চলতে গেলে আজকাল অনলাইনে পেমেন্ট ছাড়া গতি নেই। হাতে স্মার্টফোন আর ইন্টারনেট থাকলেই আপনি ক্যাশ ক্যারি না করেও ভারতের যেকোনও জায়গায় যেতে পারেন, সৌজন্যে UPI। NPCI এই UPI পরিষেবা চালুর পর এখন ক্যাশ পয়সায় আদানপ্রদান প্রায় কমে গিয়েছে। কিন্তু এই UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করতে গিয়ে অনেকেই ভুল ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে দেন। ভুল ব্যক্তির কাছে টাকা পাঠালে কীভাবে অভিযোগ জানাবেন (Wrong UPI Transaction Complaint)? এই প্রতিবেদনে জেনে নিন স্টেপ-বাই-স্টেপ গাইড। (Incorrect UPI Payment? Here’s How to File a Complaint)
Table of Contents
বর্তমানে ভারতে UPI পেমেন্টের জন্য Google Pay, Paytm, এবং PhonePe ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর এই অ্যাপগুলোতে বিপুল পেমেন্ট হয়, তাই প্রতিদিন একই জিনিস করতে করতে ভুল করাটা স্বাভাবিক। আপনি জানেন কি, এই ধরনের সমস্যা সমাধানের জন্য আপনি কীভাবে অভিযোগ দায়ের করতে হবে?
সবার আগে জেনে নিন UPI লেনদেন সাধারণ সমস্যাগুলি কী কী?
UPI লেনদেনের সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিছু সাধারণ সমস্যা হল:
| সমস্যা | বর্ণনা |
| ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো | ভুল UPI আইডি বা অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা ভুল অ্যাকাউন্টে চলে যেতে পারে। |
| লেনদেন ব্যর্থ হওয়া | নেটওয়ার্ক সমস্যা বা ব্যাঙ্কের তরফে সমস্যার কারণে লেনদেন ব্যর্থ হতে পারে। সেই সময় আপনার কাছে ক্যাশ না থাকলে বড় সমস্যা। |
| টাকা আটকে যাওয়া | কখনো কখনো টাকা প্রেরকের অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেলেও প্রাপকের অ্যাকাউন্টে জমা হয় না। |
কীভাবে বুঝবেন ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন?
ভুল লেনদেন চিহ্নিত করার জন্য সবার আগে আপনার পেমেন্ট হিস্ট্রি চেক করতে হবে। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা UPI অ্যাপে গিয়ে পেমেন্টের ইতিহাস দেখতে পারেন। যদি কোনও লেনদেন নিয়ে সন্দেহ হয়, তা হলে সতর্ক হোন। সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক বা UPI অ্যাপের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
ভুল লেনদেন রোধ করার টিপস:
- সঠিক UPI আইডি ব্যবহার করুন
- লেনদেনের আগে তথ্য যাচাই করুন
- QR কোড সঠিকভাবে স্ক্যান করুন
Wrong UPI Transaction হলে অভিযোগ করবেন কোথায়?
Wrong UPI Transaction Complaint করা খুব জরুরি। যদি আপনার লেনদেন ভুল হয়, তাহলে আপনাকে সঠিকভাবে অভিযোগ দাখিল করতে হবে।
অভিযোগ করার জন্য কী কী তথ্য লাগবে?
- পেমেন্টের ID
- পেমেন্টের তারিখ ও সময়
- টাকার পরিমাণ
আপনার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতি
আপনার ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা খুব গুরুত্বপূর্ণ। ব্যাঙ্কের কাস্টমার কেয়ার বা ই-মেইলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। এখন প্রতিটা ব্যাঙ্কের অ্যাপের মাধ্যমে কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যায়, সেটাও করতে পারেন।
এছাড়া NPCI বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। দাখিল করা গুরুত্বপূর্ণ।
বিভিন্ন UPI অ্যাপে অভিযোগ জানানোর পদ্ধতি
ধরুন আপনি গুগল পে-তে পেমেন্ট করার সময় ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। তখন ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে, অ্যাকাউন্ট নম্বর বের করে, পেমেন্টের আইডি বের করাটা কঠিন ও সময়সাপেক্ষ। তবে যেই অ্যাপ দিয়ে পেমেন্ট করেছেন, সেই অ্যাপ থেকেই আপনি অভিযোগ জানাতে পারবেন।
অনলাইন পেমেন্টে বিপদ, UPI Fraud থেকে বাঁচতে কী করবেন? রইল 10 পয়েন্ট
Google Pay-তে অভিযোগ জানানোর পদ্ধতি
Google Pay ব্যবহারকারীরা সহজেই তাদের লেনদেন সংক্রান্ত সমস্যার অভিযোগ জানাতে পারবেন।
Google Pay অ্যাপের মাধ্যমে অভিযোগ
Google Pay অ্যাপ খুলুন এবং আপনার লেনদেনের ইতিহাসে যান। যেই পেমেন্টটা ভুল করেছেন সেটাতে ক্লিক করুন এবং ‘Help’ অপশনে ক্লিক করুন। এখানে আপনি ভুল পেমেন্টের অপশন পাবেন,
সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারবেন।
Paytm-এ অভিযোগ জানানোর পদ্ধতি
Paytm অ্যাপ খুলুন এবং আপনার লেনদেনের ইতিহাস দেখুন। ভুল পেমেন্টটি সিলেক্ট করুন এবং ‘Help’ অপশনে ক্লিক করুন। সেখানে আপনি অভিযোগ জানাতে পারেন। এছাড়াও সরাসরি Paytm-এর কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করতে পারেন। একইভাবে আপনি PhonePe-তেও অভিযোগ জানাতে পারবেন।
অভিযোগ জানানোর পর সেটাকে ট্র্যাক করবেন কী করে?
ভুল UPI লেনদেনের অভিযোগ জানানোর পর আপনাকে কিছু করতে হবে না, এবার পুরো কাজটা ব্যাঙ্ক ও UPI সংস্থার। তবে আপনাকে দেখতে হবে আপনার অভিযোগের স্ট্যাটাস কী।
স্ট্যাটাস ট্র্যাক করার পদ্ধতি
অভিযোগ দাখিল করার পর আপনাকে এর স্ট্যাটাস ট্র্যাক করতে হবে। এটা অনলাইনে দেখাতে পাবেন।
- আপনার ব্যাঙ্ক বা UPI অ্যাপের ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করুন।
- অভিযোগ বা সমস্যা সমাধান সেকশনে যান।
- আপনি অভিযোগ জানানোর সময় একটা আইডি দেওয়া হবে, সেটা এন্টার করুন।
- আপনার অভিযোগের স্ট্যাটাস দেখুন।
Wrong UPI Transaction এড়াতে কী করবেন?
তাড়াহুড়ো করে পেমেন্ট করবেন না। যাকে পাঠাচ্ছেন তাঁর UPI আইডি বা অ্যাকাউন্ট নম্বর ভালো করে যাচাই করুন। কত টাকা দিচ্ছেন সেটা ভালো করে চেক করুন। নয়তো ২০ টাকা পাঠাতে গিয়ে ২০০ টাকা পাঠিয়ে ফেলবেন। নিয়মিত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং UPI লেনদেনের হিস্ট্রি চেক করুন।
Credit Score খারাপ বলে লোন পাচ্ছেন না? জেনে নিন স্কোর বাড়ানোর Step-By-Step গাইড
ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা দিলে ঘাবড়াবেন না। অনেকে প্যানিক করে ফেলেন, সেটা করবেন না। বদলে ঠান্ডা মাথায় সময় খরচ করে উপরে দেওয়া স্টেপগুলো ফলো করুন। আপনার দাবি ঠিক হলে আপনি নির্দিষ্ট সময়ে টাকা পেয়ে যাবেন।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
FAQ
Incorrect UPI Payment? Here’s How to File a Complaint
ভুল UPI লেনদেন হলে, প্রথমে আপনার ব্যাঙ্ক বা UPI অ্যাপের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন ও সমস্যাটি জানান।
ভুল UPI পেমেন্ট হলে GooglePay, PhonePe, Paytm-এ অভিযোগ জানাব কী করে?
তিনটে অ্যাপেই আপনি পেমেন্ট হিস্ট্রি পাবেন। সেখানে গিয়ে ভুল পেমেন্ট সিলেক্ট করে Help বোতামে ক্লিক করুন। এরপর Wrong Payment-এ সিলেক্ট করে অভিযোগ জানান।
ভুল UPI পেমেন্ট এড়ানোর জন্য কী করব?
ভুল UPI পেমেন্ট এড়াতে, আপনি লেনদেন করার আগে প্রাপকের তথ্য যাচাই করুন। এবং সঠিক তথ্য ব্যবহার করুন।

