দুর্গাপুজোয় ঠাকুর দেখা যেমন মজার, তেমনই ঝক্কি। বিশেষ করে আপনি যদি ঠিকমতো কলকাতা শহর বা আশপাশের এলাকা না চেনেন, তা হলে মন্ডপ খুঁজে পেলে কালঘাম ছুটে যাবে। রাস্তায় ব্যানার দেখে, পুলিশ বা বাকিদের জিজ্ঞাসা করে যেতে হবে। কিছুক্ষেত্রে Google Map ভরসা। তবে এ বার সব ঝামেলার শেষ। কারণ এ বার রাজ্য সরকার আনল Sharadotsav App। এটা দিয়ে আপনি কলকাতা ও শহরতলির পুজো দেখার সব প্ল্যান করতে পারবেন। এই প্রতিবেদনে জেনে নিন এই অ্যাপের ফিচারগুলি।
Table of Contents
মহালয়ার দিন থেকে লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। উত্তর থেকে দক্ষিণ সকলেই ভিড় জমাচ্ছেন। পুজোর পাঁচটা দিন এই ভিড়টা আরও কয়েকগুণ বাড়বে। ভিড় বাড়লে সমস্যা বাড়বে। আর বিভিন্ন রাস্তা বন্ধ হওয়ায় তাই পুজোর প্যান্ডেল খুঁজতে বেশ বেগ পেতে হয়। তাই আপনার মুশকিল আসানে রইল Sharadotsav app.
শারদোৎসব অ্যাপ কী এবং কেন এটি প্রয়োজন?
শারদোৎসব অ্যাপ মূলত দুর্গাপূজার সময় কলকাতা এবং তার আশপাশের এলাকার পুজো কমিটির বিস্তারিত তথ্য সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে। এখানে আপনি একটি ক্লিকের মাধ্যমে বিভিন্ন পুজোর থিম, ঠিকানা, লাইভ লোকেশন, ম্যাপ দেখতে পাবেন। এক কথায় বলতে গেলে দুর্গাপুজোর সময়ে একটা আপনার পার্সোনাল গাইড।
Durga Puja 2025: নামমাত্র খরচে এবার ঠাকুর দেখুন এসি বাসে চড়ে, বিশেষ উদ্যোগ রাজ্যের
Sharadotsav app-টি আপনার কোন প্রয়োজনে লাগবে?
সময় বাঁচানো: পূজার সময় রাস্তায় ভিড় খুব সাধারণ এবং এটা প্রতিটা রাস্তায় আপনি পাবেন। এই অ্যাপের সাহায্যে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় পথ খুঁজে নিতে পারবেন, এতে আপনার সময় অনেক বাঁচবে এবং বাড়ি থেকে বেরনোর সময়ে সেইভাবে প্ল্যান করতে পারবেন।
সহজে পছন্দের থিম পুজো খুঁজে বের করা: কলকাতায় এখন পরিচিত থিম পুজো। প্রতিটা থিম আলাদা আলাদা বার্তা বয়ে নিয়ে আসে। এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন কোন প্যান্ডেলের কী থিম এবং কোন শিল্পী সেটি তৈরি করেছেন।
শারদোৎসব অ্যাপের প্রধান ফিচারগুলো কী কী?
লাইভ প্যান্ডেল ম্যাপ
এটি অ্যাপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। ধরুন আপনি এমন একটা জায়গায় গেলেন, যেখান থেকে ফেরার রাস্তা আপনি জানেন না। আপনি এই অ্যাপে পাবেন আপনার লোকেশন থেকে কাছে প্য়ান্ডেল কত দূরে এবং কীভাবে যেতে পারবেন।
থিম এবং শিল্পী গ্যালারি
আপনার যদি থিম ভালো লাগে তাহলে এই ফিচারটি আপনার জন্য। এবার আর প্যান্ডেলের থিমের অর্থ, শিল্পীর নাম জানার জন্য সেই প্যান্ডেলে গিয়ে খোঁজ করা বা কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এই অ্যাপেই সব পাবেন। পাসাপাশি আপনি আপনার পছন্দের থিম প্যান্ডেলগুলোকে বুকমার্ক করে রাখতে পারবেন।
Durga Puja 2025: কলকাতায় কোন মেট্রো স্টেশনের কাছে কোন বিখ্যাত পুজো? জানুন এক ক্লিকে
ভিড় আপডেট
বলা ভালো এটা লাইফ সেভার ফিচার। পুজোর কোন প্যান্ডেলে কখন কত ভিড় সেটা দেখে আপনি প্ল্যান করতে পারবেন। প্রতিটাই আপনি রিয়েল টাইম আপডেট পাবেন। এরফলে আপনি কম ভিড়ের সময়ে প্যান্ডেলগুলোতে যেতে পারবেন, এতে আপনার এনার্জি এবং সময় বাঁচবে।
রুট প্ল্যানার
যারা পুজোর চারটে দিন আলাদা আলাদা করে প্ল্যান করে ঠাকুর দেখতে যান তাদের প্রিয় হবে। আপনি পুজোর আগে সময় নিয়ে বসে তালিকা করতে পারেন। সেই অনুযায়ী এই অ্যাপে ঢুকে কোন পুজো কখন দেখবেন সেটা ছকে নিতে পারেন। পাশাপাশি কোন পুজোর পর কোনটা দেখলে আপনাকে কম হাঁটতে হবে সেটাও দেখতে পারবেন।
জরুরি পরিষেবা
পুজোর সময়ে যে কোনও জরুরি পরিস্থিতিতে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। হাসপাতাল, পুলিশ, অ্যাম্বুলেন্স, দমকলকে জানাতে পারবেন এর মাধ্যমে।

Sharadotsav App কোথায় এবং কীভাবে ডাউনলোড করবেন?
শারদোৎসব অ্যাপটি বর্তমানে Google Play Store-এ বিনামূল্যে রয়েছে।
Google Play Store: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে স্টোরে গিয়ে “Sharadotsav App” লিখে সার্চ করলেই অ্যাপটি খুঁজে পাবেন। নয়তো এখানে ক্লিক করুন।
তবে অ্যাপল ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। ফলে এই অ্যাপটি Apple App Store-এ পাবেন না।
ডাউনলোড করার পর আপনাকে ফোন নম্বর বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর অ্য়াপ ব্যবহার করতে পারবেন।
Google Gemini Durga Puja trend: পুজোর পাঁচদিন আলাদা সাজ, আজই ট্রাই করুন এই 5 ভাইরাল AI প্রম্পট
কীভাবে এই অ্যাপটি এ বার পুজোয় গেমচেঞ্জার হতে চলেছে?
Sharadotsav App শুধু আপনার পুজোর অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে। এরমধ্যে দিয়ে আপনি নতুন পুজোর সন্ধান পাবেন। আপনার জানার বাইরেও যেই পুজোগুলো রয়েছে সেগুলো সহজেই পাবেন। পাশাপাশি কোন পুজো গত বছর কী থিম করেছিল, সেটার ছবি, ভিডিয়ো দেখতে পাবেন। পুজো কার্নিভ্যালেরও ছবি ভিডিয়ো দেখতে পাবেন আপনি। সব মিলিয়ে এই একটা অ্যাপে আপনি পুরো প্যাকেজ পাবেন যা আপনার পুজোর অভিজ্ঞতা বদলে দেবে।
এতদিন পুজোর আগে সকলে কলকাতা পুলিশের দেওয়া বড় ম্যাপ সংগ্রহ করতেন। সেই ম্যাপে আঁকা থাকত কোন পুজো কোথায়। কিন্তু এখন প্রযুক্তির যুগে সেই ছবি বদলেছে। এখন ছাপানো ম্যাপের দিন শেষ। পুলিশও আর সেই ম্যাপ দেয় না। এতদিন সকলের জন্য ছিল গুগল ম্যাপ ভরসা। তবে সেখানে সব পুজোর ঠিকানা থাকত না। এ বার প্রযুক্তির যুগে সেই ছবিটা আমূল বদলে যাচ্ছে। যা আপনাকে বাকিদের থেকে আলাদা করে তুলবে।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.


















