রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

লাগবে ঠিক 10 মিনিট, Sprouts Salad দিয়েই শুরু করুন হেলদি লাইফস্টাইল

By Raja
Published on: August 23, 2025
Sprouts Salad
---Advertisement---

সন্ধ্যেয় কী খাব বা টুকটাক মুখ চালানোর জন্য হাতের কাছে কী থাকবে সেটা নিয়ে অনেকে কনফিউজ়ড থাকেন। ফলে বেছে নেন রাস্তার পাশে বিক্রি হওয়া ফাস্টফুডকে। যেটা পেট ভরালেও শরীরের ক্ষতি করে। এই প্রতিবেদনে শেয়ার করব Sprouts Salad Recipe, এটি শুধু আপনার পেটই ভরাবে না, শরীরেরও উপকার করবে।

Sprouts Salad: প্রোটিনে ভরা একটি স্বাস্থ্যকর রেসিপি

স্প্রাউটস স্যালাড শুধু খেতে ভালো নয়, এটি দ্রুত ও সহজে তৈরি করা যায়। আপনি খাওয়ার তৈরির জন্য সময় না পেলেও এটা সহজে ও দ্রুত বানিয়ে নিতে পারবেন। লাঞ্চ বা হালকা রাতের খাবারের জন্যও এই স্প্রাউটস স্যালাড দারুণ উপযোগী। এর প্রধান উপাদান হলো অঙ্কুরিত মুগ ডাল, যা প্রোটিনের এক দারুণ উৎস। এর সঙ্গে বিভিন্ন ধরনের টাটকা সবজি মিশিয়ে স্যালাডটি তৈরি করা হয়, যা এটিকে আরও পুষ্টিকর এবং সতেজ করে তোলে।

Sprouts Salad Recipe

এটি বানাতে লাগবে ঠিক ১০ মিনিট।

স্প্রাউটস স্যালাড বানানোর প্রয়োজনীয় উপকরণ

  • ১ কাপ অঙ্কুরিত মুগ ডাল: এটিকে হালকা সেদ্ধ করে নিলে নরম হবে, আর কাঁচা রাখলে স্যালাড মুচমুচে হবে, তবে কাঁচা রাখলে হজম হতে সময় নেমে
  • ১টি ছোট পেঁয়াজ: একদম মিহি করে কাটা
  • ১টি টম্যাটো: মিহি করে কাটা
  • অর্ধেক শশা: ছোট ছোট টুকরো করে কাটা
  • ১টি কাঁচা লঙ্কা: কুচানো
  • ২ টেবল চামচ টাটকা ধনে পাতা: কুচানো
  • হাফ চা চামচ চাট মশলা
  • অর্ধেক লেবুর রস: ভিটামিন সি এবং টক স্বাদ দেবে
  • নুন: স্বাদ অনুযায়ী

পেটের মেদ কমানোর উপায়, জেনে নিন 5 পয়েন্টে

স্প্রাউটস স্যালাড বানানোর পদ্ধতি

  • প্রথম ধাপ: একটি বড় বাটি নিন। এই বাটিতে অঙ্কুরিত মুগ ডাল নিন। যদি সেদ্ধ করেন তা হলে খেলায় রাখবেন বেশি সেদ্ধ যেন না হয়।
    দ্বিতীয় ধাপ: ছোলার মধ্যে এক এক করে মিশিয়ে দিন কুচানো পেঁয়াজ, টম্যাটো, শশা এবং কাঁচা লঙ্কা।
  • তৃতীয় ধাপ: এই ধাপে মশলাগুলো যোগ করুন। প্রথমে নুন দিন, তারপর চাট মশলা এবং সবশেষে টাটকা লেবুর রস মিশিয়ে দিন।
  • চতুর্থ ধাপ: এবার একটি চামচ দিয়ে বাটিতে থাকা সব জিনিস একসঙ্গে মিশিয়ে নিন। যতক্ষণ না মশলার সঙ্গে মুগ ডালগুলো ঠিকভাবে মিশছে ততক্ষণ ধরে মেশান।
  • পঞ্চম ধাপ: স্যালাডটি পরিবেশনের আগে কুচানো ধনে পাতা দিয়ে সাজিয়ে নিন। চেষ্টা করুন বানানোর সঙ্গে সঙ্গে খাওয়ার, এতে স্বাদ ভালো পাবেন।

স্প্রাউটস স্যালাড বানানোর টিপস

  • স্যালাডে কিছু বেদানা যোগ করতে পারেন। এতে মিষ্টি স্বাদ আসবে এবং স্বাদে ভারসাম্য আনবে।
  • কিছু ভাজা বাদাম ছড়িয়ে দিন। এতে মুচমুচে ভাব আরও বাড়বে।
  • শুধু মুগ ডালের বদলে ছোলা, মটর, বা বিভিন্ন ডালের মিশ্রিত স্প্রাউটস ব্যবহার করতে পারেন। এতে স্যালাডটি আরও পুষ্টিকর এবং স্বাদও আলাদা হবে।
  • শুধু নুন ও লেবুর রসের বদলে স্যালাডে হালকা সর্ষের তেল, জিরা গুঁড়ো বা একটু পুদিনা পাতা কুচি মেশানো যেতে পারে।
  • বানানোর পর যদি দেরিতে খান, তা হলে লেবুর রস মেশাবেন না। খাওয়ার আগেই মেশান।

Dacres Lane: রাস্তা নয়, কলকাতার স্ট্রিট ফুড স্বর্গ

কেন অঙ্কুরিত ডাল এত স্বাস্থ্যকর?

যখন কোনও শস্য বা ডাল অঙ্কুরিত হয়, তখন এর পুষ্টিগুণ বহুগুণ বেড়ে যায়। এই প্রক্রিয়াটি শস্যের মধ্যে থাকা জটিল শর্করাকে সহজ শর্করায় রূপান্তরিত করে, যা হজমে সাহায্য করে। এছাড়াও, অঙ্কুরিত হওয়ার পর এর মধ্যে থাকা প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং মিনারেলের পরিমাণ বৃদ্ধি পায়।

হজমে সহায়ক: অঙ্কুরিত শস্যে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যা হজমের প্রক্রিয়াকে সহজ করে তোলে। তাই যাদের হজমের সমস্যা আছে, তাদের জন্য এটি খুবই উপকারী।

প্রোটিন ও ফাইবারের উৎস: অঙ্কুরিত মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা পেশী গঠনে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। এর উচ্চ ফাইবার সামগ্রী হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

ভিটামিন ও মিনারেলে ভরপুর: স্প্রাউটসে ভিটামিন সি, ভিটামিন কে এবং বি কমপ্লেক্স ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও এতে আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেলও থাকে।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: এটি শরীরের জন্য ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালস-এর বিরুদ্ধে কাজ করে, যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে।

স্প্রাউটস স্যালাড শুধুমাত্র একটি খাবার নয়, এটি একটি সুস্থ জীবনযাত্রার প্রতীক। এটি আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ফাইবার এবং ভিটামিনের চাহিদা পূরণ করে। এত দ্রুত এবং কম খরচে কোনও খাবার আপনার শরীরে প্রোটিন ফাইবার বা ভিটামিনের চাহিদা পূরণ করবে না। ফিটনেসের যাত্রা শুরু করলে সবার আগে এই স্প্রাউটস স্যালাড যোগ করুন আপনার দৈনন্দিন ডায়েটে।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


FAQ

Sprouts Salad Recipe

১ কাপ অঙ্কুরিত মুগ ডাল: এটিকে হালকা সেদ্ধ করে নিলে নরম হবে, আর কাঁচা রাখলে স্যালাড মুচমুচে হবে, তবে কাঁচা রাখলে হজম হতে সময় নেমে
১টি ছোট পেঁয়াজ: একদম মিহি করে কাটা
১টি টম্যাটো: মিহি করে কাটা
অর্ধেক শশা: ছোট ছোট টুকরো করে কাটা
১টি কাঁচা লঙ্কা: কুচানো
২ টেবল চামচ টাটকা ধনে পাতা: কুচানো
হাফ চা চামচ চাট মশলা
অর্ধেক লেবুর রস: ভিটামিন সি এবং টক স্বাদ দেবে
নুন: স্বাদ অনুযায়ী

স্প্রাউটস স্যালাড বানানোর পদ্ধতি

প্রথম ধাপ: একটি বড় বাটিতে অঙ্কুরিত মুগ ডাল নিন। যদি সেদ্ধ করেন তা হলে খেলায় রাখবেন বেশি সেদ্ধ যেন না হয়।
দ্বিতীয় ধাপ: ছোলার মধ্যে এক এক করে মিশিয়ে দিন কুচানো পেঁয়াজ, টম্যাটো, শশা এবং কাঁচা লঙ্কা।
তৃতীয় ধাপ: এই ধাপে মশলাগুলো যোগ করুন। প্রথমে নুন দিন, তারপর চাট মশলা এবং সবশেষে টাটকা লেবুর রস মিশিয়ে দিন।
চতুর্থ ধাপ: এবার একটি চামচ দিয়ে বাটিতে থাকা সব জিনিস একসঙ্গে মিশিয়ে নিন ও মেশানো হলে খেয়ে নিন।

স্প্রাউটস স্যালাড বানানোর টিপস

স্যালাডে কিছু বেদানা যোগ করতে পারেন। এতে মিষ্টি স্বাদ আসবে এবং স্বাদে ভারসাম্য আনবে।
কিছু ভাজা বাদাম ছড়িয়ে দিন। এতে মুচমুচে ভাব আরও বাড়বে।
শুধু মুগ ডালের বদলে ছোলা, মটর, বা বিভিন্ন ডালের মিশ্রিত স্প্রাউটস ব্যবহার করতে পারেন। এতে স্যালাডটি আরও পুষ্টিকর এবং স্বাদও আলাদা হবে।
শুধু নুন ও লেবুর রসের বদলে স্যালাডে হালকা সর্ষের তেল, জিরা গুঁড়ো বা একটু পুদিনা পাতা কুচি মেশানো যেতে পারে।
বানানোর পর যদি দেরিতে খান, তা হলে লেবুর রস মেশাবেন না। খাওয়ার আগেই মেশান।



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply