রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Eggs and Weight Loss: 3 গুণ, যাতে ডিম হয়ে উঠেছে ওজন কমানোর সুপার ফুড

By Raja
Published on: August 18, 2025
eggs and weight loss
---Advertisement---

সস্তায় পুষ্টিকর খাদ্য ডিম। তবে এটা কুসুম ছাড়া না গোটা ডিম সেটা নিয়ে রয়েছে প্রশ্ন। একাধিক মহল থেকে এক এক দাবি করা হয়। তাই ডিম নিয়ে একাধিক কনফিউশন। তবে এই ডিম হতে পারে সুপারফুড (eggs and weight loss)। যা ওয়েট লস জার্নিতে অন্যতম কার্যকরি ভূমিকা নিতে পারে। এই প্রতিবেদনে জেনে নিন ওজন কমানোর যাত্রায় ডিম রাখলে সেটা কী কী কাজে লাগতে পারে–

কেন ডিম ওজন কমাতে সাহায্য করে? (eggs and weight loss)

ডিম হলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কমপ্লিট খাবার। এতে আছে হাই প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। ওজন কমানোর জন্য এই পুষ্টি উপাদানগুলো খুব জরুরি।

ডিমের পুষ্টিগুণ: লম্বা সময় পেট ভর্তি রাখে

সস্তায় প্রোটিন চাইতে গেলে ডিম হলো অন্যতম সেটা বিকল্প। একটি বড় ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। বাকি খাবারের থেকে প্রোটিন হজম হতে সময় লাগে। তাই ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, ফলে ঘনঘন খাওয়া বন্ধ হয়, ফলে বাইরে থাকলে ফাস্টফুড খাওয়ার প্রবণতাও কমে (eggs and weight loss)।

Street Food মানেই অস্বাস্থ্যকর নয়, এই 8 খাবারেই শরীর থাকবে ফিট

কম ক্যালোরি, বেশি পুষ্টি

ওজন কমানোর জন্য প্রধান শর্ত হলো ক্যালোরি কম খাওয়া। একটি বড় সেদ্ধ ডিমে প্রায় ৭৮ ক্যালোরি থাকে। এই ক্যালোরির সঙ্গে রয়েছে বাকি পুষ্টি উপাদান। এতে আছে ভিটামিন B12, ভিটামিন D, রিবোফ্লাভিন, সেলেনিয়াম, এবং আয়রন। এছাড়াও, ডিমের কুসুমে আছে কোলিন, যা ব্রেনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এর ফলে আমাদের মেটাবলিজ়ম বাড়ে। যার ফলে দ্রুত ওজন কমে।

মেটাবলিজম বাড়াতে ডিম

প্রোটিন হজম করার জন্য আমাদের শরীরকে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। ডিমের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি হওয়ায়, শরীরকে সেটা হজম করাতে বেশি কষ্ট করতে হয়। এতে ক্যালোরি দ্রুত বার্ন হয়। এটা ধারাবাহিকভাবে হতে থাকলে যেকোনও খাবার শরীর দ্রুত হজম করতে পারে (eggs and weight loss)।

ডিমের কুসুম খাওয়া কি ভালো?

ডিম নিয়ে এই একটা বিষয় রয়েছে। কেউ কেউ দাবি করেন, ডিমের সাদা অংশ খেতে। গোটা ডিম খেলে শরীরের ক্ষতি হয় বলে দাবি করা হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছে, এই ধারনা ভুল। ডিমের কুসুম শুধু স্বাস্থ্যকর নয়, ওজন কমানোর ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডিমের কুসুমে থাকে ফ্যাটের একটি বড় অংশ, কিন্তু এই ফ্যাট হলো স্বাস্থ্যকর ফ্যাট, যা আমাদের শরীরের জন্য জরুরি। এর মধ্যে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও, কুসুমে আছে ভিটামিন A, E, K এবং D, যা শরীরের বিভিন্ন কাজে লাগে (eggs and weight loss)।

এর থেকে বোঝা যাচ্ছে ডিমের সাদা অংশে যেমন প্রোটিন থাকে, তেমনই কুসুমে থাকা পুষ্টিগুণও কার্যকর।

Bhoger Khichuri Recipe: মাত্র 6 উপকরণেই বানিয়ে ফেলুন নিরামিষ ভোগের খিচুড়ি

ডিম কীভাবে খাবেন?

ডিম এমন একটা খাবার যেটা আপনি একাধিকভাবে খেতে পারেন। ডিম সেদ্ধ থেকে শুরু করে ভাজা, পোচ, হাফ বয়েল রয়েছে একাধিক বিকল্প। তবে সব ডিম খেলে আপনার উপকারে দেবে না। দেখে নিন কীভাবে ডিম খাবেন?

সকালে সেদ্ধ ডিম

সবচেয়ে সহজ এবং স্বাস্থ্যকর উপায় হলো ডিম সেদ্ধ।

ডিম ভাজা

আপনি চাইলে ডিম ভাজাও খেতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে সেখানে যেন তেল কম থাকে।

এগ স্যালাড

সেদ্ধ ডিমের সঙ্গে একাধিক জিনিস মেশাতে পারেন। তালিকায় থাকুক বিভিন্ন সবজি যেমন শশা, টমেটো, পেঁয়াজ, মরশুমি সবজি সেদ্ধ এবং সামান্য নুন ও গোলমরিচ।

ডিমের ঝোল

এটাও খুব দ্রুত বানানো যায়। অল্প তেল দিয়ে বানিয়ে ডিমটাকে সেদ্ধ করে ঝোলে মিশিয়ে খেতে পারেন। ভাত বা রুটি দুটো ক্ষেত্রেই এটা কার্যকরি।

ওজন কমানোর জন্য দরকার হচ্ছে কার্বহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিনের পরিমাণ বাড়ানো। আর প্রোটিনের জন্য বাকি যেই বিকল্পগুলো আছে সেগুলো সবই দামি। তাই ডিম পারফেক্ট চয়েস হতে পারে। তবে শুধু ডিম না, পর্যাপ্ত জল খান। গ্যাসের সমস্যা থাকলে খালি পেটে ডিম খাওয়া এড়িয়ে চলুন (eggs and weight loss)।

ডিম শুধু ওজন কমায় না, এটি আমাদের শরীরের পুরো স্বাস্থ্যও ভালো রাখে। এর মধ্যে থাকা পুষ্টি উপাদান আমাদের চুল, ত্বক এবং চোখের জন্য খুবই উপকারী। তবে শুধু ডিম খেলেই হবে না, নিয়মিত শরীর চর্চা করতে হবে। কারণ, ডিম কোনো ম্যাজিক খাবার নয়। এটি ওজন কমানোর একটি সহায়ক খাদ্য। ডিমকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমও জরুরি। নিজের শরীরকে সুস্থ ও ফিট রাখার জন্য ডিমের এই অসাধারণ গুণগুলো কাজে লাগান


FAQ

ডিমের কুসুম খাওয়া কি ভালো?

ডিমের কুসুমে থাকে ফ্যাটের একটি বড় অংশ, কিন্তু এই ফ্যাট হলো স্বাস্থ্যকর ফ্যাট, যা আমাদের শরীরের জন্য জরুরি। এর মধ্যে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও, কুসুমে আছে ভিটামিন A, E, K এবং D, যা শরীরের বিভিন্ন কাজে লাগে।

ডিম কীভাবে খেলে ওজন কমবে?

সেদ্ধ ডিম, ডিম ভাজা, এগ স্যালাড, ডিমের ঝোল

ডিমে কী কী থাকে?

হাই প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল।



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply