প্রকৃতির টানে, ইতিহাস জানতে বা সময় কাটানোর জন্য আমরা সকলে ঘুরতে যাই। কমবেশি সকলের ঘুরতে যাওয়ার কারণ এগুলোই থাকে। কিন্তু শুধুমাত্র খেতে গিয়ে ঘুরতে গিয়েছেন কেউ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু একটা নির্দিষ্ট এলাকার খাবার খাওয়ার জন্য ঘুরতে যাওয়া, আর কোনও কারণ না। সেখানকার ঐতিহাসিক স্থাপত্য, স্মৃতিস্তম্ভ, সমুদ্র, পাহাড় কিচ্ছু না। শুধু খাবার। এই প্রতিবেদনে রইল এমনই পাঁচ জায়গায় হদিশ, যেখানে আপনি শুধু খাওয়ার জন্য ঘুরতে যেতে পারেন (5 Travel Destinations for Foodies)। ভোজন রসিকদের জন্যই এই প্রতিবেদন।
Table of Contents
কথিত আছে, একজন মানুষের মন জিততে গেলে তাঁর পেট হয়ে যেতে হয়। আর সেটাই স্বাভাবিক, বিয়ে হোক বা অন্নপ্রাশন। সকলের নজর কিন্তু থাকে সেই খাবার স্টলের দিকেই। আসলে সবই পেটের জন্য। তাই এই পেটপুজো করিয়ে আপনার মন ভুলিয়ে দিতে পারে একাধিক জায়গা। তারমধ্যে একটি তো রয়েছে কলকাতা। বাকিগুলোর জন্য পড়তে থাকুন।
5 Travel Destinations for Foodies
লখনৌ
নবাবদের শহর লখনৌয়ের কথা কে না জানে। এই লখনৌয়ের অনেক খাবার চলে কলকাতায়, সে অবশ্য আদ্দিকালে এসেছিল এই শহরে। যারমধ্যে অন্যতম গলৌটি কাবাব। মুখে দিলেই গলে যাওয়া গলৌটি কাবাবকে লখনৌয়ের মানুষ ‘টুন্ডে কাবাব’ নামেও চেনেন। এই কাবাব খেতে লখনৌ যেতেই পারেন। বৃথা হবে না যাত্রা। শহরে গেলে টুন্ডে কাবাবের পাশাপাশি প্লেটে থাক নবাবি ঢঙে রান্না হওয়া বিরিয়ানি, সারারাত ধীরে সেদ্ধ হওয়া নিহারি আর সুগন্ধি কোরমা। খাঁটি মোগলাই স্বাদ পেতে চাইলে এই নবাবি শহরের তুলনা নেই। শেষ পাতে মিষ্টান্ন ছাড়া বাঙালিদের আবার হয় না। চিন্তা নেই, সেটাও আছে, মাখন মালাই, শিরমল এবং শাহি টুকড়া আপনার মন খুশ করে দেবে। (5 Travel Destinations for Foodies)
শহরের কোলাহল থেকে দূরে, একদিনের ছুটিতে ঘুরে আসুন এই 10 জায়গায়
অমৃতসর
স্বর্ণমন্দিরের শহর অমৃতসরের নাম উঠলেই ওঠে কুলচার কথা। অমৃতসরি কুলচার সুখ্যাতি ভারত ছাড়িয়ে বিশ্বেও। তাই সেটা হোক আপনার প্রথম মিল। কুলচার সঙ্গে ছোলে দেওয়া হয়, যা বাংলায় মটর বলে থাকে। আলু-পনির-সবজির পুরে ভরা এই তন্দুরি রুটি মুখে দিলেই স্বাদের ঝলক বোঝা যায়। অধিকাংশ বিদেশি ভারতীয় খাবার বলতে যেটাকে বোঝেন সেই বাটার চিকেনের জন্মও এখানে। টম্যাটো পিউরি আর নরম মুরগির মাংস মিলে কীভাবে মুখের স্বাদকোরককে ব্যতিব্যস্ত করে তোলে তা বুঝে যাবেন।
এরপর চলে যান খাঁটি পাঞ্জাবি খাবারে। টেস্ট করুন ‘মক্কে দি রোটি’ আর ‘সরসো দা শাগ’। এছাড়াও ‘বান টিক্কি’ ট্রাই করতে পারেন। পাউরুটির মাঝে আলুর প্যাটি, সঙ্গে চাটনি। লস্যি, কুলফা, জিলিপির মতো মিষ্টিও আছে। তবে স্বর্ণমন্দিরের লঙ্গরখানার লঙ্গর আর সুজি দিয়ে বানানো ‘কড়া প্রসাদ’ না খেলে অমৃতসর-ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। (Best Travel Destination For Food)

ইন্দোর
মধ্যপ্রদেশের ইন্দোর বিখ্যাত তাদের বিভিন্নরকম চাটের জন্য। দেশের নানা প্রান্তে ইন্দোরী চাট আপনি পাবেন। নানারকম চাট, পোহা-জলেবি (চিড়়ের পোলাও-জিলিপি), ‘ভুট্টে কা কিস’, ‘খোপ্রা প্যাটিস’ আর বিচিত্র কচুরিই এই শহরের প্রাণ। ভুট্টে কা কিস নাম থেকেই বুঝতে পারছেন এর প্রধান উপাদান হলো ভুট্টা। সেই ভুট্টাকে দুধ মশলা দিয়ে রান্না করা হয়। খোপ্রা প্যাটিস হল আলুর প্যাটির ভেতরে নারকেল-মশলার পুর, পরিবেশন হয় চাটনির সঙ্গে। ইন্দোরে রয়েছে নানারকমের কচুরি। বিশেষ করে কড়াইশুঁটির পুর দেওয়া ‘বাফলা কচুরি’ আপনাকে আলাদা অনুভূতি দেবে। মিষ্টিতে সরাফা বাজারে জিলিপি, রাবড়ি, মালপোয়া, কুলফি খেয়ে নিজের ভোজন কমপ্লিট করুন।
কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা
হায়দরাবাদ
নিজ়ামদের শহরে আপনি খাবার হাজারো রকমের পদ পাবেন। তাই এখানে আপনার বেশ সময় যাবে। কলকাতার বিরিয়ানিকে যেই বিরিয়ানি টেক্কা দিতে পারে সেটা হলো হায়দরাবাদ। আলু নেই, তবে এখানকার বিরিয়ানির মশলা আলাদা, সঙ্গে একটু বেরেস্তা আপনাকে আলাদা অনুভূতি দেবে। তবে হায়দরাবাদের বিরিয়ানি একটু স্পাইসি। বিরিয়ানির সঙ্গে নিতে পারেন ‘মির্চি কা সালান’।

যদি রমজান মাসে যান তাহলে হায়দরাবাদি হালিম ট্রাই করবেন, সেটা যদি পিস্তা হাউসের হালিম হয় তা হলে পোয়াবারো। এখানেই শেষ না। আছে ‘পত্থর কা গোস্ত’—গরম পাথরের উপর রান্না করা নরম মাংস—আর আলাদা স্বাদের ‘কিমা সামোসা’। হায়দরাবাদের কাবাবের খ্যাতি পুরোনো। হায়দরাবাদে রাম কী মান্ডি এলাকায় রাতের দিকে গেলে বিভিন্ন রকমের দক্ষিণি খাবার পাবেন। শেষ করার আগে চায়ের কথা ভুলবেন না। ওসমানিয়া বিস্কুট দিয়ে ইরানি চা খেয়ে শেষ করুন যাত্রা। (Best Travel Destination For Food)
দিল্লি
দিল্লি এমন একটা জায়গায় যেখানে দেশের বিভিন্ন প্রান্তের খাবার পাবেন। রাজধানী হওয়ায় এখানে সবধরনের মানুষের বাস। তাই খাবারের লিস্ট করতে গেলে দিল্লিকে রাখতেই হবে। চাঁদনি চকের ‘পরাঠেওয়ালি গলি’ যেমন কিংবদন্তি, তেমনই সুস্বাদু। সরু গলি হলেও স্বাদ যেকোনও বড় জায়গাকে হার মানাবে। এরসঙ্গে রয়েছে মঞ্জু কা টিলার মোমো, দরিয়াগঞ্জের বাটার চিকেন, পুরনো দিল্লির কাবাব-নিহারি, দৌলত কী চাট, কিংবা ছোলে ভাটুরে—আপনার দিল জিতে নেবে। দিল্লির অলিতে গলিতে পাওয়া যায় ছোটে ভাটুরে, পরোটা, কুলচা। এগুলো আপনার দৈনন্দিন মেনু। আর মিষ্টির ভাণ্ডারে রাবড়ি-ফালুদা, সোহন হালুয়া, কুলফি, জিলিপিও সমান বিখ্যাত। (Best Travel Destination For Food)

লখনৌ, অমৃতসর, ইন্দৌর, হায়দরাবাদ, দিল্লি কলকাতা থেকে কী করে যাবেন?
এই জায়গাগুলোতে যাওয়ার সবচেয়ে দ্রুত ও সহজ রাস্তা হলো ফ্লাইট। কলকাতা থেকে প্রতিটা শহরে যাওয়ার সরাসরি বিমান আছে। সময় অনুযায়ী বিমানের ভাড়া ওঠানামা করে। তবে গড়ে আপনার যাওয়া আসা মিলিয়ে ১৫ হাজার টাকা খরচ হতে পারে।
সস্তায় যাওয়ার জন্য ট্রেনের অপশন তো রয়েছে। দিল্লি যাওয়ার জন্য হাওড়া ও দিল্লি থেকে রয়েছে পূর্বা, রাজধানী, দূরন্ত এক্সপ্রেস। হায়দরাবাদ যাওয়ার জন্য রয়েছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।
লখনৌ যেতে ট্রেনের অপশন প্রচুর। অকাল তখন, জম্মু তাওয়াই, কুম্ভ, অমৃতসর মেইল, দুন এক্সপ্রেস ইত্যাদি দূরপাল্লার ট্রেন রয়েছে।
এগুলির মঝ্যে অকাল তখন ও অমৃতসর মেলে করে আপনি অমৃতসর যেতে পারেন। দিল্লি থেকে বাসে করেও অমৃতসর ও দিল্লি যাওয়া যায়।
শহরগুলোতে খাবারের দাম কত?
- দিল্লি: পুরনো দিল্লির আইকনিক দোকানগুলোর দাম কম। একটি প্লেট ছোলে ভাটুরে ১০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি বড় জায়গায় খেতে যান, তা হলে খরচ বেশি হবে। ছোটো দোকানে কম খরচে হয়ে যাবে।
- হায়দরাবাদ: শহরের অধিকাংশ রেস্টুরেন্টে ইরানি চায়ের প্রতি কাপের দাম গড়পড়তা ২৫ টাকা। ওসমানিয়া বিস্কুট একপ্লেট ২০ টাকা। বিরিয়ানি ২০০-২৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
- অমৃতসর ও লখনৌতে আপনি তালিকায় দেওয়া সব খাবার খেতে গেলে ৫০০-৬০০ টাকা খরচ হবে। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন সবকটি খাবার।
শুধু স্থানীয় সুস্বাদু খাবার খাওয়াই নয়; সেই খাবারকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি, ইতিহাস আর লোককথার স্রোতে ভেসে চলাই এর আসল আকর্ষণ। আমাদের দেশে প্রতিটি রাজ্যের খাবারের আলাদা ঐশ্বর্য রয়েছে। খাস বাংলাতেই এত রকমের পদ যে দেশের নানাপ্রান্ত থেকে মানুষ কেবল কলকাতার স্বাদ পেতে চলে আসেন। কলকাতার ফুচকা, ঝালমুড়ি, কাঠি রোলের মতো ‘স্ট্রিটফুড’ যেমন অবধারিত, তেমনি চেলো কাবাব, কলকাতা বিরিয়ানি-চাপ, চিকেন আলা কিভ, নানা কাটলেটের অভিনব ফিউশনও টানে খাদ্যরসিকদের (Best Travel Destination For Food)।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
What are the Best Travel Destination For Food?
দিল্লি, অমৃৃতসর, হায়দরাবাদ, ইন্দোর, লখনৌ
দিল্লি যাওয়ার ট্রেন কী কী?
দিল্লি যাওয়ার জন্য হাওড়া ও দিল্লি থেকে রয়েছে পূর্বা, রাজধানী, দূরন্ত এক্সপ্রেস।
হায়দরাবাদে যাওয়ার ট্রেন কী কী?
হায়দরাবাদ যাওয়ার জন্য রয়েছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.



















