প্রাইভেট হোক বা সরকারি কর্মী সকলের ভবিষ্যতের অন্যতম সম্বল হচ্ছে কর্মচারী ভবিষ্যনিধি (Employee Provident Fund) বা ইপিএফ (EPF)। কর্মী ও সংস্থার যৌথ উদ্যোগে গড়া ওঠা একটি সঞ্চয় প্রকল্প হলো এই EPF। যেখানে টাকা জমা থাকে সরকারের কাছে। আপনার বেতন থেকে একটা অংশ কাটা হলেও জমা করে আপনার কোম্পানি। এক্ষেত্রে আপনার কী করণীয়? আপনার বেতন থেকে ঠিকমতো টাকা কাটা হলো কি না বা সেটা জমা পড়ল কি না সেইদিকে নজর দেওয়া হচ্ছে কাজ। আর এটার জন্য আপনাকে PF Balance Check করতে হবে। কী করে করবেন? (How to Check EPF Balance) জেনে নিন এই প্রতিবেদনে-
কেন্দ্রীয় সরকারের এই EPF প্রকল্প আনার অন্যতম কারণ হচ্ছে কর্মীদের অবসর জীবন সুরক্ষিত করা। বছরের পর বছর ধরে সেটাই চলে আসছে। প্রতি মাসে আপনার বেতনের একটি অংশ এবং আপনার সংস্থার সমপরিমাণ অংশ এই তহবিলে জমা হয়, যত টাকা জমল তার উপর কেন্দ্রীয় সরকার একটি সুদ প্রদান করে, চক্রবৃদ্ধি হারে সেই সুদটা বাড়তে থাকে। কিন্তু অনেকেই জানেন না যে, তাদের এই মূল্যবান সঞ্চয়ের অ্যাকাউন্টে কত টাকা জমা হলো, বা প্রতি মাসে কোম্পানি ঠিকঠাক টাকা জমা করছে কি না। এই অনিশ্চয়তা অনেক সময় উদ্বেগের কারণ হয়।
Table of Contents
বর্তমানে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক (PF Balance Check) করাটা অনেক সহজ। প্রযুক্তি এবং EPFO-র নতুন উদ্যোগের কারণে মাত্র কয়েকটি সহজ ধাপে আপনি মুহূর্তের মধ্যে আপনার PF Balance Check করতে পারেন।
UAN: পিএফ পরিষেবার মূল চাবিকাঠি
PF Balance Check করার পদ্ধতিগুলি জানার আগে, আপনার একটি বিষয় নিশ্চিত করা জরুরি—তা হলো আপনার UAN বা Universal Account Number সক্রিয় আছে কি না। এটি হলো ১২ সংখ্যার নম্বর, যা আপনার পিএফ অ্যাকাউন্ট খোলার সঙ্গে তৈরি হয়ে যায়। অনেকটা মোবাইল নম্বরের মতো।
UAN কেন গুরুত্বপূর্ণ?
- পরিচয়: আপনি চাকরি পরিবর্তন করলেও আপনার UAN একই থাকে, শুধু সংস্থার নাম বদলে যায়।
অনলাইন অ্যাক্সেস: UAN সক্রিয় না থাকলে আপনি অনলাইনে পিএফ পাসবুক দেখতে পারবেন না বা প্রয়োজনে টাকা তুলতে পারবেন না। - আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং প্যান কার্ড এই UAN-এর সঙ্গে যুক্ত থাকা বাধ্যতামূলক।
- আপনার যদি UAN অ্যাক্টিভ না থাকে, তাহলে EPFO পোর্টালে গিয়ে প্রথমে এটিকে সক্রিয় করুন।
কীভাবে UAN নম্বর অ্যাক্টিভেট করবেন?
- প্রথমে EPFO মেম্বার পোর্টালে যান, ক্লিক করুন এখানে
- সেখান থেকে সিলেক্ট করুন Our Service
- এরপর ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন For Employees. এর পর যেই পেজ খুলবে সেখানে Member UAN বলে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন
- এরপর ডানদিকে Activate your UAN বলে একটি অপশন পাবেন, ক্লিক করুন
- সেখানে এক এক করে দিন- UAN নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, PF-এর মেম্বার আইডি এবং ক্যাপচা
- এটা দেওয়ার পর Request for OTP, এই অপশনটি পাবেন। সেখানে ক্লিক করলে আপনার ফোনে OTP আসবে। সেটা দিলেই ৬ ঘণ্টার মধ্যে আপনার UAN সক্রিয় হয়ে যাবে এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে।
How to Check EPF Balance?
মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক (Missed Call Service)
এটি PF Balance Check করার সবচেয়ে দ্রুত এবং সহজ উপায়। এই পদ্ধতিতে কোনও ইন্টারনেট সংযোগ বা স্মার্টফোন অ্যাপের প্রয়োজন হয় না। এটি বিশেষ করে সেইসব ব্যবহারকারীদের জন্য উপযোগী, যারা প্রযুক্তিগত দিক থেকে অতটা সড়গড় নন।
এরজন্য আপনার UAN-এর সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিঙ্কড থাকতে হবে। যদি না থাকে, তবে EPFO পোর্টালে গিয়ে আপনার ইউএএন সক্রিয় করার সময় আপনার মোবাইল নম্বর লিঙ্ক করে নিন।
আপনার লিঙ্ক করা মোবাইল নম্বর থেকে 9966044425 এই নম্বরে একটি মিসড কল দিন। কল করলে এক বা দু’বার রিং হওয়ার পর কলটি নিজের থেকে কেটে যাবে। ফোনে কল করা গেলেই হবে, আপনার কোনও খবর হবে না।
মিসড কলের অল্প সময়ের মধ্যেই আপনি ইপিএফও (EPFO) থেকে একটি SMS পাবেন। এই SMS-এ আপনি বর্তমান ব্যালেন্স, শেষ জমা হওয়া টাকার পরিমাণ জানতে পারবেন। এর ফলে আপনি ব্যালেন্স দেখে হিসেব করতে পারবেন ঠিকমতো টাকা জমা পড়ছে কি না। প্রতি মাসে বা দু’মাস অন্তর এটা করা উচিত।
অবশ্যই পড়ুন: Credit Score খারাপ বলে লোন পাচ্ছেন না? জেনে নিন স্কোর বাড়ানোর Step-By-Step গাইড
এসএমএস (SMS)-এর মাধ্যমে PF Balance Check করার পদ্ধতি
মিসড কল পরিষেবার পাশাপাশি, এসএমএস পাঠিয়েও আপনার পিএফ ব্যালেন্স এবং অ্যাকাউন্টের ব্যাপারে জানতে পারবেন। এটিও একটি অত্যন্ত সুবিধাজনক প্রক্রিয়া, যেখানে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।
আপনার ইউএএন লিঙ্ক করা মোবাইল নম্বর থেকে 7738299899 এই নম্বরে একটি SMS পাঠাতে হবে। SMS-এর বক্সে লিখুন EPFOHO UAN ENG
SMS পাঠানোর পরে আপনি ইপিএফও থেকে একটি মেসেজ পাবেন, যেখানে আপনি পিএফ ব্যালেন্স এবং শেষ কবে টাকা জমা হয়েছে সেটা জানতে পারবেন। এর জন্য কোনও নেট লাগে না, ফোন খেকে SMS পাঠানো গেলেই হবে।
EPFO ওয়েবসাইটে পিএফ পাসবুক চেক (EPFO Website)
উপরে দেওয়া পদ্ধতিতে আপনি বেশি বিস্তারে ব্যালেন্স দেখতে পারবেন না। কারণ মেসেজে শব্দ সংখ্যা সীমিত। বিস্তারে দেখতে পারবেন EPFO-র ওয়েবসাইট থেকে। আপনার পিএফ অ্যাকাউন্টের সবচেয়ে বিস্তারিত তথ্য, যেমন প্রতি মাসের জমা, সুদের হিসাব এবং পুরাতন চাকরির তথ্য দেখতে পাবেন।
ধাপে ধাপে PF Balance Check করার প্রক্রিয়া:
- https://passbook.epfindia.gov.in/ এই ওয়েবসাইটে যান।
- সেখানে গিয়ে আপনার UAN ও পাসওয়ার্ড দিন। এর পর ক্যাপচা দিয়ে লগ ইন করুন।
লগইন করার পর আপনি আপনার সমস্ত কোম্পানির ডিটেইলস দেখতে পারেন। সেই তালিকা থেকে কোম্পানি বেছে নিন এবং ব্যালেন্স দেখতে পারবেন। আপনি চাইলে বছর বদল করেও দেখতে পারেন। যেই সাল থেকে আপনার পিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সময় থেকে আপনি পুরো তথ্য এখানে পেয়ে যাবেন।
এছাড়াও দেখতে পাবেন, আপনার পকেট থেকে কত টাকা জমা হয়েছে, আপনার সংস্থা কত টাকা জমা দিয়েছে এবং পেনশন স্কিমে কত টাকা জমা পড়েছে। প্রতি বছর কত টাকার সুদ জমা হচ্ছে তাও পাবেন।
পুরো তথ্যগুলো আপনি ডাউনলোড করে প্রিন্ট আউটও রাখতে পারবেন।

UMANG অ্যাপ দিয়ে PF Balance Check
এখন সবকিছুই রয়েছে মোবাইল অ্যাপে। তাই পিএফ আর বাদ যাবে কেন। এক অ্যাপে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে এই অ্যাপে।
কীভাবে ব্যবহার করবেন UMANG অ্যাপ?
প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে UMANG অ্যাপ ডাউনলোড করুন।
অ্যাপটি ইনস্টল করার পর আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন করুন ও পিন সেট করুন।
এরপর আপনাকে অ্যাপের হোম স্ক্রিনে বা সার্চ বারে EPFO লিখে সার্চ করতে হবে।
EPFO সেকশন থেকে আপনি পাসবুক, টাকা তোলার অপশন পাবেন।
এর পর ‘View EPF Passbook’ এ ক্লিক করে UAN নম্বর দিলে আপনার ফোনে OTP আসবে। সেটা দিলেই আপনি পাসবুক দেখতে পাবেন।

নিয়মিত PF ব্যালেন্স চেক করার সুবিধা কী?
আপনার নিয়োগকর্তা প্রতি মাসে আপনার এবং তাদের অংশের টাকা ঠিকমতো জমা দিচ্ছে কি না তা জানা যাবে। অনেক সংস্থার বিরুদ্ধে পিএফ-এর টাকা গরমিলের অভিযোগ রয়েছে।
প্রতি বছর আপনার অ্যাকাউন্টে যে সুদ জমা হয়, তা সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা পাসবুকে দেখে নিশ্চিত হওয়া যায়।
আপনার পিএফে টাকার পরিমাণ জানলে আপনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন।
পিএফ অ্যাকাউন্ট নিয়ে কিছু টিপস
আপনার ইউএএন পোর্টালে ব্যবহৃত পাসওয়ার্ডটি নিয়মিত পরিবর্তন করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
আপনার ইউএএন (UAN) বা পাসওয়ার্ড কখনোই কারও সঙ্গে শেয়ার করবেন না।
EPFO থেকে আসা মেসেজে বিশ্বাস করবে। অনেকে EPFO-র নামে প্রতারণা করে, সেগুলো থেকে সুরক্ষিত থাকুন।
Unknown Story-কে ফেসবুক ও ইন্সটাগ্রামে ফলো করুন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
কীভাবে PF Balance Check করা যায়?
মিসড কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, EPFO-র ওয়েবসাইটে গিয়ে।
PF Balance Check করার পদ্ধতি
আপনার লিঙ্ক করা মোবাইল নম্বর থেকে 9966044425 এই নম্বরে একটি মিসড কল দিন। মিসড কলের অল্প সময়ের মধ্যেই আপনি ইপিএফও (EPFO) থেকে একটি SMS পাবেন। এই SMS-এ আপনি বর্তমান ব্যালেন্স, শেষ জমা হওয়া টাকার পরিমাণ জানতে পারবেন।
Discover more from Unknown Story
Subscribe to get the latest posts sent to your email.



















