Site icon Unknown Story

IRCTC Tatkal Ticket Booking: এক ক্লিকেই পাবেন ট্রেনের কনফার্ম টিকিট, রইল 5টা টিপস

IRCTC Tatkal Ticket Booking Tricks

বর্তমানে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব পটু না হলে টিকিট কাটার সময় তা কনফার্ম পাওয়া সম্ভব নয়। আর বুকিংয়ের সময়ে টিকিট না পেলে তৎকালে টিকিট কাটতে হয়, যেটা আরও চ্যালেঞ্জিং (IRCTC Tatkal Ticket Booking)। উৎসবের মরশুমে যেই সমস্যাটা আরও বাড়ে। ফলে অধিকাংশ মানুষই বাড়তি টাকা দিয়ে এজেন্টের সাহায্য নেন। তবে কয়েকটা ট্রিকস মানলেই আপনিও দূরপাল্লার ট্রেনের কনফার্ম টিকিট কাটতে পারবেন তৎকাল বা জেনারেলে। 

টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সবার আগে আপনাকে আপনার চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। সবার আগে রয়েছে ইন্টারনেট স্পিড। এটাকে সবাই সিরিয়াসলি না নিলেও এটা গুরুত্বপূর্ণ। স্পিডের পার্থক্যের কারণে ১ সেকেন্ডের জন্য আপনি টিকিট হাতছাড়া করতে পারেন। আর এখানেই বাজিমাত করেন এজেন্টরা।

মনে রাখবেন, IRCTC Tatkal Ticket Booking শুরু হয় প্রতিদিন সকাল ১০টায় (এসি ক্লাসের জন্য) এবং সকাল ১১টায় (স্লিপার ক্লাসের জন্য)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই সময়ে একসঙ্গে লগ ইন করেন। এর ফলে অধিকাংশ সময়ে IRCTC-র অ্যাপ বা ওয়েবসাইট স্লো হয়ে যায় আর সেই কারণে অনেকেই ব্যর্থ হন। ফলে এখানে সফল হতে গেলে আপনাকে সাধারণ মানুষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে হবে।

IRCTC Tatkal Ticket Booking

মাস্টার লিস্ট তৈরি রাখুন

তৎকাল বুকিংয়ের সময় সবথেকে বেশি সময় নষ্ট হয় যাত্রীদের নাম, বয়স, বার্থ প্রেফারেন্স এবং আধারের কার্ডের নম্বর টাইপ করতে। টিকিট বুকিং শুরু হওয়ার পর এই তথ্যগুলো টাইপ করা মানেই টিকিট হাতছাড়া হওয়া।

দূরপাল্লার ট্রেনে আর চিন্তা নেই, এ বার মুহূর্তেই মিলবে লোয়ার বার্থ, রইল Step-by-Step গাইড

পেমেন্ট গেটওয়ে

মাস্টার লিস্ট থেকে তো প্যাসেঞ্জারের নাম বেছে নিলেন, এর পর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তা হলো পেমেন্ট। টিকিট বুকিংয়ের শেষ ধাপ এটি। অনেক সময় দেখা যায় সব ঠিক থাকলেও পেমেন্ট করতে দেরি হওয়ায় সিট শেষ হয়ে যায়। (IRCTC Tatkal Ticket Booking)

ইন্টারনেটের স্পিড

তৎকাল বুকিংয়ের জন্য মোবাইল নেটওয়ার্কের চেয়ে ব্রডব্যান্ড বা ওয়াই-ফাই বেশি নির্ভরযোগ্য। যদি ল্যাপটপ থেকে বুক করেন, তবে গুগলের বদলে অন্য কোনো ব্রাউজার ট্রাই করতে পারেন, তবে সবথেকে কার্যকর হলো IRCTC Rail Connect App। অ্যাপে ট্রানজ্যাকশন ওয়েবসাইটের চেয়ে কিছুটা দ্রুত হয়। এখন RailOne অ্যাপ এসে গেছে। এখান থেকেও আপনি বুক করতে পারবেন (IRCTC Tatkal Ticket Booking App)।

স্টেশনের নাম নয়, কোড ব্যবহার করুন

আপনার বোর্ডিং ও গন্তব্য স্টেশন টাইপ করতে যাবেন না। স্টেশনের নাম বড় হলে টাইপে সময় লাগে। তাই স্টেশনের কোড ব্যবহার করুন। যেমন: Sealdah-এর জন্য SDAH, Howrah-এর জন্য HWH. এগুলো আগে থেকে মুখস্থ রাখুন বা কপি করে রাখুন।

তৎকাল বুকিংয়ের বিস্তারিত ও জরুরি তথ্য

বিষয়এসি ক্লাস (AC)স্লিপার ক্লাস (SL)
বুকিং শুরুর সময়সকাল ১০:০০ টাসকাল ১১:০০ টা
লগ-ইন করার সময়৯:৫৮ মিনিটে১০:৫৮ মিনিটে
মাস্টার লিস্টআগে থেকে সেভ করুনআগে থেকে সেভ করুন
পেমেন্ট মোডUPI/Wallet (দ্রুততম)UPI/Wallet (দ্রুততম)

IRCTC ‘তৎকাল অটোমেশন’ টুল

এটি একটি প্রফেশনাল ট্রিক। ইন্টারনেটে কিছু ‘IRCTC Tatkal Automation’ টুল বা ব্রাউজার এক্সটেনশন পাওয়া যায় (Google Chrome-এ পেয়ে যাবেন)। এখানে আপনি আপনার যাত্রা এবং পেমেন্টের সমস্ত তথ্য আগে থেকে ভরে রাখতে পারেন। বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে এই টুলটি স্বয়ংক্রিয়ভাবে (Auto-fill) সমস্ত ফর্ম পূরণ করে দেয়। আপনাকে শুধু ক্যাপচা (Captcha) কোডটি দিতে হয়। এতে আপনার সময় বাঁচে প্রায় ৩০-৪০ সেকেন্ড। অধিকাংশ এজেন্ট এভাবেই কাজ করেন। (IRCTC Tatkal Ticket Booking)

তৎকাল টিকিটও না পেলে কী করবেন? 

যদি দেখেন তৎকাল টিকিট শেষ হয়ে গিয়েছে, তবে একবার ‘Premium Tatkal’ কোটা চেক করুন। এর দাম সাধারণ তৎকালের চেয়ে কিছুটা বেশি (চাহিদা অনুযায়ী দাম বাড়ে), কিন্তু এখানে টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ দাম বেশি হওয়ায় অনেকেই এটি এড়িয়ে চলেন। (IRCTC Tatkal Ticket Booking)

তৎকাল টিকিট পাওয়া অনেকটা সময়ের সঙ্গে দৌড়ানোর মতো। আপনার নেটওয়ার্ক স্পিড এবং মাস্টার লিস্ট রেডি থাকলে জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মনে রাখবেন, ১০টা বা ১১টা বাজার সাথে সাথেই বুক না করে, ঠিক ১ মিনিট আগে লগ-ইন করে পেজটি রিফ্রেশ করা সবথেকে কার্যকরী।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version