Site icon Unknown Story

মাত্র 2 মিনিটে Kolkata Metro Ticket Online-এ কাটুন, দেখে নিন Step-by-Step গাইড

kolkata metro ticket online

kolkata metro ticket online: দুর্গাপুজোয় আর কয়েকদিন বাকি। প্রত্যেকের প্ল্যান প্রায় রেডি। কবে কোথায় ঘুরবেন সেটার লিস্ট করতে ব্যস্ত অনেকে। আর কলকাতা ঘুরে ঠাকুর দেখা মানে সেখানে মেট্রো মাস্ট। কিন্তু কলকাতা মেট্রোয় যেই পরিমাণ ভিড় হয় তাতে অন্যতম চ্যালেঞ্জ হয় টিকিট কাটা। টিকিটের লাইনের শুরু দেখা গেলেও শেষ দেখা যায় না। তবে এই সমস্যা আর হবে না। কারণ এবার kolkata metro ticket online-এ কাটুন।

কলকাতা মেট্রোর লাইন নতুন করে বাড়ানোর পর এখন ভিড় আরও বেড়েছে। হাওড়া থেকে শিয়ালদা চলে যাওয়া যায় মাত্র ১১ মিনিটে। অন্যদিকে ধর্মতলা থেকে সল্টলেট স্টেডিয়ামে যাওয়া যায় ১২ মিনিটে। বারুইপুর, সোনারপুর থেকে উত্তর কলকাতায় যাওয়া যায় ৪০-৪৫ মিনিটে, এই সবকিছুই সম্ভব কলকাতা মেট্রোর জন্য। এসিতে বসে আরামে যাওয়ার আগে অন্যতম কঠিন হচ্ছে টিকিট কাটা। একেই কাউন্টারের সংখ্যা কম, অন্যদিকে পুজোর সময় অতিরিক্ত ভিড়।

তবে আর চিন্তা নেই, সহজেই কাটতে পারবেন অনলাইনে টিকিট। এটার জন্য স্মার্টফোন আর ইন্টারনেট।

Durga Puja 2025: কলকাতায় কোন মেট্রো স্টেশনের কাছে কোন বিখ্যাত পুজো? জানুন এক ক্লিকে

Kolkata Metro Ticket Online এ কী করে কাটবেন?

কলকাতা মেট্রোর অনলাইনে টিকিট কাটার টিপস

QR কোডটা অ্যাপে না রেখে আপনি কোডের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অনেক সময়ে নেটওয়ার্কের সমস্যার জন্য অ্যাপ খোলে না। সেক্ষেত্রে স্ক্রিনশট কাজে দেবে।

কলকাতা মেট্রো ট্র্যাক

Kolkata Metro: ভারতে প্রথম, কলকাতা মেট্রোর ইতিহাস, সম্প্রসারণ ও বর্তমান চিত্র

সম্প্রতি kolkata metro ticket app-এর নাম বদলে হয় ‘Aamar Kolkata Metro’. এই অ্যাপে আপনি Kolkata Metro Time Table, টিকিটের দাম দেখতে পাবেন। এবং অ্যাপ থেকে টিকিট কাটলে ৫ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, টিকিটের দাম ১০ টাকা হলে আপনাকে দিতে হবে সাড়ে ৯টাকা। ২০ টাকার টিকিটের ক্ষেত্রেই এই ছাড় দাঁড়াবে ১ টাকা। এতে টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতেও হবে না আর মেট্রো রেলের টিকিট কাউন্টারের উপর থেকে চাপও কমবে।

তাই আর দেরি না করে মেট্রো রেলের আশপাশে থাকা পুজোগুলো দেখার প্ল্যান করুন। প্ল্যান করতে সমস্যা হলে আপনি আমাদের এই প্রতিবেদনটা দেখতে পারেন। আর ঠাকুর দেখতে গিয়ে খিদে পেলে কোথায় ভালো খাবার পাবেন সেটাও পাবেন এই প্রতিবেদনে

শুধু কি ঠাকুর দেখা আর খাওয়া? পুজোয় নিজের সাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও নিজের উপস্থিতি দরকার। তাই পুজোর পাঁচটা দিন নিজেকে পাঁচটা আলাদা আলাদা রূপ দিতে দেখে নিন আমাদের এই প্রতিবেদন। এখানে রয়েছে পাঁচটা প্রম্পট যার সাহায্যে AI দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যাবে ছবি।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


FAQ

Kolkata Metro Ticket Booking App Name

Aamar Kolkata metro

অনলাইনে টিকিট কাটতে কত ছাড় পাওয়া যাবে?

৫% ছাড় মিলবে প্রত্যেক টিকিটে।


Exit mobile version