রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Durga Puja Special Kolkata Biryani: কলকাতায় কোন পুজোর কাছে রয়েছে সেরা বিরিয়ানি? রইল 5 জায়গার হদিশ

By Raja
Published on: September 6, 2025
Durga Puja Special Kolkata Biryani
---Advertisement---

নবাবদের হাতে জন্ম হলেও বিরিয়ানি এখন বাঙালির কাছে ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। খুশি হোক বা দুঃখ, ঝড় হোক বা রাত বাঙালির বিরিয়ানি খাওয়া চাই। ফ্যান্সি রেস্তোরাঁ হোক বা পাড়ার মোড়ের ছোট্ট বিরিয়ানি দোকান, সবেতেই এখন ভিড়। আর সামনেই পুজো, সেখানে তো বিরিয়ানির প্লেট রেকর্ড গড়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক কলকাতার বাছাই করা কয়েকটা পুজোর আশপাশে বিরিয়ানির কয়েকটা সেরা ঠিকানা (Durga Puja Special Kolkata Biryani)।

প্রতি বছর জ়োম্যাটো ও স্যুইগ্যি একটি রিপোর্ট প্রকাশ করে। সাধারণত এটা জানুয়ারি মাসে প্রকাশ করা হয়। ভারতীয়রা কোন খাবার সবচেয়ে বেশি অর্ডার দিয়েছেন সেটা থাকে রিপোর্টে। গত কয়েক বছরে সেই রিপোর্টে শীর্ষে থাকছে বিরিয়ানি। ভারত তথা বাংলায় সুইগ্যি, জ়োম্যাটোর প্ল্যাটফর্ম ব্যবহার করে এক বছরে সবচেয়ে বেশি বিরিয়ানি অর্ডার দেওয়া হয়।

দুর্গাপুজোর সময় পেটপুজো করতে গত কয়েক বছরে বেড়েছে বিরিয়ানির চাহিদা। রোল চাউমিনকে কড়া টক্কর দিচ্ছে এই বিরিয়ানি। তাই আর দেরি না করে এই লিঙ্কটা সেভ করে রাখুন আর জেনে নিন সেরা পুজোগুলোর কাছে বিরিয়ানির দোকানের ঠিকানা (Kolkata Biryani Near Me)-

উত্তর কলকাতার টালা এলাকা (Durga Puja Special Kolkata Biryani)

এই এলাকায় রয়েছে টালা প্রত্যয়, টালা পার্ক, যুবকবৃন্দের মতো একাধিক পুজো। এই টালা একাকায় দুটো ভালো বিরিয়ানির দোকান রয়েছে।

মামা ভাগ্নে বিরিয়ানি

এটি অবস্থিত টালা রেলওয়ে স্টেশনের পাশে। এখানে মাথাপিছু ১৫০ টাকা খরচ হবে।

লালা বিরিয়ানি কর্নার

এটির ঠিকানা পাইকপাড়া রো, শহিদ কলোনি এলাকায়। এটিরও খরচ মামা ভাগ্নে বিরিয়ানির মতোই।

Durga Puja 2025: কলকাতায় কোন মেট্রো স্টেশনের কাছে কোন বিখ্যাত পুজো? জানুন এক ক্লিকে

শ্রীভূমির পুজো

কলকাতার অন্যতম দামি এলাকা লেকটাউন। আর সেখানে হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ও সেই ক্লাবের Durga Puja। বরাবরই তাক লাগায় শ্রীভূমির পুজো, মহালয়া থেকেই দর্শনার্থীরা শ্রীভূমিতে ভিড় করেন। এখানে অবশ্য বিরিয়ানির অভাব হবে না। দামি ও সস্তা দুই বিরিয়ানির অপশন রয়েছে।

শিমলা বিরিয়ানি

কলকাতার অন্যতম জনপ্রিয় বিরিয়ানি চেন। একাধিক জায়গা রয়েছে শিমলা বিরিয়ানির আউটলেট। মাথাপিছু খরচটা একটু বেশি হলেও এর এক্সপিরিয়েন্স সেটা উশুল করে দেবে। লেক টাউনে ক্লক টাওয়ারের পাশেই অবস্থিত এটি।

নিউ মেজ়বান শাহি বিরিয়ানি

শিমলা বিরিয়ানি বাজেটের বাইরে হলেও আরও একটা অপশন আছে। সেটা হলো এই মেজ়বান শাহি বিরিয়ানি। লেকটাউনের ক্যানাল স্ট্রিটে অবস্থিত দোকানে মাথাপিছু খরচ হবে ১৫০ টাকা। শিমলা বিরিয়ানির পাশে ক্যানাল স্ট্রিট দিয়ে কিছুটা এগিয়ে গেলেন পাবেন এই দোকান। (Durga Puja Special Kolkata Biryani)

durga puja special kolkata biryani
ছবিটি প্রতীকী (AI দ্বারা নির্মিত)

শ্যামবাজারে বিরিয়ানির দোকান

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শ্যামবাজার। এখান থেকে হাঁটাপথে রয়েছে বাগবাজার, হাতিবাগান, শোভাবাজারের মতো এলাকা ও সেখানকার পুজো। আর অন্যতম জনপ্রিয় জায়গায় বিরিয়ানি অবশ্য পকেট কাটবে-

আরসালান রেস্টুরেন্ট ও ক্যাটারার

অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ চেন এটি। হাতিবাগানের টাউন স্কুলের পাশে অবস্থিত।

আমিনিয়া

আরও এক প্রিমিয়াম রেস্তোরাঁ। শোভাবাজারে বিধান সরণিতে অবস্থিত এটি।

করিমস

দিল্লি জামা মসজিদের পাশে অবস্থিত করিমস কয়েক বছরে কলকাতায় তাদের আউটলেট তৈরি করেছে। যারমধ্যে একটি হাতিবাগানে। এটি রাধা কৃষ্ণ মন্দিরের কাছে অবস্থিত। মুঘলদের স্টাইলে খাওয়ার খেতে চাইলে করিমস হতে পারে সেরা পছন্দ। (Durga Puja Special Kolkata Biryani)

Shyambazar Name History: শ্যামের পরে বাজার এল কী করে? জেনে নিন শ্যামবাজার নামের ইতিহাস

ভবানীপুর এলাকায় বিরিয়ানির দোকান

একাধিক গুরুত্বপূর্ণ Durga Puja রয়েছে এই এলাকায়। ভবানীপুর দুর্গোৎসব, পদ্মপুকুর বারোয়ারির মতো পুজো রয়েছে। ভবানীপুর এলাকায় আপনি পাবেন বলবন্ত সিং ধাবা ও জয়হিন্দ ধাবা। এখানে সব দামে একাধিক ভ্যারাইটির খাবার পাওয়া যায়। সঙ্গে বিরিয়ানি তো রয়েছে। এই দুই ধাবা সারারাত খোলা থাকে।

কালীঘাট ও সংলগ্ন এলাকায় বিরিয়ানির দোকান

কালীঘাট, রাসবিহারী অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্ক, চেতলা, গড়িয়াহাট এলাকায় লাইন দিয়ে একের পর এক পুজো। এই এলাকার পুজো কভার করতে আপনার দুটো দিন লেগে যাবে। আর এত ঠাকুর হেঁটে দেখতে গেলে তেড়ে খিদেও পাবে। তবে কালীঘাট হলো কলকাতার এমন এক জায়গা যেখানে আপনি অভুক্ত থাকবেন না। এখানে আপনি পাবেন Oudh 1590, বিরিয়ানিইশক, বচ্চন ধাবা, জ়িশান, তন্দুর হাউসের মতো রেস্তোঁরা (Kolkata Biryani Near Me)।

তবে এসবের বাইরেও রয়েছে একটি দোকান। যেটা ফুটপাথে। পরিচিত সমরদার বিরিয়ানি নামে। দেশপ্রিয় পার্কের সামনের ফুটপাথে সমরদা বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসেন। তবে এখানে সবসময় বিরিয়ানি মেলে না। সন্ধ্যে হলে বিরিয়ানি শেষ হয়ে যায়। আপনার কপাল ভালো থাকলে বিরিয়ানি পেতেও পারেন।

সাদার্ন অ্যাভিনিউতে আছে হায়দরাবাদের জনপ্রিয় প্যারাডাইস রেস্টুরেস্ট। অথেনটিক হায়দরাবাদি বিরিয়ানি পাওয়া যাবে এখানে। ফলে এ বার পুজোয় কলকাতার বিরিয়ানির বাইরে কিছু ট্রাই করতে চাইলে প্যারাডাইস আপনার স্বাদের প্যারাডাইস হতে পারে। এখানে যাওয়ার আগে মাথায় রাখবেন, আপনাকে কিন্তু অপেক্ষা করতেই হবে। ফলে হাতে সেরকম সময় নিয়ে যাবেন।

পাটুলি চত্বরে বিরিয়ানির খোঁজ

দক্ষিণ কলকাতায় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পাটুলি। এখানে যেমন রয়েছে কেন্দুয়া শান্তি সংঘ, তেমনই রয়েছে পাটুলি সেন্ট্রাল ক্লাবের পুজো। পাশাপাশি পাটুলি ঝিলপাড় ১২ মাস আড্ডার জায়গা। পাটুলিতে রয়েছে জনপ্রিয় রেস্তোরাঁ হিমুর হেঁশেল। এখানে বিরিয়ানির থেকেও বেশি জনপ্রিয় বাংলার একাধিক খাবার। এখানে এসে আপনি বিরিয়ানি কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাবেন।

পাটুলিতে রয়েছে একাধিক চাইনিজ় রেস্তোঁরা। চাউম্যান, ইউয়ানে গেলে আপনি অথেন্টিক চাইনিজ় পাবেন। তবে খরচটা অনেকটাই বেশি হবে।

এই প্রতিবেদনের অনেক বিরিয়ানির আড্ডার হদিশ দেওয়া গেল না। এত বড় শহরে এতপুজোর মাঝে বাছাটা কঠিন। তবে এখানে চেষ্টা করা হয়েছে কলকাতার উত্তর, মধ্য ও দক্ষিণের সেরা পুজো ও সেগুলোর আশপাশে খাবার জায়গাগুলো তুলে ধরার। আপনার পছন্দের বিরিয়ানির দোকান কোনটা, বা আপনি পুজোয় কী খেতে ভালোবাসেন সেটা জানাতে ভুলবেন না। পাশাপাশি এই লেখা যদি ভালো লেগে থাকে বা তথ্যগুলো যদি পরিচিত কারও কাজে লাগে, তা হলে লিঙ্কটা তাঁর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর একটা জিনিস বলতে ভুলবেন না, প্রতিটা দোকানেই কিন্তু পুজোর সময় বেশ ভিড় হয়। তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে যেন যাওয়া হয়। পুজোর সময় জিনিসের দাম কিছুটা হলেও বেশি হয়, আগে থেকে সেরা জন্য তৈরি থাকা ভালো।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যেই তথ্য তুলে ধরা হয়েছে সেই দোকান বা রেস্তোরাঁগুলো ১২ মাস একই জায়গায় থাকে। তবে Durga Puja 2025-তে প্রতিটা পুজোর পাশে কিছু অস্থায়ী দোকান বসে। সেগুলো পুজো শুরুর কয়েকদিন আগে থেকে বসে। তাই সেগুলোর খবর দেওয়া সম্ভব হলো না। যেহেতু পুজোর সময়েই সেই দোকানগুলো চলে তাই সেখানে খাবারের দামও অনেক কম হয়, পাশাপাশি স্বাদ নিয়েও প্রশ্ন থাকে।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


FAQ

শ্রীভূমিতে বিরিয়ানির দোকান

শিমলা বিরিয়ানি
লেক টাউনে ক্লক টাওয়ারের পাশেই অবস্থিত এটি।
নিউ মেজ়বান শাহি বিরিয়ানি
লেকটাউনের ক্যানাল স্ট্রিটে অবস্থিত দোকানে মাথাপিছু খরচ হবে ১৫০ টাকা। শিমলা বিরিয়ানির পাশে ক্যানাল স্ট্রিট দিয়ে কিছুটা এগিয়ে গেলেন পাবেন এই দোকান।

শ্যামবাজারে বিরিয়ানির দোকান

আরসালান রেস্টুরেন্ট ও ক্যাটারার
হাতিবাগানের টাউন স্কুলের পাশে অবস্থিত।
আমিনিয়া
শোভাবাজারে বিধান সরণিতে অবস্থিত এটি।
করিমস
হাতিবাগানের রাধা কৃষ্ণ মন্দিরের কাছে অবস্থিত



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply