রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Best Places to Visit in December in India: কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা

By Raja
Published on: August 24, 2025
ভারতে ঘোরার সেরা ১০ জায়গা
---Advertisement---

শীতকাল মানে আলাদা অনুভূতি। তাও সেটা যদি ভারতে হয়। গরম, বর্ষার বিরক্তির পরিবেশের পর স্বস্তি দেয় সেই শীতকাল, ভারতের অধিকাংশ জায়গাই শীতকালে ঘোরার জন্য আদর্শ। আর হবে নাই বা কেন উত্তরের হিমেল হাওয়া যখন গায়ে লাগে তখন মন আর ঘরে থাকতে চায় না। শীতকালে প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে বসে, আর প্রতিটি স্থানই হয়ে ওঠে এক নতুন গল্পের ঠিকানা। এই প্রতিবেদনে আমরা তুলে ধরলাম ডিসেম্বর মাসে ভারতে ঘোরার সেরা ১০ জায়গা (Best Places to Visit in December in India).

Table of Contents

আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন, বা পাহাড়ের শান্তি ভালোবাসেন, অথবা সমুদ্রের ধারে বসে সময় কাটাতে চান তা হলে ভারতের প্রতিটা প্রান্তেই আপনি পাবেন সেই বিকল্পগুলো। চলুন জেনে নিন ১০টি জায়গা যা আপনার শীতের ছুটিকে পারফেক্ট করে তুলবে (Best Places to Visit in December in India)।

গোয়া: নাইট লাইফ ও সমুদ্র (Best Places to Visit in December in India)

Best Places to Visit in December in India
Best Places to Visit in December in India: কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা 6

সোশ্যাল মিডিয়া ঘাঁটলে একটা মিম সব সময়ে ট্রেন্ডে থাকে। সেটা হলো গোয়ায় যাওয়ার প্ল্যান হলেও সেটা বাস্তবায়িত হয় না। কিন্তু এ বার একটু মনকে ঠিক রাখলেই গোয়ার প্ল্যান করতে পারবেন। গোয়ায় শীতকাল হলো পিক সিজন। গরমের মাসগুলোতে গোয়াতে পর্যটকের সংখ্যা কম থাকলেও, শীতকালে এর সমুদ্র সৈকতগুলো পর্যটকদের ভিড়ে ভরে ওঠে। গোয়ার মনোরম আবহাওয়া, নীল জল এবং রঙিন রাতের জীবন আপনাকে মুগ্ধ করবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোয়ায় আবহাওয়া থাকে খুবই আরামদায়ক। এই সময়ে ক্রিসমাস এবং নিউ ইয়ারের উৎসবের মেজাজ গোয়ার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

ভ্রমণের মোট সময়: ৪ থেকে ৫ দিন।

গোয়ায় যাওয়ার আনুমানিক খরচ (জনপ্রতি)

₹৮,০০০ – ₹১৫,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ)।

গোয়ায় দর্শনীয় স্থান

বাগা বিচ, ক্যালানগুট বিচ, আনজুনা ফ্লি মার্কেট, ফোর্ট আগুয়াদা, এবং সি-ফুড উপভোগ করার জন্য বিভিন্ন বিচ শ্যাক। রাতের বেলা বিভিন্ন ক্লাবে পার্টির অভিজ্ঞতাও দারুণ।

Low Cost International Travel: পূরণ হোক বিদেশ ঘোরার স্বপ্ন, কম খরচে ঘুরে আসুন এই 10 দেশ থেকে

রাজস্থান: মরুভূমির দেশ

Best Places to Visit in December in India
Best Places to Visit in December in India: কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা 7

মরুভূমি মানেই সেখানকার তাপমাত্রা বাকি জায়গাগুলোর থেকে আলাদা হবে। রাজস্থানও তার ব্যতিক্তম নয়। তাই শীতকাল হলো রাজস্থান ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। উদয়পুরের হ্রদের শহর থেকে শুরু করে জয়পুরের রাজকীয় প্রাসাদ এবং জয়সলমীরের সোনালি মরুভূমি – রাজস্থানের প্রতিটি কোণেই লুকিয়ে রয়েছে আকর্ষণ। জয়সলমীরে রাতের মরুভূমিতে ক্যাম্পিং এবং উটে চড়ে সূর্যাস্ত দেখা এক অসাধারণ অভিজ্ঞতা (Best Places to Visit in December in India)।

ভ্রমণের মোট সময়: ৬ থেকে ৮ দিন।

রাজস্থানে ঘোরার আনুমানিক খরচ (জনপ্রতি)

₹১২,০০০ – ₹২৫,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ)।

রাজস্থানের দর্শনীয় স্থান

জয়পুরের হাওয়া মহল, সিটি প্যালেস, জয়সলমীরের সোনালি দুর্গ, যোধপুরের মেহরানগড় ফোর্ট এবং উদয়পুরের লেক প্যালেস।

কেরালা: ঈশ্বরের আপন দেশ

Best Places to Visit in December in India
Best Places to Visit in December in India: কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা 8

কেরালাকে বলা হয় ঈশ্বরের আপন দেশ। দেখলে মনে হবে উপরওয়ালা নিজে সময় নিয়ে কেরালাকে তৈরি করেছেন। শীতকালে কেরালার সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানকার আরামদায়ক আবহাওয়া ব্যাকওয়াটার, সমুদ্র সৈকত এবং মশলার বাগান ঘোরার জন্য আদর্শ। আল্লেপ্পিতে হাউসবোটে রাত কাটানো বা মুন্নারের চা বাগান ঘোরা আপনার বয়য়সকে আরও কমিয়ে দেবে গ্যারান্টি।

ভ্রমণের মোট সময়: ৭ থেকে ১০ দিন।

কেরালায় ঘোরার আনুমানিক খরচ (জনপ্রতি)

₹১৫,০০০ – ₹৩০,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ)।

কেরালার দর্শনীয় স্থান

আল্লেপ্পির ব্যাকওয়াটার, মুন্নারের চা বাগান, কোচির ফোর্ট কোচি এবং ভারকালা বিচে প্রকৃতির অপরূপ সৌন্দর্য (Best Places to Visit in December in India)।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: নীল জলের স্বর্গ

সমুদ্র পছন্দ হলে আপনার জন্য আন্দামান পারফেক্ট বিকল্প। নিরিবিলি শান্ত পরিবেশ রয়েছে আন্দামানে। তার উপর শীতকালে আন্দামানের আবহাওয়া মনোরম থাকে। এই সময়ে আপনি বিভিন্ন ওয়াটার স্পোর্টসের মজা নিতে পারবেন। রাধানগর বিচ, যা এশিয়ার অন্যতম সেরা সমুদ্র সৈকত, আপনাকে মুগ্ধ করবে। শীতের সময়টি দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য সেরা।

ভ্রমণের মোট সময়: ৫ থেকে ৭ দিন।

আন্দামান যাওয়ার আনুমানিক খরচ (জনপ্রতি)

₹২০,০০০ – ₹৪০,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ, বিমান ভাড়া বাদ দিয়ে)।

আন্দামানে দর্শনীয় স্থান

হ্যাভলক আইল্যান্ডের রাধানগর বিচ, এলিফ্যান্ট বিচ, পোর্ট ব্লেয়ারের সেলুলার জেল এবং রস আইল্যান্ড (Best Places to Visit in December in India)।

মানালি: ড্রিম ডেস্টিনেশন

উত্তর ভারতে যারা থাকেন তাদের কাছে উইকএন্ড ট্যুর মানে মানালি। কিন্তু দেশের বাকি অংশের মানুষদের কাছে সেটা অবশ্য সম্ভব নয়। শীতকাল মানালি ঘোরার জন্য আদর্শ। প্রতি বছর একাধিক ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায়, শীতকালে মানালিতে গাড়ির লাইন। এত সংখ্যক মানুষ সেখানে যান যে ভিড় সামাল দেওয়া যায় না। আপনি বুঝতেই পারছেন শীতকালে মানালি কতটা জনপ্রিয়। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মানালিতে তুষারপাত শুরু হয়, এবং পুরো শহর সাদা বরফের এক মনোরম দৃশ্যে পরিণত হয়। স্কিইং, স্নোবোর্ডিং এবং অন্যান্য শীতকালীন খেলার জন্য এটি একটি আদর্শ স্থান।

ভ্রমণের মোট সময়: ৪ থেকে ৬ দিন।

মানালিতে যাওয়ার আনুমানিক খরচ (জনপ্রতি)

₹৭,০০০ – ₹১৫,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ)।

মানালিতে ঘোরার জায়গা

রোটাং পাস (যদি খোলা থাকে), সোলং ভ্যালি, হাদিম্বা মন্দির এবং ওল্ড মানালির ক্যাফেগুলো।

দার্জিলিং: পাহাড়ের রাণী

বাঙালির প্রিয় দিপুদা (দিঘা-পুরি-দার্জিলিং)-র অন্যতম জায়গা এই দার্জিলিং। কথায় আছে আপনি বাংলায় জন্মালে বা বাঙালি হলে জীবনে একবারও দার্জিলিং না গেলে সেটা লজ্জার। শীতকালে দার্জিলিংয়ের সৌন্দর্য তুলনাহীন। মেঘ এবং কুয়াশার মধ্যে ঘুমিয়ে থাকা এই শহরটি পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। শীতের সকালে কনকনে ঠান্ডায় টাইগার হিলে সূর্যোদয় দেখা বা দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে একটি রাইড নেওয়া—এই অভিজ্ঞতাগুলো আপনাকে চিরকাল মনে করিয়ে দেবে। কপাল ভালো থাকলে হোটেলের জানালা থেকে কাঞ্চনজঙ্ঘারও দেখা পেতে পারেন (Best Places to Visit in December in India)।

ভ্রমণের মোট সময়: ৩ থেকে ৪ দিন।

দার্জিলিংয়ের আনুমানিক খরচ (জনপ্রতি)

₹৫,০০০ – ₹১০,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ)।

দার্জিলিংয়ে গেলে কী কী দেখবেন?

টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি এবং দার্জিলিং চিড়িয়াখানা।

খাজ্জিয়ার: ভারতের সুইৎজ়ারল্যান্ড

অতটা পরিচিত জায়গা নয়, কিন্তু এর মনোরম পরিবেশ আপনাকে সবকিছু ভুলিয়ে দিতে বাধ্য করবে। হিমাচল প্রদেশের ডালহৌসির কাছে অবস্থিত এই ছোট্ট স্থানটিকে ‘ভারতের সুইৎজ়ারল্যান্ড’ বলা হয়। শীতকালে বরফের চাদরে ঢেকে থাকা খাজ্জিয়ারের প্রাকৃতিক সৌন্দর্য মনকে ভরিয়ে তোলে। এখানে একটি লেক এবং চারপাশে ঘন পাইন ও দেবদারু বন রয়েছে। যারা শান্ত এবং নিরিবিলি পরিবেশে বরফের অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এটি একটি দারুণ জায়গা।

ভ্রমণের মোট সময়: ২ থেকে ৩ দিন।

খাজ্জিয়ারের আনুমানিক খরচ (জনপ্রতি)

₹৫,০০০ – ₹৯,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ)।

খাজ্জিয়ারের দর্শনীয় স্থান

খাজ্জিয়ার লেক, খাজ্জি নাগা মন্দির, এবং ট্রেকিং।

মেঘালয়: মেঘের রাজ্য

meghalaya travel details
Best Places to Visit in December in India: কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা 9

উত্তরপূর্ব ভারত মানেই সৌন্দর্য। আর তারমধ্যে শীর্ষে রয়েছে মেঘালয়। শীতকালে মেঘালয় তার অন্য রূপে ধরা দেয়। চেরাপুঞ্জির লিভিং রুট ব্রিজ, ডাউকির স্বচ্ছ নদী এবং শিলংয়ের মনোরম পরিবেশ শীতকালে আপনাকে ভ্রমণের এক আলাদা অনুভূতি দেবে। যাদের অফবিট পছন্দ তাদের জন্য আদর্শ হতে পারে মেঘালয় (Best Places to Visit in December in India)।

ভ্রমণের মোট সময়: ৫ থেকে ৬ দিন।

মেঘালয়ের আনুমানিক খরচ (জনপ্রতি)

₹৭,০০০ – ₹১২,০০০ (যাতায়াত ও থাকা-খাওয়া সহ)।

মেঘালয়ের দর্শনীয় স্থান

চেরাপুঞ্জির লিভিং রুট ব্রিজ, মাওলিননং গ্রাম (এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম), ডাউকি নদী এবং এলিফ্যান্ট জলপ্রপাত।

সুন্দরবন: বাঘের দেশ

sundarbans travel
Best Places to Visit in December in India: কম খরচে ঘোরার প্ল্যান করছেন? দেখে নিন ভারতের সেরা 10 জায়গা 10

দেশের বিভিন্ন রাজ্যের পর যদি ঘরে ফিরতে হয়, তা হলে সুন্দরবনের থেকে সুন্দর আর কিছু হবে না। যদি অ্যাডভেঞ্চার আপনার রক্তে থাকে তা হলে তো আর কথাই নেই। শীতকালে সুন্দরবনের আবহাওয়া থাকে শীতল এবং আরামদায়ক, এটি ম্যানগ্রোভ অরণ্যে বোট সাফারি এবং বন্যপ্রাণী দেখার জন্য আদর্শ। কপাল ভালো থাকলে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পারেন। এটি কলকাতার খুব কাছে হওয়ায় ঘোরার জন্য সময়ও বেশি লাগবে না (Best Places to Visit in December in India)।

ভ্রমণের মোট সময়: ২ থেকে ৩ দিন।

সুন্দরবন যাওয়ার আনুমানিক খরচ (জনপ্রতি)

₹৪,০০০ – ₹৮,০০০ (গ্রুপ ট্যুরের জন্য)।

সুন্দরবনের দর্শনীয় স্থান

সজনেখালী, সুধন্যখালী ওয়াচটাওয়ার এবং বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতি।

কেরালার আল্লেপ্পি: ব্যাকওয়াটারের মাঝে শান্তি

কেরালার আল্লেপ্পি তার ব্যাকওয়াটার এবং হাউসবোটের জন্য বিশ্ব বিখ্যাত। শীতকালে এখানে ভ্রমণের অন্যতম কারণ হলো আরামদায়ক আবহাওয়া, যা আপনাকে জলপথে নৌভ্রমণের সেরা অভিজ্ঞতা দেবে। হাউসবোটে রাত কাটানো এবং চারপাশে নারকেল গাছের সারি এবং শান্ত জল দেখা এক অসাধারণ অভিজ্ঞতা।

ভ্রমণের মোট সময়: ২ থেকে ৩ দিন (যদি শুধু আল্লেপ্পি ভ্রমণ করেন)।

আলেপ্পির আনুমানিক খরচ (জনপ্রতি)

₹৬,০০০ – ₹১০,০০০ (শুধুমাত্র আল্লেপ্পি অংশের জন্য)।

আলেপ্পির দর্শনীয় স্থান

হাউসবোট ক্রুজ, ব্যাকওয়াটারে কায়াকিং, স্থানীয় গ্রাম ও মন্দির দর্শন।

বিশেষ দ্রষ্টব্য
শীতকালে ঘোরার পরিকল্পনা থাকলে অনেক আগে থেকেই করুন। কারণ শীতকালে সবচেয়ে বেশি মানুষ ঘোরার প্ল্যান করে থাকেন। বাজেট বানানোর আগে ভালো করে খোঁজ নিন। প্রতিবেদনে দেওয়া অঙ্ক অনুমানমাত্র। যেই অঙ্কটা দেওয়া রয়েছে তার থেকে কিছুটা বাড়িয়ে আপনার বাজেট বানান। সব শেষে ভালো করে পড়াশোনা করে তবেই টিকিট কাটবেন।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply