রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

মাত্র 2 মিনিটে Kolkata Metro Ticket Online-এ কাটুন, দেখে নিন Step-by-Step গাইড

By Raja
Published on: September 20, 2025
kolkata metro ticket online
---Advertisement---

kolkata metro ticket online: দুর্গাপুজোয় আর কয়েকদিন বাকি। প্রত্যেকের প্ল্যান প্রায় রেডি। কবে কোথায় ঘুরবেন সেটার লিস্ট করতে ব্যস্ত অনেকে। আর কলকাতা ঘুরে ঠাকুর দেখা মানে সেখানে মেট্রো মাস্ট। কিন্তু কলকাতা মেট্রোয় যেই পরিমাণ ভিড় হয় তাতে অন্যতম চ্যালেঞ্জ হয় টিকিট কাটা। টিকিটের লাইনের শুরু দেখা গেলেও শেষ দেখা যায় না। তবে এই সমস্যা আর হবে না। কারণ এবার kolkata metro ticket online-এ কাটুন।

কলকাতা মেট্রোর লাইন নতুন করে বাড়ানোর পর এখন ভিড় আরও বেড়েছে। হাওড়া থেকে শিয়ালদা চলে যাওয়া যায় মাত্র ১১ মিনিটে। অন্যদিকে ধর্মতলা থেকে সল্টলেট স্টেডিয়ামে যাওয়া যায় ১২ মিনিটে। বারুইপুর, সোনারপুর থেকে উত্তর কলকাতায় যাওয়া যায় ৪০-৪৫ মিনিটে, এই সবকিছুই সম্ভব কলকাতা মেট্রোর জন্য। এসিতে বসে আরামে যাওয়ার আগে অন্যতম কঠিন হচ্ছে টিকিট কাটা। একেই কাউন্টারের সংখ্যা কম, অন্যদিকে পুজোর সময় অতিরিক্ত ভিড়।

তবে আর চিন্তা নেই, সহজেই কাটতে পারবেন অনলাইনে টিকিট। এটার জন্য স্মার্টফোন আর ইন্টারনেট।

Durga Puja 2025: কলকাতায় কোন মেট্রো স্টেশনের কাছে কোন বিখ্যাত পুজো? জানুন এক ক্লিকে

Kolkata Metro Ticket Online এ কী করে কাটবেন?

  • প্রথমে ‘Amar Kolkata Metro’ অ্যাপটি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন।
  • নতুন ইউজার হলে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট বানাতে হবে। এর পর সেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে।
  • এরপর ‘Book Ticket’ অপশন থেকে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেশন বেছে নিতে হবে। (সোর্স স্টেশন অর্থাৎ, আপনি যেই স্টেশন থেকে মেট্রো ধরবেন। ডেস্টিনেশন মানে আপনি যেই স্টেশনে যাবেন)।
  • এর পর আপনার সামনে টিকিটের দাম ও যেতে কতক্ষণ লাগবে সেটা দেখানো হবে। আপনাকে টিকিটের দাম দিতে হবে অনলাইনে।
  • টিকিটের দাম দেওয়ার একাধিক অপশন রয়েছে। UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারবেন।
  • পেমেন্ট অপশন থেকে ‘UPI Payment’ বেছে নিতে পারবেন। সেখানে ‘UPI ID’ দিতে হবে। (আপনারা UPI অ্যাপ যেমন GPay, PayTM খুললেই এটা দেখতে পাবেন)
  • এরপর UPI আইডি থেকে পেমেন্ট করুন
  • পেমেন্ট হয়ে গেলে QR কোড আসবে।
  • সেটি স্মার্ট গেটে স্ক্যান করে আপনাকে ঢুকতে হবে।

কলকাতা মেট্রোর অনলাইনে টিকিট কাটার টিপস

QR কোডটা অ্যাপে না রেখে আপনি কোডের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অনেক সময়ে নেটওয়ার্কের সমস্যার জন্য অ্যাপ খোলে না। সেক্ষেত্রে স্ক্রিনশট কাজে দেবে।

Kolkata Metro
কলকাতা মেট্রো ট্র্যাক

Kolkata Metro: ভারতে প্রথম, কলকাতা মেট্রোর ইতিহাস, সম্প্রসারণ ও বর্তমান চিত্র

সম্প্রতি kolkata metro ticket app-এর নাম বদলে হয় ‘Aamar Kolkata Metro’. এই অ্যাপে আপনি Kolkata Metro Time Table, টিকিটের দাম দেখতে পাবেন। এবং অ্যাপ থেকে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, টিকিটের দাম ১০ টাকা হলে আপনাকে দিতে হবে সাড়ে ৯টাকা। ২০ টাকার টিকিটের ক্ষেত্রেই এই ছাড় দাঁড়াবে ১ টাকা। এতে টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতেও হবে না আর মেট্রো রেলের টিকিট কাউন্টারের উপর থেকে চাপও কমবে।

তাই আর দেরি না করে মেট্রো রেলের আশপাশে থাকা পুজোগুলো দেখার প্ল্যান করুন। প্ল্যান করতে সমস্যা হলে আপনি আমাদের এই প্রতিবেদনটা দেখতে পারেন। আর ঠাকুর দেখতে গিয়ে খিদে পেলে কোথায় ভালো খাবার পাবেন সেটাও পাবেন এই প্রতিবেদনে

শুধু কি ঠাকুর দেখা আর খাওয়া? পুজোয় নিজের সাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও নিজের উপস্থিতি দরকার। তাই পুজোর পাঁচটা দিন নিজেকে পাঁচটা আলাদা আলাদা রূপ দিতে দেখে নিন আমাদের এই প্রতিবেদন। এখানে রয়েছে পাঁচটা প্রম্পট যার সাহায্যে AI দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যাবে ছবি।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


FAQ

Kolkata Metro Ticket Booking App Name

Aamar Kolkata metro

অনলাইনে টিকিট কাটতে কত ছাড় পাওয়া যাবে?

৫% ছাড় মিলবে প্রত্যেক টিকিটে।



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply