গত কয়েক বছরে কলকাতার Durga Puja-য় ঠাকুর দেখার ছবিতে অনেক বড় বদল এসেছে। অতীতে ঠাকুর দেখতে যেতে ট্রেনে বা বাসে করে বেশি যেতেন দর্শনার্থীরা। কিন্তু মেট্রোর মানচিত্রে গত কয়েক বছরে যতটা বদল হয়েছে সেটা কাজে লাগিয়ে এখন মেট্রো ঠাকুর দেখার প্রধান রুট। আর এই মেট্রোর জন্য কলকাতার সেরা পুজোগুলো হাতের মুঠোতে। এই প্রতিবেদনে জেনে নিন কোন মেট্রোর রুটে কোন কোন পুজো দেখতে পাবেন।
Table of Contents
দুর্গাপুজোয় অধিকাংশ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন না একমাত্র পার্কিংয়ের সমস্যা ও ট্র্যাফিকের জন্য। সেই সময়ে প্রায় পুরো কলকাতা থাকে রাস্তায়। তাই দ্রুত ও শান্তিতে যেতে মেট্রোই ভরসা সকলের।
Kolkata Metro-র সব রুটে পুজো পরিক্রমা
কলকাতা মেট্রোর বিভিন্ন রুট ব্যবহার করে শহরের বিভিন্ন প্রান্তের পুজো পরিক্রমা করা সম্ভব। এক মেট্রোতেই আপনি দক্ষিণ থেকে সেন্ট্রাল ও উত্তর কলকাতার ঠাকুরগুলো দেখতে পাবেন। নিচে মেট্রোর প্রতিটি রুট ধরে পুজো দেখার একটি সম্পূর্ণ গাইড দেওয়া হলো।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম)
এই রুটটি শহরের সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ মেট্রো লাইন। এটি উত্তর থেকে দক্ষিণ কলকাতাকে যুক্ত করে এবং এর প্রায় প্রতিটি স্টেশনে কিছু বিখ্যাত পুজো রয়েছে।
দমদম স্টেশন
দমদম পার্ক তরুণ দল, ১৪ পল্লি, সিঁথি সর্বজনীন, দমদম পার্ক ভারতচক্র
বেলগাছিয়া স্টেশন
বেলগাছিয়া যুবকবৃন্দ, টালা প্রত্যয়, টালা পার্ক, যুবক বৃন্দ, নেতাজি স্পোর্টিং, শ্রীভূমি, লেকটাউন অ্যাসোসিয়েশন
শ্যামবাজার স্টেশন
বাগবাগার সর্বজনীন, শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন, হাতিবাগান সর্বজনীন, সিকদার বাগান, হাতিবাগান নবীন পল্লি, কবিরাজ বাগান সর্বজনীন, নর্থ শ্রীধারা, নলিন সরকার স্ট্রিট
শোভাবাজার-সুতানুটি স্টেশন
আহিরিটোলা, কুমোরটুলি সর্বজনীন, কুমোরটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান নবীন পল্লি, গৌরিবাড়ি, তেলেঙ্গা বাগান, কাশী বোস লেন, করবাগান
গিরিশ পার্ক
কাশী বোস লেন, সিমলা ব্যায়াম সমিতি, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি, চালতাবাগান, ৩৭ পল্লি, চোরবাগান সর্বজনীন, জোড়াসাঁকো
মহাত্মা গান্ধী রোড
মহম্মদ আলি পার্ক, শিয়ালদা অ্যাথলেটিক্স, কলেজ স্কয়্যার
সেন্ট্রাল
সুবোধ মল্লিক স্কয়্যার, কাপালিটোলা
চাঁদনি চক
তালতলা সর্বজনীন
রবীন্দ্র সদন স্টেশন
২২ পল্লি, নর্দান পল্লি, চক্রবেড়িয়া নর্থ সর্বজনীন

নেতাজি ভবন
ভবানীপুর দুর্গোৎসব, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ৭৫ পল্লি, ৬৮ পল্লি, ৭৬ পল্লি, অগ্রদূত উদয়ন সংঘ
যতীন দাস পার্ক স্টেশন
কালীঘাট মিলন সংঘ, ৯৯ পল্লি, ম্যাডক্স স্কয়্যার, হাজরা পার্ক, ২৩ পল্লি, বকুল বাগান সর্বজনীন, সংঘশ্রী
কালীঘাট স্টেশন
বাদামতলা আষাঢ় সংঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, হিন্দুস্থান পার্ক, একডালিয়া এভারগ্রিন
রবীন্দ্র সরোবর স্টেশন
মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, সুরুচি সংঘ
মহানায়ক উত্তমকুমার স্টেশন (টালিগঞ্জ)
হরিদেবপুর অজেয় সংহতি, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন সংঘ, হরিদেবপুর ৪১ পল্লি, বিবেকানন্দ পার্ক
মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী)
মৈত্রী পার্ক সর্বজনীন, রায়নগর উন্নয়ন সমিতি
গীতাঞ্জলি (নাকতলা)
নাকতলা উদয়ন সংঘ
কবি নজ়রুল (গড়িয়া বাজার)
নব দুর্গা, পঞ্চ দুর্গা
শহিদ ক্ষুদিরাম
কেন্দুয়া শান্তি সংঘ, পাটুলি সেন্ট্রাল ক্লাব
ব্লু লাইনটা যেমন সবচেয়ে পুরনো, তেমনই এখানে সবচেয়ে বেশি সংখ্যক স্টেশন রয়েছে। যেহেতু এই লাইনটা কলকাতার তিন অংশকে যুক্ত করছে তাই এখানে পুজোর সংখ্যাও বেশি। তবে Durga Puja-র আগে গ্রিন লাইন পুরোপুরি চালু হওয়ায় সুবিধা হয়েছে অনেকটাই।
Durga Puja 2025: নামমাত্র খরচে এবার ঠাকুর দেখুন এসি বাসে চড়ে, বিশেষ উদ্যোগ রাজ্যের
গ্রিন লাইনে কলকাতার দুর্গাপুজো
শিয়ালদা মেট্রো ও রেল স্টেশন
সন্তোষ মিত্র স্কয়্যার, জানবাজার, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব, সুবোধ মল্লিক স্কয়্যার
সিটি সেন্টার
সল্টলেক এফডি ব্লক দুর্গাপুজো
করুণাময়ী
একে ব্লক, বিজে ব্লক, এজে ব্লক
এরসঙ্গে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্তও উদ্বোধন হয়েছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন। এখানেও রয়েছে একাধিক পুজো।
হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)
বোসপুকুর শীতলা মন্দির, এছাড়াও এই অঞ্চলে একাধিক পুজো রয়েছে।
কলকাতায় Durga Puja পরিক্রমার কিছু টিপস
পুজোর সময় ভিড়ের মধ্যে পুজো পরিক্রমা করতে গেলে কিছু টিপস অনুসরণ করলে আপনার অভিজ্ঞতা আরও সুন্দর হবে—
সকাল সকাল শুরু করুন: যদি আপনি ভিড় এড়াতে চান, তাহলে সকাল সকাল যাত্রা শুরু করুন। সকালের দিকে ভিড় কম থাকে এবং আপনি ভালোভাবে ঠাকুর দেখতে পারবেন। তবে আলোর কারসাজি দেখতে পাবেন না।
মেট্রো ব্যবহারের সময়: পুজোর দিনগুলোতে মেট্রোয় ভিড় থাকে। পুজোর চারদিন মেট্রো দুপুর দুটো থেকে পরিষেবা শুরু করে (২০২৪ পর্যন্ত সেটাই হয়েছে)। চলে প্রায় ভোর পর্যন্ত। চেষ্টা করুন মেট্রো পরিষেবা শুরুর সঙ্গে মেট্রো ধরতে এতে আপনার সুবিধা হবে।
মেট্রোর টিকিট: পুজোর আগে মেট্রোর স্মার্ট কার্ড কিনে নিন। এতে বারবার লাইনে দাঁড়াতে হবে না। মেট্রোয় স্মার্টকার্ড পুজোর পর ফেরত দিয়ে দিতে পারবেন। নয়তো Aamar Kolkata Metro অ্যাপ থেকে প্রতিবার অনলাইনে টিকিটও কাটতে পারবেন।
এটা ছিল মেট্রো রুটে কলকাতার পুজোর ম্যাপ। এটা সেভ করে নিন আর পুজোয় চুটিয়ে উপভোগ করুন।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.


















