তাই এদের আরও সময় লাগবে পারফেক্ট করতে। তাই আপনি ফোনে দুটো অ্যাপই রাখুন।

Mappls MayMyIndia অ্যাপ ডাউনলোডের লিঙ্ক


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version