Indian Railways Lower Berth Booking Trick: ভারতীয়দের মনে ট্রেন যাত্রা আলাদা জায়গা নিয়ে রয়েছে। রাজধানী, দুরন্ত হোক বা অন্য এক্সপ্রেস ট্রেন। ট্রেন যাত্রা সবসময় নস্ট্যালজিয়া। কিন্তু অনেকের কাছে এই ট্রেন যাত্রা সুখের হয় না। যাদের হাঁটুতে সমস্যা বা বয়স বেশি তাঁদের পক্ষে ট্রেন যাত্রা সুখের হয় না। এর কারণ ট্রেনের বার্থ। দূরপাল্লার টিকিট কাটার সময়ে বয়ষ্কদের প্রাধান্য থাকে লোয়ার বার্থ। কিন্তু অধিকাংশ সময় দেখা গিয়েছে তাঁরা লোয়ার বার্থ চান (Indian Railways Lower Berth Booking Trick)। বার্থ সিলেক্টের অপশন থাকলেও সেটা পাওয়া যায় না অধিকাংশ সময়ে। কিন্তু এই ট্রিকস মানলেই ভারতীয় রেলে লোয়ার বার্থের টিকিট পাওয়া যায়। কীভাবে? রইল টিপস-
Table of Contents
ভারতীয় রেলে লোয়ার বার্থ যেমন গল্পের জায়গা তেমনই এটা আরামেরও। কারণ এই বার্থে ওঠা বা নামার ঝামেলা নেই। ফলে কষ্ট কম হয়। একই গল্প লোয়ার বার্থের ক্ষেত্রেও। আপনি কাউন্টারে গিয়ে টিকিট কাটুন বা IRCTC অ্যাপ থেকে কাটুন লোয়ার বার্থ অনেক সময়ে সোনার পাথর বাটি হয়। এই প্রতিবেদনে শেষ পর্যন্ত পড়ুন এবং এর পর আপনি লোয়ার বার্থের টিকিট পাবেনই, গ্যারান্টি রইল।
Indian Railways Lower Berth Booking Trick: টিটিই-র সহজ ব্যাখ্যা
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে ট্রেনের টিটিই জলভেশ কুমার লোয়ার বার্থের টিকিট পাওয়ার ট্রিকস শেয়ার করেন। তিনি জানান, কোচের ধরন বা ট্রেন যেটাই হোক না কেন, প্রতিটি কোচে লোয়ার বার্থের সংখ্যা সীমিত থাকে। আসন সংখ্যা কম থাকায়, আপনি যত তাড়াতাড়িই বুকিং করুন না কেন, সবাই কাঙ্ক্ষিত বার্থ পান না।
এরকমই একটি ঘটনা ঘটে ১২২৪২৪ ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের (Dibrugarh Rajdhani Express) একটি 2AC কোচে। চারজন প্রবীণ নাগরিক যারা একসঙ্গে টিকিট বুক করেছিলেন, তাঁদের সকলে লোয়ার বার্থ পাননি। সিনিয়র সিটিজেন কোটায় টিকিট কাটলেও মেলেনি।
কী করে মিলবে লোয়ার বার্থ? টিটিই-র কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি একটা টিপস দেন, যেটাতে বাজিমাত হবে। (Indian Railways Lower Berth Booking Trick)
বাড়িতে ফর্ম দিয়ে গেছে? চিন্তা নেই, জেনে নিন SIR Form Fill Up-এর পদ্ধতি, রইল Step-By-Step গাইড
লোয়ার বার্থ পাওয়ার টিপস
লোয়ার বার্থ পাওয়ার কৌশল ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যদি কেউ সিনিয়র সিটিজেন হিসেবে লোয়ার বার্থ পেতে চান, তবে আপনাকে একটি পিএনআর-এ (PNR) শুধুমাত্র দুটি টিকিট বুক করতে হবে। একবারে দুটির বেশি টিকিট (তিন বা চারটি) বুক করলে সিনিয়র সিটিজেন সুবিধার আওতায় লোয়ার বার্থের সুবিধা পাওয়া যায় না। তাই ভবিষ্যতে যদি কেউ লোয়ার বার্থের সুবিধা পেতে চান, তবে শুধুমাত্র ১-২ জন যাত্রীর টিকিট বুক করুন।’ যার অর্থ, একটি টিকিটে মাত্র দু’জন সিনিয়র সিটিজেনের নামই থাকতে হবে। দুইয়ের বেশি জনের লোয়ার বার্থ লাগলে সেক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে টিকিট কাটতে হবে।
ভারতীয় রেলওয়ে কীভাবে বার্থ বরাদ্দ করে?
এক্ষেত্রে ভারতীয় রেলওয়ের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ব্যবহার করে। যোগ্য প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার বার্থকে অগ্রাধিকার দেয়। এটা স্বয়ংক্রিয়ভাবে হয়। (Indian Railways Lower Berth Booking Trick)
লোয়ার বার্থ পাওয়ার শর্ত: যখন এক বা দু’জন প্রবীণ নাগরিক একটি PNR-এ টিকিট বুক করেন, তখন সিস্টেম সিনিয়র সিটিজেন/লোয়ার বার্থ কোটা (Senior Citizen/Lower Berth Quota) প্রয়োগ করে। এই কারণে লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
তবে যদি একবারে দুয়ের বেশি প্রবীণ নাগরিকের টিকিট বুক করা হয়, অথবা একই টিকিটে প্রবীণ এবং তরুণ যাত্রী থাকে, তবে রিজ়ার্ভেশন স্বয়ংক্রিয়ভাবে সাধারণ কোটার (General Quota) আওতায় চলে যায়।
ভিন রাজ্যে থাকলেও সমস্যা নেই, এবার SIR-এর ফর্ম ফিলআপ করুন অনলাইনে, রইল Step-By-Step গাইড
এই ধরনের ক্ষেত্রে, যাত্রীরা বয়স অনুযায়ী যোগ্য হওয়া সত্ত্বেও লোয়ার বার্থ পান না। মজার বিষয় হলো, এটি কোনো নতুন তথ্য নয়; আইআরসিটিসি (IRCTC) সোশ্যাল মিডিয়ায় অনেকবার এই বিষয়টি পরিষ্কার করেছে।
এই পদ্ধতিটি প্রমাণ করে যে, ভারতীয় রেলের বুকিং সিস্টেমটি খুব সূক্ষ্ম অ্যালগরিদমের উপর ভিত্তি করে কাজ করে। লোয়ার বার্থ পেতে হলে শুধু যোগ্য হওয়াই যথেষ্ট নয়, আপনাকে বুকিংয়ের নিয়মটিও বুঝতে হবে। (Indian Railways Lower Berth Booking Trick)
এখন থেকে প্রবীণ নাগরিকদের জন্য টিকিট বুক করার সময় যাত্রীরা কেবল ভাগ্যের ওপর নির্ভর না করে পিএনআর-এ যাত্রীর সংখ্যা সীমিত রাখার (Limiting Passengers Per PNR) এই সহজ কৌশলটি অবলম্বন করে স্মার্ট বুকিং করতে পারবেন। আপনি যদি এজেন্ট না দিয়ে নিজেই টিকিট কাটেন, তা হলে আপনাকে একের বেশি IRCTC অ্যাকাউন্ট লাগবে। যেহেতু একটা অ্যাকাউন্টে একটাই আইডি করা যায়, তাই আপনার আরও একটা আইডি খুলে নিন। যদি সেটা সম্ভব না হয়, তা হলে আপনি আপনার আইডি থেকে দু’বার টিকিট কাটুন। এতে একটাই সমস্যা, এক কোচে সিট পাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন

