রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

বাজারে এল iPhone 17-এর তিন মডেল, কত দাম, কবে থেকে পাওয়া যাবে? জানুন বিস্তারিত

By Raja
Published on: September 10, 2025
iphone 17 features price
---Advertisement---

Apple iPhone 16-এর ক্রেজ়ের মাঝে এ বার Apple নিয়ে এল iPhone 17. সম্প্রতি তারা ফোনের তিনটে ভেরিয়েন্ট বাজারে আনল। তাই, এখন বাজারে আইফোন ১৬ থাকলেও সকলের নজর সেই ১৭-এর দিকেই। কেন এটা আলাদা, কত দাম, কবে থেকে ভারতে পাওয়া যাবে, সবকিছু জেনে নিন এই প্রতিবেদনে।

iPhone 17 সিরিজ়ের ফিচার ও স্পেসিফিকেশন

এই সিরিজ় নিয়ে ভক্তদের মধ্যে জল্পনার শেষ নেই। অ্যাপল এই সিরিজ়ে বেশ কিছু বড় পরিবর্তন আনতে চলেছে, যা ইউজ়াদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। বিশেষ করে ক্যামেরার মান, প্রসেসরের গতি, এবং ডিসপ্লেতে নতুনত্ব দেখা যেতে পারে।

iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max

ডিসপ্লে
এই তিন মডেলে অ্যাপল ব্যবহার করেছে সুপার রেটিনা XDR ডিসপ্লে। তিন ফোনেই রয়েছে রাউন্ডেড কর্নার ও কার্ভড ডিজ়াইন।

স্ক্রিন সাইজ়
প্রথম দুই মডেলের স্ক্রিন সাইজ় ৬.৩ ইঞ্চি। প্রো ম্যাক্সের স্ক্রিন সাইজ় ৬.৯ ইঞ্চি। প্রতিটা মডেলেই রয়েছে প্রো মোশন টেকনোলজি। যেখানে রিফ্রেশ রেট ১২০ হাৎর্জ় পর্যন্ত যাবে। এছাড়াও রয়েছে অলওয়েজ় অন ডিসপ্লে, ডায়মানিক আইল্যান্ড, HDR ডিসপ্লে, হ্যাপটিক টাচ।

তিনটে ফোনেই ১০০০ নিটস ম্যাক্স ব্রাইটনেস থাকবে। পিক ব্রাইটনেস থাকবে ১৬০০। আউডোরের ক্ষেত্রে সেটা বেড়ে হবে ৩০০০। ফলে ফোন যেখানেই ব্যবহার করুন না কেন, দেখার অভিজ্ঞতা খারাপ হবে না।

ওজনে দিক থেকে বেস ভ্যারিয়েন্টের ওজন ১৭৭ গ্রাম। অন্যদিকে প্রো মডেলের দাম ২০৪ ও প্রো ম্যাক্স মডেলের দাম ২৩১ গ্রাম।

আইফোন ১৭-এর দাম
আইফোন ১৭

জল ও ধুলো প্রতিরোধক
তিনটে মডেলেই রয়েছে IP68 রেটিং। ফলে দৈনিক ঘাম, ধুলোয় কোনও সমস্যা হবে না। অ্যাপলের দাবি, তিনটে মডেলই জলের নিচে ৬ থেকে ৩০ মিটার পর্যন্ত যেতে পারে।

অ্যাপল ইন্টালিজেন্স
আইফোন ১৬-এর মতো এখানেও রয়েছে অ্যাপলের AI, অ্যাপল ইন্টালিজেন্স।

ব্যাক ক্যামেরা
তিনটে ফোনেই রয়েছে 48MP ক্যামেরা। তবে বেস মডেলে রয়েছে ডুয়াল ফিউশন ক্যামেরা সিস্টেম এবং প্রো ও ম্যাক্স মডেলে রয়েছে প্রো ফিউশন ক্যামেরা সিস্টেম। এছাড়াও বেস মডেলে ফিউশন মেইন ক্যামেরা ও আল্টা ওয়াইড রয়েছে। কিন্তু প্রো ও প্রো ম্যাক্সে এর সঙ্গেও রয়েছে টেলিফোটো লেন্স। ফলে কাছ থেকে কোনও ছবি তুলতে সুবিধাই হবে।

ছবির জন্য অ্যাপল ব্যবহার করবে স্মার্ট HDR 5. এরমধ্যে দিয়ে ছবিগুলো আরও শার্প হবে, ডিটেইলিং ভালো হবে। পোট্রেট ও ডেপথ কন্ট্রোলকেও উন্নত করা হয়েছে।

তিনটে মডেলেই 4K ভিডিয়ো রেকর্ড করা যাবে। যেটার জন্য রয়েছে ডলবি ভিশন ভিডিয়ো রেকর্ডিং। তিনটে মডেলেই আছে ডুয়াল ক্যাপচার। অর্থাৎ, দুটো ক্যামেরা দিয়ে একসঙ্গে ভিডিয়ো রেকর্ড করা যাবে। এছাড়া নয়েস রিডাকশন, অডিও মিক্সও রয়েছে।

Apple iphone Ai
রয়েছে লাইভ ট্রান্সলেশনের সুবিধা

ফ্রন্ট ক্যামেরা
সামনে রয়েছে 18MP সেন্টার স্টেজ ক্যামেরা। ভিডিয়োর ক্ষেত্রে রয়েছে স্টেবলাইজ়ার। পিছনের মতো সামনের ক্যামেরাতে রয়েছে 4K ভিডিয়ো রেকর্ডিং।

জ়ুম
১৭-এ রয়েছে .5x, 1x, 2x অপ্টিক্যাল জ়ুম। বাকি দুটো মডেলে রয়েছে .5x, 1x, 2x, 4x, 8x অপ্টিক্যাল জ়ুম।

ব্যাটারি
লিথিয়াম আয়ন ব্যাটারিসহ তিনটে ফোনেই ম্যাগসেফ চার্জার আছে। যার অর্থ, ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে। বাড়ানো হয়েছে চার্জিংয়ের ক্ষমতা। ৪০ ওয়াটের চার্জারের সঙ্গে ৫০% পর্যন্ত চার্জ ২০ মিনিটে দেওয়া যাবে।

অ্যাপলের দাবি, অনলাইনে ভিডিয়ো স্ট্রিম করলে বেস ভ্যারিয়েন্টে ২৭ ঘণ্টা আর বাকি দুটো ভ্যারিয়েন্টে যথাক্রমে ২৮ ও ৩৩ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দেবে।

বাড়তি সুবিধা
আইফোন ১৬-এর মতো এখানেও রয়েছে ইমার্জেন্সি SOS, ক্র্যাশ ডিটেকশন। তিনটে মডেলেই রয়েছে এই ফিচার। ফলে দুর্ঘটনায় পড়লে আপনার দেওয়া ইমার্জেন্সি নম্বরে মেসেজ চলে যাবে।

কানেক্টিভিটি
তিনটে মডেলেই প্রতিটা 5G ব্যান্ড রয়েছে। Wifi 7, ব্লুটুথ 6, NFC-র মতো জনপ্রিয় ফিচার রয়েছে। তিনটে ফোনেই ন্যানো সিম ও ইসিম রয়েছে। এছাড়াও ডুয়াল ই সিম সাপোর্টও হবে।

প্রসেসর
বেস ভ্যারিয়েন্টে রয়েছে A19 চিপ। বাকিদুটোতে রয়েছে A19 প্রো চিপ। প্রতিটাতেই রয়েছে iOS 26.

iPhone কেনার প্ল্যান করছেন? ঠকতে পারেন, মাথায় রাখুন এই 5 বিষয়

iPhone 17-এর তিন ভ্যারিয়েন্টের দাম

আইফোন ১৭-এর দাম শুরু ৮২ হাজার ৯০০ টাকা থেকে। প্রো মডেলের দাম শুরু ১ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা থেকে। প্রো ম্যাক্স মডেল শুরু ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে। প্রতিটা মডেলই ২৫৬ এবং ৫১২ GB-তে পাওয়া যাবে। (iPhone 17 Price in India)

ভারতের বাজারে কবে থেকে মিলবে আইফোন ১৭?

১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে প্রি বুকিং। পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর থেকে। (iPhone 17 launch date in India)। এই লিঙ্কে গিয়ে প্রি-বুক করতে পারেন।

এই তিন মডেল আনার সঙ্গে অ্যাপল আইফোন ১৬ ও ১৬ই-এর দাম কমিয়েছে ১০ হাজার টাকা। তবে আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্স মডেল অ্যাপল তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে। যার অর্থ, অ্যাপল আর ওই দুই মডেল বিক্রি করবে না। থার্ড পার্টি ভেন্ডরদের কাছে স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে।


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন


FAQ

iPhone 17 Price in India

আইফোন ১৭-এর দাম শুরু ৮২ হাজার ৯০০ টাকা থেকে। প্রো মডেলের দাম শুরু ১ লাখ ৩৪ হাজার ৯০০ টাকা থেকে। প্রো ম্যাক্স মডেল শুরু ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা থেকে।

iPhone 17 launch date

১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে প্রি বুকিং। পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর থেকে।



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply