SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়ে গিয়েছে। ৪ নভেম্বর থেকে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল আর যাদের ছিল না প্রত্যেককেই এই ফর্ম ফিলআপ করতে হবে (SIR Form Fill Up)। পাশাপাশি যারা ২০০২ সালের পর ভোটার হয়েছেন তাঁদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই ফর্ম। অর্থাৎ, এই SIR-এর জন্য ফর্মের বিকল্প নেই। এই প্রতিবেদনে জেনে নিন কীভাবে এনুমারেশন বা SIR Form Fill Up করবেন, আর কী কী ডকুমেন্টস লাগবে।
Table of Contents
SIR Form Fill Up: SIR-এর জন্য প্রয়োজন দুটি ফর্ম
Annexure-III (Enumeration Form)
Annexure-IV (Declaration Form)
SIR কী (What is SIR)?
SIR বা Special Intensive Revision হলো নির্বাচন কমিশনের ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে প্রতি বছর বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করতেন প্রতিনিধিরা। বৈধ ভোটারের পরীক্ষা করতেন। গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বা সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়ার আওতায় এই পদক্ষেপ করা হয়। নির্বাচন কমিশনের দাবি, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ তাদের ভোটারতালিকা সংশোধনের ক্ষমতা দিয়েছে। কিন্তু বিরোধীদের দাবি, কমিশন সংবিধানের অপব্যাখ্যা করছে। (SIR Form Fill Up)
এতদিন বিহারে SIR হয়েছে। এতে অনেক অবৈধ ভোটারের নাম বাদ পড়েছে। এ বার বাংলা সহ ১২টা জায়গায় শুরু হয়েছে। আর এক্ষেত্রে প্রত্যেকের যোগদান গুরুত্বপূর্ণ।

BLO-রা এই ফর্মটি আপনাকে দেবেন। উপরে দেওয়া ফর্ম ডাউনলোড করে রেখে দিতে পারেন নিজের বোঝার জন্য। BLO-রা যেই ফর্ম দেবেন সেটাই আপনাকে পূরণ করতে হবে।
5 মিনিটে বাড়ি বসেই করে নিন ভোটার কার্ড সংশোধন, রইল Step-by-Step গাইড
SIR-এর ফর্ম পূরণ করার জন্য কী কী লাগবে?
- এপিক নম্বর, ঠিকানা, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, বিধানসভার নাম, ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে আগে থেকে।
- আপনাকে দিতে হবে সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এরসঙ্গে লাগবে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, বাবা বা অভিভাবকের নাম, তাঁর ভোটার কার্ড নম্বর, মায়ের নাম (বাধ্যতামূলক নয়), মায়ের ভোটার কার্ড নম্বর (বাধ্যতামূলক নয়), স্বামী/স্ত্রী-র নাম (বাধ্যতামূলক নয়) , ভোটার কার্ডের নম্বর (বাধ্যতামূলক নয়)।
- উপরে দেওয়া পার্ট A অংশটা প্রত্যেককে পূরণ করতে হবে। অর্থাৎ, ২০০২ সালে যাদের নাম ছিল, যাদের ছিল না বা যাদের নাম বাদ পড়েছে।
- উপরের ফর্মে দেওয়া B অংশ সবাইকে পূরণ করতে হবে না। ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাঁরাই পূরণ করবেন। ২০০২ সালের ভোটার লিস্ট অনুযায়ী বাবা বা মায়ের নাম, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম দিতে হবে।
- B অংশের পাশে দেওয়া C অংশ তাদের ফিলআপ করতে হবে যাদের বাবা ও মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। অর্থাৎ, যারা ২০০২ সালের পর ভোটার হয়েছেন তাঁরা। তাঁদের বাবা মা প্রয়াত হলেও তাঁদের তথ্য দিতে হবে। বাবা মায়ের নাম যদি ২০০২ সালের তালিকায় না থাকে, তা হলে তাঁর ঠাকুরদা বা ঠাকুমার নাম ও লিস্টে থাকা তথ্য দিতে হবে।
- পূরণ হয়ে গেলে নিচে আবেদনকারীকে সই করতে হবে।
২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে তো? কীভাবে দেখবেন? জানুন Step-By-Step গাইড
আমার পরিবারের এক সদস্য বাইরে থাকে তাঁর ফর্ম কি আমাকে দেবে?
আপনার পরিবারে যতজন সদস্য আছে প্রত্যেকের ফর্ম বাড়িতে সেই সময়ে যিনি উপস্থিত থাকবেন তাঁকে দেওয়া হবে। বাড়ির কোনও সদস্যের নামে এনিউমারেশন ফর্ম এসেছে, অথচ তিনি বাইরে থাকেন। তা হলে বাড়ির কোনও প্রাপ্তবয়স্ক সদস্য ফর্ম ফিলআপ করে জমা দিতে পারেন। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক সদস্যই ফর্মে সই করবেন এবং আবেদনকারীর সঙ্গে তাঁর সম্পর্ক লিখে দেবেন। (SIR Form Fill Up)
পুরো কাজে কোথাও আটকালে রয়েছে সমাধান
- অভিযোগ জানাতে ফোন করুন 1800111950 এই নম্বরে (সকাল ৮টা-রাত ৮টা)
- ECINET অ্যাপেও অভিযোগ জানাতে পারবেন। অ্যাপ খুললে ‘Book a Call with BLO’ অপশন পাবেন। সেখানে ক্লিক করে যোগাযোগ করুন BLO-র সঙ্গে
- ই-মেল করুন complaints@eci.gov.in-এ
- নাম বা পদবির ভুল নিয়ে আতঙ্কিত হবেন না
- ২০০২-এর লিস্টে নাম না থাকলে নির্ধারিত ১১টি নথির যে কোনও একটি দিন
- আধার শুধু পরিচয়পত্র হিসেবে ব্যবহারযোগ্য
- ‘SIR’-পরবর্তী ভোটার লিস্টে পরিবারের নাম থাকলে তা উল্লেখ করুন (SIR Form Fill Up)
SIR Form PDF Download West Bengal 2025
Annexure-III (Enumeration Form)
Annexure-IV (Declaration Form)
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.



















