বর্তমানে আপনার কথার থেকেও বেশি গুরুত্ব পায় আপনার ট্র্যাক রেকর্ড। আপনি কতটা নিয়ম মেনে চলেন বা আপনার গুরুত্ব কতটা সেটা বোঝা যায় এই ট্র্যাক রেকর্ড দেখে। তেমনই আর্থিক দিক থেকেও রয়েছে এমনই এক ট্র্যাক রেকর্ড, যাকে বলা হয় Credit Score। আপনি ব্যাঙ্ক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থেকে লোন পাওয়ার জন্য কতটা তৈরি সেটা বোঝা যায় এই স্কোর দেখে। আপনি কোথাও থেকে লোন নিতে গেলে সবার আগে দেখা হয় আপনার ক্রেডিট স্কোর। যার স্কোর যত বেশি, তাঁর লোন পাওয়ার সুযোগ ততই বেশি। তবে যাদের ক্রেডিট স্কোর কম হয় তাদের চিন্তা করার কিছু নেই। এই প্রতিবেদনে আমরা বলব কীভাবে ক্রেডিট স্কোর বাড়ানো যাবে (How to increase Credit Score).
Table of Contents
Credit Score কী?
সহজ কথায়, ক্রেডিট স্কোর হলো আপনার আর্থিক ইতিহাসের একটি মূল্যায়ন। এটি ৩-সংখ্যার একটি সংখ্যা যা সাধারণত ৩০০ থেকে ৯০০-র মধ্যে থাকে। এই স্কোর যত বেশি হবে, আপনার আর্থিক বিশ্বাসযোগ্যতা তত বেশি হবে।
আপনার এই ক্রেডিট স্কোর দেখে ক্রেডিট ব্যুরো। CIBIL, Experian, Equifax এবং CRIF Highmark এই সংস্থাগুলো রয়েছে। এরা আপনার ঋণ এবং ক্রেডিট কার্ড ব্যবহারের উপর ভিত্তি করে নম্বর তৈরি করে। আপনি যেই সংস্থার থেকে ঋণ বা ক্রেডিট কার্ড নিয়েছেন তাঁদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে এই ব্যুরোগুলো স্কোর দিয়ে থাকে। একটি ভালো ক্রেডিট স্কোরকে সাধারণত ৭৫০ বা তার বেশি হিসেবে ধরা হয়।
কেন একটি ভালো ক্রেডিট স্কোর জরুরি?
একটি ভালো Credit Score আপনাকে অনেক সুবিধা দিতে পারে। যেমন-
- সহজ এবং দ্রুত ঋণ অনুমোদন: স্কোর ভালো থাকলে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনাকে ঋণ দিতে বেশি আগ্রহী হয়।
- কম সুদের হার: ভালো ক্রেডিট স্কোরের কারণে আপনি কম সুদে হোম লোন, কার লোন বা পার্সোনাল লোন পেতে পারেন, যা দীর্ঘমেয়াদে আপনার অনেক টাকা বাঁচাবে।
- উচ্চ ক্রেডিট লিমিট: ক্রেডিট কার্ডে বেশি খরচ করার সুযোগ।
- সহজ বাড়ি ভাড়া পাওয়া যায়: অনেক সময় মেট্রো শহরে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিক ক্রেডিট স্কোর দেখে। আপনি আর্থিক দিক থেকে কতটা নিয়ম মানেন সেটা দেখার জন্য।
Driving License Online Apply: আর নয় দালালচক্র, নিজেই আবেদন করে বানিয়ে নিন ড্রাইভিং লাইসেন্স
কীভাবে বাড়াবেন ক্রেডিট স্কোর? জেনে নিন ধাপে ধাপে (How to increase Credit Score)
সবার আগে জেনে রাখুন, ক্রেডিট স্কোর রাতারাতি বাড়ানো যায় না, বা এক সপ্তাহ বাড়ে না। এটা একটা লম্বা প্রক্রিয়া। অনেকটা জিমে গিয়ে বডি বানানোর মতো। প্রতিদিন নিয়ম মেনে চললে একটা সময় পর ফল পাবেন। এক্ষেত্রেও তাই।
ধাপ ১: নিয়মিত বিল এবং EMI পরিশোধ করুন
Credit Score ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনার ঋণের কিস্তি (EMI) এবং ক্রেডিট কার্ডের বিল সবসময় সময়মতো পরিশোধ করুন। একটিও বিল মিস করবেন না। আপনি যদি ক্রেডিট কার্ডের বিলে মিনিমাম ডিউও দেন তা হলেও আপনার ক্রেডিট স্কোরে তা খারাপ প্রভাব ফেলবে। তাই কোনও দিন EMI বা ক্রেডিট কার্ড বিল মিস করবেন না।
ধাপ ২: ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কম রাখুন
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও (Credit Utilization Ratio) হলো আপনার ক্রেডিট কার্ডের মোট সীমা এবং আপনি যে পরিমাণ ব্যবহার করছেন তার অনুপাত। ধরুন, আপনার ক্রেডিট কার্ডের লিমিট ৫০ হাজার টাকা। এবং আপনি একমাসে ১০,০০০ টাকা খরচ করেছেন, তাহলে আপনার ইউটিলাইজেশন রেশিও হবে ২০%। মানে মোট টাকার ২০% টাকা আপনি খরচ করেছেন। চেষ্টা করবেন এই অঙ্কটা ৩০%-র নিচে রাখার।
কোনও মাসে ৩০%-র বেশি টাকা খরচ হলে কী করবেন?
যদি কোনও মানে এই ধরনের ঘটনা ঘটে, তা হলে চেষ্টা করুন ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট তৈরি হওয়ার আগে কিছু টাকা পেমেন্ট করে দেওয়ার। তা হলে ক্রেডিট কার্ড সংস্থা ব্যুরোকে জানাবে না আপনি ৩০% টাকা খরচ করে ফেলেছেন। এতে আপনার ক্রেডিট স্কোরে ধাক্কা লাগবে না।
Voter Card Correction Online: 5 মিনিটে বাড়ি বসেই করে নিন ভোটার কার্ড সংশোধন, রইল Step-by-Step গাইড
ধাপ ৩: একাধিক ঋণ এবং ক্রেডিট কার্ড এড়িয়ে চলুন
অফারের পাল্লায় পড়ে অনেকে একাধিক ক্রেডিট কার্ড নিয়ে থাকেন। লাইফটাইম ফ্রি কার্ড বা গিফট কুপন পাওয়া যায় এমন কার্ড নিয়ে থাকেন। এটা খারাপ। আপনি যত বেশি কার্ড নেবেন আপনার ক্রেডিট ব্যুরোর কাছে সেই হিসেব যাবে। তারা মনে করবে আপনি ঋণের উপর বেশি ভরসা করেন। এতে স্কোর খারাপ হবে। চেষ্টা করুন একটা বা দুটো কার্ড রাখার।
যদি অনেক কার্ড হয়ে যায়, তা হলে পুরোনো কার্ডগুলো ব্যবহার করে, নতুনগুলো বন্ধ করতে পারেন। এতে আপনার ক্রেডিট ইতিহাস ভালো হবে।

ধাপ ৪: ক্রেডিট রিপোর্ট নিয়মিত যাচাই করুন
কী করে ক্রেডিট রিপোর্ট যাচাই করবেন সেটা বড় প্রশ্ন। এখন গুগল পে-র মতো অ্যাপে ক্রেডিট স্কোর যাচাই করা যায় ফ্রি-তে। চেষ্টা করুন মাসে একবার এটা করতে। ডিটেইলে গিয়ে দেখুন আপনার লোন, ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য ঠিক দেখাচ্ছে কি না। ভুল দেখালে ব্যুরোকে জানান।
CIBIL, Experian বা অন্যান্য ক্রেডিট ব্যুরোর ওয়েবসাইট থেকে আপনার রিপোর্ট বিনামূল্যে পেতে পারেন।
ধাপ ৫: ঘন ঘন আবেদন করবেন না
যখন আপনি কোনও সংস্থার কাছে ঋণের জন্য আবেদন করেন বা কোনও প্রি অ্যাপ্রুভড লোন খুলে দেখেন, তখন ব্যাঙ্ক বা সেই আর্থিক সংস্থা আপনার ক্রেডিট রিপোর্ট যাচাই করার জন্য ক্রেডিট ব্যুরোর কাছে আবেদন করে। এই ধরনের যাচাইকে হার্ড এনকোয়ারি বলা হয়। একাধিক হার্ড ইনকোয়ারি আপনার স্কোরকে সাময়িকভাবে কমিয়ে দিতে পারে। তাই শুধুমাত্র যখন আপনার সত্যিই প্রয়োজন, তখনই ঋণের জন্য আবেদন করুন।
ধাপ ৬: আপনার ক্রেডিট হিস্ট্রি বাড়ান
আপনার ক্রেডিট হিস্ট্রি যত বেশি হবে, আপনার স্কোর তত ভালো হবে। ইতিহাস বেশি হওয়ার অর্থ, আপনি দীর্ঘদিন ধরে এই ফর্ম্যাটে আছেন এবং সময়ে পরিশোধ করছেন। তাই, একটি ক্রেডিট কার্ড ব্যবহার করা শুরু করলে সেটি দীর্ঘদিন ধরে ব্যবহার করুন এবং নিয়মিত বিল পরিশোধ করুন।
ক্রেডিট স্কোর সংক্রান্ত আরও কিছু টিপস
বৈচিত্র্য বজায় রাখুন: সিকিওয়র্ড এবং নন সিকিওয়র্ড লোন হয়। সুরক্ষিত বা সিকিওয়র্ড লোন হলো হোম বা কার লোন এবং অসুরক্ষিত ঋণ হলো পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড। চেষ্টা করুন এগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার।
আপনার বর্তমান ঋণ পরিশোধ করুন: যদি আপনার বেশি পরিমাণে ঋণ থাকে, তাহলে তা দ্রুত পরিশোধ করার চেষ্টা করুন। হাতে টাকা থাকলে প্রি-ক্লোজও করতে পারেন।
সবার শেষে মনে রাখবেন ক্রেডিট স্কোর বাড়ানো একটি ধৈর্যের কাজ। এটি একদিনে হয় না। কিন্তু উপরের ধাপগুলো অনুসরণ করে এবং ৩-৪ মাসের মধ্যে আপনি স্কোরে উন্নতি দেখতে পাবেন। ভালো ক্রেডিট স্কোর শুধু আপনাকে ঋণ পেতে সাহায্য করে না, আপনার আর্থিক যাত্রাকে আরও শৃঙ্খলাবদ্ধ করে। আপনার খরচে নিয়ন্ত্রণ আসে এবং কথায় কথায় EMI-এর প্রবণতা কমে।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
FAQ
How to increase Credit Score?
নিয়মিত বিল এবং EMI পরিশোধ করুন
ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কম রাখুন
একাধিক ঋণ এবং ক্রেডিট কার্ড এড়িয়ে চলুন
ক্রেডিট রিপোর্ট নিয়মিত যাচাই করুন
ঘন ঘন আবেদন করবেন না
আপনার ক্রেডিট হিস্ট্রি বাড়ান
কত হলে ক্রেডিট স্কোর ভালো ধরা হয়?
750 বা তার বেশি।
ক্রেডিট স্কোর কোথা থেকে চেক করব?
CIBIL, Experian, Equifax এবং CRIF Highmark, এই সংস্থাগুলোর অফিসিয়াল সাইটে গিয়ে PAN নম্বর দিয়ে চেক করুন। এছাড়াও অনেক থার্ড পার্টি অ্যাপ আছে, সেখান থেকেও করতে পারেন।
কেন ভালো Credit Score জরুরি?
সহজ এবং দ্রুত ঋণ অনুমোদন: স্কোর ভালো থাকলে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো আপনাকে ঋণ দিতে বেশি আগ্রহী হয়।
কম সুদের হার: ভালো ক্রেডিট স্কোরের কারণে আপনি কম সুদে হোম লোন, কার লোন বা পার্সোনাল লোন পেতে পারেন, যা দীর্ঘমেয়াদে আপনার অনেক টাকা বাঁচাবে।
উচ্চ ক্রেডিট লিমিট: ক্রেডিট কার্ডে বেশি খরচ করার সুযোগ।
সহজ বাড়ি ভাড়া পাওয়া যায়: অনেক সময় মেট্রো শহরে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় বাড়ির মালিক ক্রেডিট স্কোর দেখে। আপনি আর্থিক দিক থেকে কতটা নিয়ম মানেন সেটা দেখার জন্য।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.



















