রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

অনলাইন পেমেন্টে বিপদ, UPI Fraud থেকে বাঁচতে কী করবেন? রইল 10 পয়েন্ট

By Raja
Published on: September 14, 2025
UPI Fraud
---Advertisement---

বর্তমানে প্রযুক্তি যত বাড়ছে ততই বাড়ছে লোক ঠকানোর পরিমাণ। বিশেষ করে UPI আসাতে UPI Fraud-এর সংখ্যাও বেড়েছে। পরিসংখ্যান দেখলে UPI-এর মাধ্যমে প্রতারণার সংখ্যা দিন দিন বাড়ছে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ, সকলেই এই প্রতারণার শিকার হচ্ছেন। কীভাবে বাঁচবেন এই সাইবার ফ্রড থেকে? জেনে নিন এই প্রতিবেদনে-

ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে ও নোট বাতিলের পর হুহু করে বাড়ে UPI-এর মাধ্যমে পেমেন্টের পরিমাণ। এটা এতটাই বেড়েছে যে অনেকে ক্যাশ নিয়ে বেরোন না। মোবাইলে পেমেন্ট করেই কাজ চালান। এটা যেমন ভালো, তেমনই এটা বিপদের। সব জায়গায় পেমেন্ট করতে গিয়েই সমস্যা হয়। এই প্রতিবেদনে ১০টা পয়েন্ট দেওয়া হলো, যেগুলো ফলো করলে আপনি ফ্রড হওয়ার হাত থেকে বাঁচতে পারবেন।

অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না (How to Avoid UPI Fraud)

মানুষের লোভকে সবার আগে কাজে লাগায় ফ্রডস্টাররা। এই জন্য বারবার আপনার কাছে বিভিন্ন লোভনীয় অফার বা উপহারের প্রস্তাব নিয়ে আসে। আর এগুলো করা হয় জনপ্রিয় সংস্থার নাম নিয়ে। সেটা করে তারা একটি লিঙ্ক পাঠায়। বলা হয় লিঙ্কে ক্লিক করলেই আপনি টাকা বা উপহার পাবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে থাকা টাকা কেটে নেয়।

কী করবেন?

  • কোনও অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না
  • যদি কোনও সংস্থার নাম করে অফার বা পুরস্কারের মেসেজ আসে, তাহলে সেই সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নিন
  • নিশ্চিত হয়ে নিন যে আপনি যে লিঙ্ক খুলছেন, তার URL-এ কোনও ভুল বানান আছে কি না। এবং ওয়েবসাইটের আগে HTTPS দিয়ে শুরু কি না।

5G-র রিচার্জে 2G স্পিড? জেনে নিন Mobile Internet Speed বাড়ানোর tips & tricks

অজানা QR কোড স্ক্যান করবেন না

UPI দিয়ে পেমেন্টের জন্য মোবাইল নম্বর দিয়ে পেমেন্টের অপশন থাকলেও সবচেয়ে সহজ হচ্ছে QR কোড। কয়েক সেকেন্ডেই পেমেন্ট হয়ে যায়। কিন্তু অনেক সময়ে দেখা যায় প্রতারকরা নকল বা টেম্পারড QR কোড ব্যবহার করে। আপনি যদি এই ধরনের কোড স্ক্যান করেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষে খালি হয়ে যাবে (UPI Fraud)।

কী করণীয়?

  • শুধুমাত্র নির্ভরযোগ্য বা পরিচিত দোকানে পেমেন্টের জন্য QR কোড স্ক্যান করুন
  • স্ক্যান করার আগে দোকানদারকে জিজ্ঞাসা করুন কোন QR কোডে স্ক্যান করবেন
  • যদি QR কোড স্ক্যান করার পর কোনো বড় অঙ্কের টাকার অঙ্ক আপনার ফোনে লেখা আসে, তাহলে পেমেন্ট করবেন না
    স্ক্যান করার পর যেই নামটা দেখাবে সেটা দোকানদারকে জিজ্ঞাসা করে কনফার্ম করে নিন

কাউকে আপনার UPI PIN জানাবেন না

আপনার UPI পিনটি হলো আপনার পাসওয়ার্ডের মতো। ব্যাঙ্ক বা কোনও সংস্থা কখনই আপনার UPI পিন চাইবে না। প্রতারকরা প্রায়শই নিজেদের ব্যাঙ্ককর্মী বা কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে আপনার পিন জানতে চায়।

মনে রাখবেন, UPI অ্যাপ দিয়ে টাকা পাঠানোর সময়ই কেবল পিন দিতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।

UPI scam
ছবিটি প্রতীকী

অজানা পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না

কিছু প্রতারক আপনাকে টাকা পাঠানোর বদলে টাকা রিকোয়েস্ট পাঠায়। অনেক সময় তাড়াহুড়োতে ব্যবহারকারী ভুলবশত রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে পিন দিয়ে দেন। এতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।

করণীয়

  • যে কোনও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে যে পাঠাচ্ছে, তার নাম এবং টাকার অঙ্ক ভালোভাবে যাচাই করে নিন।
  • টাকা পাওয়ার জন্য পিন দেওয়ার প্রয়োজন হয় না। যদি কেউ টাকা পাঠানোর জন্য পিন দিতে বলে, তাহলে সতর্ক হোন।

নিয়মিত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন

আপনার UPI PIN তিন মাস পরপর পরিবর্তন করুন। পাশাপাশি অনলাইন ব্যাঙ্কিং পাসওয়ার্ডেও বদল আনুন নিয়মিত।

একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না।

Voter Card Correction Online: 5 মিনিটে বাড়ি বসেই করে নিন ভোটার কার্ড সংশোধন, রইল Step-by-Step গাইড

ফোনে স্ক্রিন লক ব্যবহার করুন

আপনার ফোন যদি স্ক্রিন লক ছাড়া থাকে, তাহলে এটি আপনার UPI অ্যাপের সুরক্ষার জন্য একটি বড় ঝুঁকি। ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কেউ সহজেই আপনার ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারবে।

আপনার ফোনে একটি শক্তিশালী স্ক্রিন লক (যেমন: পিন, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি) ব্যবহার করুন। UPI অ্যাপগুলোও লক করুন।

অজানা অ্যাপ ডাউনলোড করবেন না

কিছু অ্যাপে ম্যালওয়্যার থাকে, আর এগুলো ফোনে ইন্সটল হলেই আপনার ফোনের সব তথ্য বেহাত হয়ে যাবে। তাই, শুধুমাত্র Google Play Store বা Apple App Store থেকে অ্যাপ ডাউনলোড করুন।

এক্ষেত্রে অ্য়ান্ড্রয়েড ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা নিতে হবে। কোনও অজানা উৎস থেকে আসা APK ফাইল ডাউনলোড করবেন না। বা নেটে সার্চ করে কোনও APK ফাইল পেলে সেটা ইন্সটল করবেন না। সেটা ভালো করে যাচাই করে তবেই ইন্সটল করুন।

পাবলিক ওয়াইফাই (Wi-Fi) এড়িয়ে চলুন

স্টেশন, বিমানবন্দর বা কোনও দোকানের ওপেন ওয়াইফাইকে বলা হয় পাবলিক ওয়াইফাই। যেখানে কোনও পাসওয়ার্ড থাকে না। এই ওয়াইফাইগুলো সাধারণত সুরক্ষিত হয় না। আপনি যদি এইধরনের পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন, তা হলে সেটা দিয়ে পেমেন্ট করবেন না। চেষ্টা করবেন পাবলিক ওয়াইফাই ব্যবহার না করার।

Credit Score খারাপ বলে লোন পাচ্ছেন না? জেনে নিন স্কোর বাড়ানোর Step-By-Step গাইড

নোটিফিকেশনগুলো গুরুত্ব সহকারে দেখুন

যখন আপনি কোনও ইউপিআই লেনদেন করেন, তখন আপনার ব্যাঙ্ক থেকে একটি SMS বা নোটিফিকেশন আসে। এটি আপনাকে আপনার লেনদেনের বিষয়ে সতর্ক করে। অনেকক্ষেত্রে মেইলও আসে।

কোনও টাকা পেমেন্টের পর ব্যাঙ্ক থেকে আসা নোটিফিকেশন চেক করুন। যদি কোনও ভুল দেখেন, তা হলে ব্যাঙ্কে বা সেই UPI অ্যাপের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন।

অ্যাক্টিভ মোবাইল নম্বর ব্যবহার করুন

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ব্যাঙ্ক বা UPI-তে যেই নম্বর দেওয়া হয় অনেকেই সেই নম্বরে রিচার্জ করেন না। এতে আপনারই ক্ষতি। এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যাঙ্ক আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তাই যেই নম্বর ব্যাঙ্কে দেওয়া সেটাতে সবসময় রিচার্জ রাখুন।

যদি মোবাইল নম্বর পরিবর্তন করেন, তা হলে দ্রুত সেটা ব্যাঙ্ককে জানান ও অ্যাকাউন্টে আপডেট করুন।

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারকরাও নিজেদের উন্নত করছে। আগে ATM কার্ডের ডিটেইলস নিয়ে জালিয়াতি হতো, এখন সেটার ধরন বদলে UPI দিয়ে জালিয়াতি হয়। আর প্রতিদিন প্রতি মুহূর্তে UPI লাগায় অনেকেই অতটা সতর্কতা অবলম্বন করেন না। মনে রাখবেন, আপনি একটু সতর্ক হলে আপনার টাকা বাঁচবে।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


FAQ

UPI Fraud থেকে বাঁচতে কী কী করবেন?

অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না
অজানা QR কোড স্ক্যান করবেন না
কাউকে আপনার UPI PIN জানাবেন না
অজানা পেমেন্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না
নিয়মিত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন
অজানা অ্যাপ ডাউনলোড করবেন না
ফোনে স্ক্রিন লক ব্যবহার করুন
পাবলিক ওয়াইফাই (Wi-Fi) এড়িয়ে চলুন
নোটিফিকেশনগুলো গুরুত্ব সহকারে দেখুন
অ্যাক্টিভ মোবাইল নম্বর ব্যবহার করুন



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply