Site icon Unknown Story

Amazon, Flipkart-এ সেলের নামে বেশি টাকা দিচ্ছেন? রইল Online Shopping Tricks, কাজে লাগান আর টাকা বাঁচান

Online Shopping Tricks

এখন সবার ফোনে Amazon ও Flipkart অ্যাপটা থাকবেই। কিছু না কিনুক, অন্তত একবার এই অ্যাপগুলোতে ঢুঁ মারতেই হবে। আর এই কোম্পানিগুলো সারা বছর কোনও না কোনও সেল চালায়। আর এই সেলে রাজা হতে পারেন হাতেগোনা কিছু মানুষ। রইল Online Shopping Tricks, যেগুলো কাজে লাগালে আপনিও অনলাইনে কেনাকাটা থেকে লাভ করতে পারবেন। 

এই সেলের ধুমে আমরা ভাবি ডিসকাউন্ট মানেই সেরা ডিল, কিন্তু অনেক সময় সঠিক ট্রিকস না জানার কারণে আমরা বেশি টাকা দিয়ে ফেলি। একটু মাথা খাটালেই সেই বেশ টাকাটা আর দিতে হবে না।

Amazon, Flipkart, Myntra-র মতো সাইটগুলো মার্কেটকে খুব ভালো করে ট্র্যাক করে। যেহেতু এই সংস্থাগুলো অন্যতম বড় তাই এরা মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারে। আর সেটাই তারা করে। যেমন Myntra যদি চায় দুর্গাপুজোর সময়ে কোনও একটা ড্রেসের সেল বাড়াতে সেটা তারা পারবে ক্রমাগত সেল, ডিস্কাউন্ট বা অফার দিয়ে। ফলে এখন Myntra-তে কোনও ট্রেন্ড চালু হলে সেই পোশাক অধিকাংশের গায়ে দেখা যায়। অনেকে এই ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে বেশি টাকায় কিনে বসেন। তবে যেই জিনিসের দাম এখন বেশি সেটার দাম কয়েকদিন আগেও কম ছিল। কী ভাবে দেখবেন? রইল ট্রিকস। (Online Shopping Tricks)

‘প্রাইস ট্র্যাকার’ (Price Tracker) ব্যবহার করুন

অনলাইন সাইটগুলোতে জিনিসের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়। বাজার বুঝে দাম ওঠানামা করে। সেলের সময় অনেক সময় দেখা যায়, কোনও জিনিসের দাম আগে বাড়িয়ে দিয়ে পরে ‘ডিসকাউন্ট’ হিসেবে দেখানো হচ্ছে।

Amazon Great Indian Festival

‘উইশলিস্ট’ এবং ‘কার্ট’ ম্যাজিক

সেলের দিন সরাসরি সার্চ করে জিনিস না কিনে, সেল শুরু হওয়ার অন্তত ২-৩ দিন আগে আপনার পছন্দের জিনিসগুলো Wishlist বা Cart-এ যোগ করে রাখুন।

দূরপাল্লার ট্রেনে আর চিন্তা নেই, এ বার মুহূর্তেই মিলবে লোয়ার বার্থ, রইল Step-by-Step গাইড

ইনকগনিটো মোড (Incognito Mode) ও রিওয়ার্ডস অ্যাপ

আপনি যখন বারবার একই জিনিস সার্চ করেন, তখন ই-কমার্স সাইটগুলোর অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি ওই জিনিসটি কিনতে খুব আগ্রহী। অনেক সময় এর ফলে দাম কিছুটা বাড়িয়ে দেখানো হয়।

Flipkart Big Billion Days

এক নজরে সেলে জেতার চেকলিস্ট

পদক্ষেপকেন করবেন?
প্রাইস হিস্ট্রি চেকআসল ডিসকাউন্ট না কি ফেক তা বোঝার জন্য।
ব্যাংক কার্ড রেডি রাখাঅতিরিক্ত ১০% ছাড় পাওয়ার জন্য।
আগে থেকে অ্যাড্রেস সেভদ্রুত অর্ডার প্লেস করার জন্য (Flash Sale-এর জন্য সেরা)।
রিওয়ার্ডস পোর্টাল ব্যবহারএক্সট্রা ৫-১০% ক্যাশব্যাক পাওয়ার জন্য।

অনলাইন শপিংয়ে সাশ্রয় করতে হলে একটু স্মার্ট হওয়া জরুরি। পরের বার Amazon বা Flipkart সেলে অর্ডার করার আগে এই ৩টি ট্রিকস অবশ্যই মাথায় রাখবেন। মনে রাখবেন, তাড়াহুড়ো না করে একটু ধৈর্য ধরে ডিল চেক করলে অনেক বড় অঙ্কের টাকা বাঁচানো সম্ভব। (Online Shopping Tricks)


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


Exit mobile version