বাড়ি বাড়ি গিয়ে SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কারও বাড়িতে ফর্ম গিয়েছে, আবার কারও বাড়িতে যাওয়া বাকি আছে। তবে এ বার আর অফলাইন না, অনলাইনে ফিলআপ করতে পারবেন এনুমারেশন ফর্ম (SIR Online Form Fill Up)। কী ভাবে করবেন? জেনে নিন গাইড-
Table of Contents
জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India – ECI) যেই অনলাইনে ফর্ম ফিলআপের পরিষেবা এনেছে সেটা মূলত ভিন রাজ্য বা ভিন দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য। এর ফলে কোনও ভোটার বাদ যাবেন না এনুমারেশন ফর্ম পূরণ করার থেকে। কোনও ভারতীয় নাগরিক নিজ রাজ্যে অনুপস্থিত থাকলেও, দূর থেকে তাঁর রাজ্যের জন্য ‘সার’ ফর্ম (SIR Form) পূরণ করে নিজেদের ভোটাধিকার সক্রিয় রাখতে পারবেন। (SIR Online Form Fill Up)
অনলাইন এনুমারেশন ফর্মের গুরুত্ব ও লক্ষ্য (SIR Online Form Fill Up)
এই SIR ফর্ম, যা এনুমারেশন ফর্ম নামে পরিচিত, তা হলো ভোটার তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ফর্মটি মূলত সেই সমস্ত ভারতীয় নাগরিককে লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যারা:
ভিন রাজ্যে বসবাসকারী ভোটার: কর্মসংস্থান বা অন্য কোনও কারণে নিজের রাজ্যের নির্বাচনী এলাকা ছেড়ে দেশের অন্য রাজ্যে বসবাস করছেন।
ভিন দেশে বসবাসকারী ভারতীয়: যাঁরা বিদেশে আছেন কিন্তু ভারতের নাগরিকত্ব ত্যাগ করেননি এবং ভোটার তালিকায় নিজেদের নাম রাখতে চান।
বাড়িতে ফর্ম দিয়ে গেছে? চিন্তা নেই, জেনে নিন SIR Form Fill Up-এর পদ্ধতি, রইল Step-By-Step গাইড
ধাপে ধাপে SIR Online Form Fill Up প্রক্রিয়া
অনলাইন এনুমারেশন ফর্ম পূরণ করার আগে আপনার কাছে অবশ্যই মোবাইল নম্বর, ইমেল আইডি, বর্তমান EPIC কার্ড নম্বর এবং আধার নম্বর থাকতে হবে। দেখে নিন স্টেপ-বাই-স্টেপ গাইড-
ফর্ম পূরণের জন্য আপনাকে প্রথমে নির্বাচন কমিশনের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে: https://voters.eci.gov.in/
এই লিঙ্কে ক্লিক করার পরে সাইটে লগইন করার জন্য দুটি বিকল্প দেখতে পাবেন:
Indian Resident Elector: আপনি যদি ভারতের কোনও রাজ্যের আবাসিক ভোটার হন, তবে এই অপশনটি বাছুন। এটি মূলত ভিন রাজ্যে বসবাসকারী ভারতীয়দের জন্য প্রযোজ্য।
Indian Overseas Elector: আপনি যদি ভিন দেশে বসবাসকারী ভারতীয় হন, তবে এই অপশনটি নির্বাচন করুন।

লগইন এবং OTP
- নির্বাচিত বিকল্পের ভিত্তিতে আপনাকে লগইন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
- ভারতীয় আবাসিক ভোটারদের জন্য: এখানে আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর, EPIC নম্বর অথবা ইমেল আইডির মাধ্যমে লগইন করতে পারবেন।
- ভারতীয় অনাবাসী ভোটারদের জন্য: আপনাকে আপনার রেজিস্টার্ড ইমেল আইডি ব্যবহার করে লগইন করতে হবে।
- লগইন করার সময় ক্যাপচা এবং আপনার দেওয়া মোবাইল নম্বর বা ইমেল আইডিতে আসা OTP দিন। (SIR Online Form Fill Up)
এনুমারেশন ফর্ম নির্বাচন ও রাজ্য যাচাই
- লগইনের পরে আপনি মূল পেজে আসবেন। সেখান থেকে আপনাকে ‘ফিলআপ এনুমারেশন ফর্ম’ (Fill up Enumeration Form) অংশে যেতে হবে। আপনি যে রাজ্যের ‘SIR’-ফর্ম পূরণ করতে চান, সেই রাজ্যটি বেছে নিন।
- এরপর আপনার বর্তমান EPIC কার্ডের নম্বরটি দিন। যদি আপনার EPIC কার্ডটি সক্রিয় থাকে, তবে স্ক্রিনে আপনার বর্তমান ভোটার লিস্টের তথ্য, যেমন: আপনার বুথের নাম, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। এগুলো দেখাবে।
- এনুমারেশন ফর্ম পূরণের পর আপনি মোবাইল নম্বর দিন। এখানে EPIC কার্ডের সঙ্গে লিঙ্ক করা নম্বরটা দিতে হবে। সেখানে একটি OTP আসবে, সেটা দেওয়ার পর আপনি ফর্ম ফিলআপের জায়গায় পৌঁছে যাবেন।
ফর্ম পূরণ করার সময়ে আপনাকে নিচের তিনটি বিকল্পের মধ্যে কোনটি আপনার জন্য প্রযোজ্য, সেই বক্সে ক্লিক করতে হবে:
আপনার নাম ২০০২ সালের ‘SIR’-এ রয়েছে: এই ক্ষেত্রে, আপনার ডকুমেন্টেশনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
আপনার নাম ২০০২ সালের ‘SIR’-এ নেই, তবে আপনার বাবা-মার নাম আছে: এই ক্ষেত্রেও, আপনার পারিবারিক সংযোগের কারণে ডকুমেন্ট যাচাই সহজ হবে।
আপনার বা আপনার বাবা-মা কারও নাম ২০০২ সালের ‘SIR’-এ নেই: এই ক্ষেত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে পরবর্তীতে আপনার নথি যাচাই এবং ডকুমেন্ট জমা দিতে হবে।
২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে তো? কীভাবে দেখবেন? জানুন Step-By-Step গাইড
তারপরে সেই অনুযায়ী আপনার ফর্ম পূরণ করুন। আপনার নাম, এপিক নম্বর, আধার কার্ডের নম্বর এগুলি নির্দিষ্ট জায়গায় বসান। আপনার বর্তমান পাসপোর্ট সাইজ় ছবি নির্দিষ্ট জায়গায় বসান।
নির্দিষ্ট জায়গাগুলি ফিলআপ করে ফের আধার নম্বর দিন, আধার নম্বরটি যে মোবাইলের সঙ্গে লিঙ্কড আছে, তাতে OTP আসবে। সেটা বসান এবং ফর্ম সাবমিট করুন। (SIR Online Form Fill Up)
বাধ্যতামূলক শর্ত ও প্রযুক্তিগত প্রস্তুতি
আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি রেজিস্টার্ড না–থাকলে https://voters.eci.gov.in/ সাইটে গিয়ে সাইন আপ করুন ই–মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে। তারপরে লগ–ইন করবেন।
- ECI পোর্টালেই ফর্ম-৮ (Form-8) পূরণের অপশন থাকবে। এই ফর্মের মাধ্যমে আপনি খুব সহজে আপনার EPIC কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারবেন। এই কাজটি সম্পন্ন হওয়ার পরই আপনি এনুমারেশন ফর্ম পূরণের দিকে এগোতে পারবেন।
- আধার কার্ড এবং EPIC কার্ডে আপনার নামের বানান একই হওয়া দরকার। সামান্য বানান ভুল থাকলে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে বা পরবর্তীতে যাচাইয়ের সময় জটিলতা সৃষ্টি হতে পারে।
- আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক থাকা বাধ্যতামূলক, এটা না হলে OTP আসবে না।
অনলাইনে ফর্ম পূরণ করার সময় আপনাকে কোনও ডকুমেন্ট আপলোড (Document Upload) করতে হবে না। তবে ফর্ম জমা দেওয়ার পরে নথির যাচাই পর্ব শুরু হবে। এখানে আপনার বেছে নেওয়া ২০০২ সালের তালিকা সংক্রান্ত অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। (SIR Online Form Fill Up)

ডকুমেন্ট লাগবে না কখন?
যদি আপনার নাম বা আপনার বাবা-মায়ের নাম ২০০২ সালের ‘SIR’-এর ফর্মে থাকে, তবে কোনও ডকুমেন্ট আগামীতেও লাগবে না। ECI আপনার দেওয়া তথ্যের সঙ্গে নিজেদের ডেটাবেস মিলিয়ে নিয়ে আপনার আবেদন মঞ্জুর করতে পারে।
হিয়ারিং ও নথিপত্র
- যদি আপনার বা আপনার বাবা-মায়ের কারও নামই ২০০২ সালের লিস্টে না থাকে, তবে ফর্ম জমা দেওয়ার পরে একটি নির্দিষ্ট সময়ে আপনাকে ERO অফিসে (Electoral Registration Officer) হিয়ারিংয়ের জন্য ডাকা হবে।
- হিয়ারিংয়ে উপস্থিত হলে আপনাকে কমিশনের বলা ১১টি নথির মধ্যে যেকোনও একটি দেখাতে হবে, যা আপনার নাগরিকত্ব বা ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করবে। ERO সেই নথি যাচাই করে আপনার আবেদন মঞ্জুর করবেন।
- যদি কোনও আবেদনকারী অনলাইনে ফর্ম পূরণ করার পরেও হিয়ারিংয়ে সশরীরে হাজির হতে না পারেন তবে তিনি কোনও আত্মীয় বা মনোনীত ব্যক্তির মাধ্যমে নথি পাঠাতে পারেন।
এই অনলাইন প্রক্রিয়াটি ভারতীয় নির্বাচন কমিশনের আধুনিকতার এক নতুন পদক্ষেপ। সঠিক তথ্য দিয়ে এবং নির্দেশিকা অনুসরণ করে প্রতিটি নাগরিক এখন সহজেই নিজেদের ভোটাধিকার সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন। (SIR Online Form Fill Up)
SIR Form PDF Download West Bengal 2025
Annexure-III (Enumeration Form)
Annexure-IV (Declaration Form)
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.



















