রাজ্য দেশ বিদেশ খেলা খাবার ও রেসিপি লাইফস্টাইল ও স্বাস্থ্য প্রযুক্তি ও গ্যাজেটস অন্যান্য খবর Utility News

---Advertisement---

Useful Government Apps: এই 6 সরকারি অ্যাপেই হবে মুশকিল আসান, আছে তো আপনার ফোনে?

By Raja
Published on: September 3, 2025
useful government apps
---Advertisement---

বর্তমানে প্রতি মুহূর্তের সঙ্গী হচ্ছে স্মার্টফোন। পেমেন্ট থেকে শুরু করে কোনও নোট নেওয়া স্মার্টফোন একাই হাজারো কাজ করে দিচ্ছে। এতে যেমন প্রতিদিনের কাজে সুবিধা হচ্ছে, তেমনই সুবিধা হচ্ছে চলাফেরাতেও। তবে কেমন হতো যদি সরকারি কাজের ক্ষেত্রেও সবকিছু স্মার্টফোন দিয়েই হতো? এই প্রতিবেদনে জেনে নিন এমন ৬টা সরকারি অ্যাপ (useful government apps) যা আপনার ফোনে থাকলে জীবন হবে সহজ।

ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে। এই অ্যাপগুলো শুধু আমাদের সময় বাঁচায় না, বরং সরকারি পরিষেবাগুলোকে আরও স্বচ্ছ এবং দ্রুত করে তুলেছে। প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর ফোনে কিছু সরকারি অ্যাপ থাকা অত্যন্ত জরুরি। (useful government apps)

mParivahan – ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এবং RC

আপনি যদি প্রতিদিন নিজের কর্মক্ষেত্রে গাড়ি বা বাইক চালিয়ে যান বা মাঝে মাঝে নিজের গাড়ি চালান তা হলে এই অ্যাপ আপনার সর্বক্ষণের সঙ্গী হোক। এই অ্যাপে আপনি ড্রাইভিং লাইসেন্স (DL) এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডিজিটাল ফর্মে রাখতে পারবেন। এবং ট্র্যাফিক সার্জেন এই DL এবং RC গ্রহণ করেন। ফলে গাড়ির কাগজ আর ক্যারি করার ভয় নেই।

বাজারে এল Google Pixel 10 ও Pixel 10 Pro, কত দাম? জেনে নিন খুঁটিনাটি

কেন mParivahan জরুরি?

  • ডিজিটাল বৈধতা: mParivahan অ্যাপে থাকা আপনার DL এবং RC পুরোপুরি বৈধ। ট্র্যাফিক পুলিশকে এটি দেখালে কোনো সমস্যা হবে না। ভারত সরকার এই অ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপের তথ্য আপনার আধারকার্ডের সঙ্গে যুক্ত থাকে।
  • কাগজের ঝঞ্ঝাট নেই: আর কাগজ হারানোর ভয় নেই। আপনার সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র আপনার ফোনেই সুরক্ষিত থাকবে। ফলে গাড়ি চুরি হলে বা দুর্ঘটনার কবলে পড়লে কাগজ সংক্রান্ত সমস্যায় পড়বেন না।
  • QR কোড স্ক্যান: অ্যাপে থাকা প্রতিটি নথিপত্রে একটি QR কোড থাকে, যা স্ক্যান করে ট্র্যাফিক পুলিশ আপনার নথি যাচাই করতে পারে। এতে সময় অনেকটাই বাঁচে। (useful government apps)

AIS for Taxpayer – আপনার ব্যক্তিগত পাসবুক

করদাতাদের জন্য এই অ্যাপটি খুব কার্যকর। এটি আপনার পাসবুকের মতো। কোথা থেকে বছরে কত টাকা আয় করেছেন সেটা এখানে দেখতে পাবেন। আয়ের পাশাপাশি, টিডিএস (TDS), ট্যাক্স রিফান্ড, জিএসটি (GST) সংক্রান্ত তথ্য এবং ট্যাক্স পেমেন্ট সব পাবেন। ফলে ITR ফাইল করার সময়ে এটি আপনার কাজে লাগবে।

কেন AIS for Taxpayer জরুরি?

  • সকল তথ্যের ভান্ডার: আপনার সমস্ত কর সম্পর্কিত তথ্য এই একটি অ্যাপে পাওয়া যায়। অর্থাৎ, আপনার PAN নম্বরের সঙ্গে যেই আয় যুক্ত সেটা এখানে দেখানো হয়। ফলে আলাদা আলাদা ওয়েবসাইট বা পোর্টাল খুঁজে তথ্য বের করার প্রয়োজন হয় না।
  • টিডিএস ট্র্যাকিং: আপনি কোথায় আপনার টিডিএস কাটা হচ্ছে এবং তার পরিমাণ কত, তা সহজেই ট্র্যাক করতে পারবেন। এটি আপনাকে আপনার আয়ের সঠিক ছবি দেবে।
  • রিফান্ড স্ট্যাটাস: যদি আপনি ট্যাক্স রিফান্ডের জন্য আবেদন করেন, তাহলে তার বর্তমান অবস্থা এই অ্যাপে সহজেই দেখতে পারবেন।
  • স্বচ্ছতা: এই অ্যাপটি আপনার আর্থিক লেনদেনের স্বচ্ছতা বাড়ায়, যা ট্যাক্স ফাইলিংয়ের প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে। (useful government apps)

RBI Retail Direct – সরকারি বন্ডে বিনিয়োগের সুযোগ

বর্তমানে মুদ্রাস্ফিতির বাজারে বিনিয়োগ করাটা অন্যতম চ্যালেঞ্জের। আর এই বাজারে সকলেই খুঁজছেন সজল ও নিরাজ প্ল্যাটফর্ম। ভারতে অর্থের বিষয় এলে RBI-এর থেকে ভালো কিছু হয় না। তাই RBI Retail Direct অ্যাপটি আপনার জন্য পারফেক্ট। এই অ্যাপটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দ্বারা পরিচালিত, এবং এর মাধ্যমে আপনি সরাসরি সরকারি বন্ড, ট্রেজারি বিল এবং সোভেরিয়ান গোল্ড বন্ডে বিনিয়োগ করতে পারবেন। ফলে আর কোনও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না।

কেন RBI Retail Direct জরুরি?

  • নিরাপদ বিনিয়োগ: এটি একটি সরকারি প্ল্যাটফর্ম হওয়ায় এখানে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। RBI নিজেই এই প্ল্যাটফর্মটি পরিচালনা করে।
  • পেপারলেস এবং জ়িরো চার্জ: অ্যাকাউন্ট খোলার জন্য কোনও চার্জ লাগে না। পুরো প্রক্রিয়াটি পেপারলেস এবং ডিজিটাল হওয়ায় কোনো বাড়তি খরচ বা ঝক্কি নেই।
  • সরাসরি বিনিয়োগ: আপনি কোনো ব্রোকার বা এজেন্ট ছাড়াই সরাসরি সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন।

iPhone কেনার প্ল্যান করছেন? ঠকতে পারেন, মাথায় রাখুন এই 5 বিষয়

DigiLocker – আপনার নথিপত্রের আলমারি

এটি হলো ভারত সরকারের একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবা, যা আপনার সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করবে। ঠিক গুগল ড্রাইভের মতো। এখানে আপনি আধার কার্ড, প্যান কার্ড, মার্কশিট, জন্ম সার্টিফিকেটসহ অন্যান্য সরকারি নথি নিরাপদে সংরক্ষণ করে রাখতে পারবেন।

কেন DigiLocker জরুরি?

  • সম্পূর্ণ নিরাপত্তা: আপনার নথিগুলি সরকারি ক্লাউডে সুরক্ষিত থাকে। পাসওয়ার্ড এবং বায়োমেট্রিক থাকায় আপনি ছাড়া আর কেউ এটা অ্যাকসেস করতে পারবে না।
  • কোথাও নথিপত্র বয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই: যখনই কোনও নথির প্রয়োজন হবে, আপনি সহজেই DigiLocker থেকে তা অ্যাক্সেস করতে পারবেন। পাশাপাশি KYC-র ক্ষেত্রে অনেক জায়গায় DigiLocker গ্রহণ করা হয়।
  • স্বীকৃতি: DigiLocker-এ থাকা নথিগুলি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরাসরি ব্যবহার করা যায়। ফলে আপনি কাগজের ঝামেলা থেকে মুক্তি পাবেন।

DigiYatra – বিমানবন্দরের ঝামেলামুক্ত প্রবেশ


যারা প্রায়ই বিমানে ভ্রমণ করেন, তাদের জন্য DigiYatra একটি আশীর্বাদ। এই অ্যাপটি ফেসিয়াল রিকগনিশন (Face Recognition) প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরে আপনার প্রবেশ এবং বোর্ডিং প্রক্রিয়াকে অত্যন্ত সহজ করে তোলে। আপনাকে আর একাধিক আইডি বা বোর্ডিং পাস দেখাতে হয় না। এটি একটি কনট্যাক্টলেস এবং দ্রুত প্রক্রিয়া, যা বিমানবন্দরের ভিড় কমিয়ে দেয়।

useful government apps
ছবিটি প্রতীকী

কেন DigiYatra জরুরি?

  • ঝামেলামুক্ত প্রবেশ: অ্যাপটি আপনার মুখের ছবি ব্যবহার করে সরাসরি বিমানবন্দরে প্রবেশ এবং বোর্ডিং করতে পারবেন।
  • সময় বাঁচানো: ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির কারণে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয়। আপনি সহজেই নির্ধারিত গেট দিয়ে হেঁটে যেতে পারবেন।
  • নিরাপত্তা: এই প্রযুক্তির ফলে নিরাপত্তার সমস্যা বাড়বে।
  • পেপারলেস ভ্রমণ: আপনাকে আর কাগজে টিকিট প্রিন্ট করে নিয়ে যেতে হয় না। সব তথ্য অ্যাপেই সুরক্ষিত থাকে। (useful government apps)

RailOne – রেল যাত্রার সঙ্গী (useful government apps)

ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে অন্যতম। আর সেখানে RailOne অ্যাপ যেন সেভিয়ার। এক অ্যাপে একাধিক ফিচার পাবেন। এতে রেল যাত্রা আরও সহজ করে তুলবে। এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই টিকিট বুক করা, পিএনআর (PNR) স্ট্যাটাস চেক করা, কোচের অবস্থান জানতে পারবেন, এবং অনলাইনে খাবারও অর্ডার করতে পারবেন।

কেন RailOne জরুরি?

  • এক জায়গায় সব পরিষেবা: টিকিট বুকিং থেকে শুরু করে খাবার অর্ডার করা – সমস্ত পরিষেবা এই একটি অ্যাপে পাওয়া যায়।
  • পিএনআর স্ট্যাটাস: আপনার টিকিটের পিএনআর স্ট্যাটাস খুব সহজে দেখতে পারবেন।
  • কোচের অবস্থান: ট্রেন আসার আগে আপনার কোচের অবস্থান জানতে পারবেন, যা প্ল্যাটফর্মে আপনার সময় বাঁচাবে এবং ট্রেন আসলে দৌড়তে হবে না।

এই ৬টি অ্যাপ শুধুমাত্র আপনার স্মার্টফোনে থাকলে আপনার প্রতিদিনের কাজ সহজ হবে। পাশাপাশি আপনার তথ্যও সুরক্ষিত থাকবে। যেহেতু সরকারের কাছে তথ্য থাকবে তাই আপনাকে বাড়তি চিন্তা করতে হবে না। প্রতিটা অ্যাপই আপনার আধার আর ফোন নম্বরের সঙ্গে যুক্ত। ফলে একাধিক লগইন সেভ করার ঝঞ্ঝাট নেই। তাই আজই এই অ্যাপগুলো ডাউনলোড করুন। (useful government apps)


Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন



Discover more from Unknown Story

Subscribe to get the latest posts sent to your email.

---Advertisement---

Raja

লেখালেখি পছন্দ করেন। পেশাদার লিখিয়ে নন। নিজের কাজের পাশাপাশি এখন UnknownStory.in-এ লিখছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Reply