রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Durga Puja 2025: নামমাত্র খরচে এবার ঠাকুর দেখুন এসি বাসে চড়ে, বিশেষ উদ্যোগ রাজ্যের

By Raja
Published on: August 30, 2025
durga puja parikrima
---Advertisement---

দুর্গাপুজো (Durga Puja 2025) মানেই প্যান্ডলে প্যান্ডলে ঘুরে ঠাকুর দেখা, আড্ডা মারা। কেউ পাঁচদিনই ঠাকুর দেখতে বেরোন, আবার কেউ কেউ বাছাই করা কয়েকটা দিন যান। কিন্তু দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যারা চাইলেও পারেন না তাঁদের দিনগুলো কাটে টিভি বা মোবাইল দেখে। তাঁরা আমার আপনার বাড়ির বৃদ্ধরা। বয়সের ভারে পা চলে না, ভিড় ঠেলে যাওয়াও সম্ভব হয় না। এ বার তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য পরিবহন দপ্তর। রাজ্য সরকারের বাসে করে এবার পুজোয় ঘুরে ঠাকুর দেখা যাবে। কী করে? জেনে নিন এই প্রতিবেদনে-

সময় যত এগিয়েছে, কলকাতায় ততই বেড়েছে থিমের পুজো। বনেদি বাড়ির পুজো স্বাভাবিকভাবেই বাড়বে না, তাই হাতে গোনা বনেদি বাড়ির পুজো এখন বাঙালি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। আর পুজোর ঐতিহ্য ধরে রেখেছে এই বনেদি বাড়িগুলোই। এবারের দুর্গাপুজোয় সেই বনেদি বাড়ির পুজোই দেখাবে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম বা WBTC। তারা প্রতি বছরের মতো এবছরও বিশেষ পুজো পরিক্রমা বাসের ব্যবস্থা করেছে (Durga Puja 2025)।

কলকাতা থেকে বনেদি বাড়ির দুর্গাপুজো পরিক্রমা (Durga Puja 2025)

ঠাকুর দেখার সময় কখন?

সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই তিন দিন পুজো পরিক্রমা করানো হবে। এই তিনদিন সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে বাস ছাড়বে। যারা যাবেন সকলকে সকাল সাড়ে সাতটার মধ্যে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাসে পৌঁছে যেতে হবে।

কোন কোন বাড়ির ঠাকুর দেখানো হবে?

ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজো এবং সাবর্ণ রায় চৌধুরীর মেজো বাড়ির পুজো।

Best Places for Shopping in Kolkata: পুজোর বাজার করতে যাবেন? চিনে নিন কলকাতায় শপিংয়ের সেরা 6 জায়গা

পুজো পরিক্রমার ভাড়া কত?

সাধ্যের মধ্যে রয়েছে বাস ভাড়া। মাথাপিছু ২২০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ভাড়া ১৬৫০ টাকা। এরচেয়ে কম বয়সিদের জন্য কোনও ভাড়া লাগবে না। শুধু ঠাকুর দেখাই নয়, সকলের জন্য থাকছে খাবার। ব্রেকফাস্ট, লাঞ্চ ও স্ন্যাক্স, সঙ্গে থাকবে পানীয় জয় (Durga Puja 2025)।

এটা তো গেল কলকাতা থেকে, বারাসত থেকেও একইভাবে একটি বাস ছাড়া হবে পুজো পরিক্রমার জন্য।

দুর্গাপুজো ২০২৫
Durga Puja 2025: নামমাত্র খরচে এবার ঠাকুর দেখুন এসি বাসে চড়ে, বিশেষ উদ্যোগ রাজ্যের 3

বারাসত থেকে বনেদি বাড়ির দুর্গাপুজো পরিক্রমার সময়সূচি

বারাসত কলোনি মোড় থেকে শুরু হবে যাত্রা। অর্থাৎ, বাস এখান থেকে ছাড়বে। কলকাতার মতো বারাসত থেকেও পরিষেবা সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মিলবে। সকাল ৮টায় কলোনি মোড় থেকে বাস ছাড়বে। যাত্রীদের সকাল সাড়ে সাতটার মধ্যে কলোনি মোড়ে যেতে হবে।

কোন কোন বাড়ির পুজো দেখানো হবে?

কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের বাড়ির পুজো, চোরবাগান চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো, চোরবাগান শীল বাড়ির দুর্গাপুজো, ঠনঠনিয়া দত্ত বাড়ির দুর্গাপুজো, লাহা বাড়ির দুর্গাপুজো, গিরিশচন্দ্র ঘোষের দুর্গাপুজো, জোড়াসাঁকো দাঁ বাড়ির পুজো, শিবকৃষ্ণ দাঁ বাড়ির দুর্গাপুজো, মানিকতলা সাহা পরিবারের দুর্গাপুজো। অর্থাৎ, এসপ্ল্যানেড থেকে যেই বাস ছাড়বে আর বারাসত যেতে যেই বাস ছাড়বে দুটো বাসের পুজোর তালিকা পুরো আলাদা (Durga Puja 2025)।

ভাড়া কত?

এখানেও ভাড়া অবশ্য ১০০ টাকা বেশি। মাথাপিছু ২৩০০ টাকা। ৫-১০ বছরের শিশুদের জন্য ভাড়া ১৭০০ টাকা। বাকি নিয়ম কলকাতার মতোই।

এটা তো গেল সড়কপথের কথা। কেউ যদি জলপথেও ঠাকুর দেখতে চান তা হলেও রয়েছে ব্যবস্থা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম উত্তর কলকাতার একাধিক পুজোকে বেছে নিয়েছে ঠাকুর দেখানোর জন্য।

Dharmatala Name History: ধর্মতলা নামে ‘ধর্ম’ এল কোথা থেকে? জেনে নিন ইতিহাস

জলপথে পুজো দর্শন

সপ্তমী, অষ্টমী ও নবমী এই তিনদিন পুজো পরিক্রমা করানো হবে। প্রতিদিনই মিলেনিয়াম পার্ক থেকে ছাড়বে লঞ্চ। সকাল ১১টায় লঞ্চ ছাড়বে। প্রথমে যাবে হাওড়া জেটিঘাট। সেখান থেকে ঘুরে আহিরীটোলা ঘাটে পৌঁছবে। সেখান থেকে এসি বাসে পুজো পরিক্রমা চলবে।

কোন কোন পুজো ঘুরে দেখানো হবে?

শোভাবাজার রাজবাড়ি, আহিরীটোলা ঘাট সংলগ্ন পুজো, কুমারটুলি পার্ক ও জগৎ মুখার্জি পার্কের পুজো। সেখান থেকে বলরাম মন্দির ও শ্রীশ্রী মায়ের বাড়ি। শেষে বাগবাজার সর্বজনীন পুজো। (Durga Puja 2025)

ভাড়া কত?

পাঁচ বছর বা তার ঊর্ধ্বে দর্শনার্থীদের মাথাপিছু ৯০০ টাকা করে লাগবে।

কেন এই ভলভো বাস পরিষেবা এত জনপ্রিয়?

আরামদায়ক যাত্রা: এই বাসগুলি শীতাতপ নিয়ন্ত্রিত। পুজোর সময় প্রচণ্ড ভিড় আর গরমের মধ্যে এই বাসে যাত্রা করাটা এক স্বস্তির অভিজ্ঞতা। পরিবারের বয়স্ক সদস্য বা ছোট বাচ্চাদের নিয়ে সহজেই ভ্রমণ করা যায়। Volvo সংস্থার বাস হওয়ায় রাস্তার ঝুঁকি হয় না।

পরিকল্পিত রুট: প্রতিটি রুটে শহরের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যপূর্ণ বনেদি বাড়িগুলি অন্তর্ভুক্ত করা হয়। এতে করে আপনাকে নিজে থেকে রুট বা জায়গা খুঁজে বের করতে হয় না। প্রতিটা পুজোর ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

সময় বাঁচানো: যেহেতু রুটটি পূর্ব-পরিকল্পিত, তাই একটি নির্দিষ্ট সময়ে সবগুলো গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখা সম্ভব হয়। এতে করে অযথা সময় নষ্ট হয় না। অন্যদিকে দিনে যেহেতু ঘোরানো হবে তাই খুব একটা ভিড়ও হবে না।

কীভাবে ভলভো বাসে পুজো পরিক্রমার টিকিট বুক করবেন?

অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই বুকিং করা যায়:

WBTC-এর অফিশিয়াল ওয়েবসাইট https://wbtconline.in/ যান। সেখানে Services নামে একটি সেকশন পাবেন। সেখানে ক্লিক করলে পাবেন Package Booking অপশন। সেখানে ক্লিক করার পর একটা জায়গায় তারিখ চাইবে। সেখানে আপনি তারিখ দিলেই রুটের ডিটেইলস খুলে যাবে। ক্লিক করুন আর বেছে নিন আপনার রুট।

Durga Puja 2025
Durga Puja 2025: নামমাত্র খরচে এবার ঠাকুর দেখুন এসি বাসে চড়ে, বিশেষ উদ্যোগ রাজ্যের 4

অনলাইনে স্বচ্ছন্দ্য না হলে অফলাইনও রয়েছে আপনার কাছে। অফলাইনে টিকিট পাওয়া যাবে, এসপ্ল্যানেড ট্রাম ডিপো, যাদবপুর ৮বি বাস টার্মিনাস, গড়িয়া ৬নং বাস টার্মিনাস, বেহালা ১৪ নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো (CTC অফিস), বারাসত কলোনি মোড় (CTC বুকিং কাউন্টার), হাবড়া ট্রাম ডিপো, শ্যামবাজার ট্রাম ডিপো। এছাড়াও পরিবহণ ভবন (১১ আর এন মুখার্জি রোড, কলকাতা- ৭০০০০১ এবং ৪৫ গণেশ চন্দ্র এভিনিউ, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা-৭০০০১৩) অফিস থেকে টিকিট পাওয়া যাবে।

বুকিং সংক্রান্ত কোনও অসুবিধার জন্য ৯৮৩০১৭৭০০০ এবং ০৩৩ ২২১৩-১২১২/১৩/১৪/১৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

তা হলে আর দেরি করবেন না। দ্রুত টিকিট কেটে ফেলুন। কারণ সিট কিন্তু সীমিত। মিস হলে হাত কামড়াতে হবে।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply